সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণা শহরের ঐতিহ্যবাহী ২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা,সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে পৃথকভাবে মোট ৮টি ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।২২ জুন সোমবার নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় ২টিতে এই ক্লাব গুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রথমে নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়টির বিজ্ঞান, ভাষা, বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক।পরবর্তীতে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে সেখানে ল্যাংগুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব ও কালচারাল ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট...
জুন ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণা জেলা পুলিশের পেশাদারিত্ব,দ্রুত পদক্ষেপ ও জনবান্ধব সেবার অনন্য দৃষ্টান্ত হিসেবে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা দৈনিক মানবকণ্ঠ পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি মো. শামছুল হকের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।জানা যায়, সম্প্রতি মোঃ শামছুল হকের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা হারিয়ে গেলে বিষয়টি নেত্রকোণা জেলা পুলিশের নজরে আনা হয়।অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়।তথ্যপ্রযুক্তি সহায়তায় এএসআই আমিনুল ইসলাম-এর আন্তরিকতা,দক্ষতা ও নিরলস প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা সম্ভব...
জুন ২১, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা;- নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছর বয়সী এক শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর ধর্ষণের অভিায়োগে করা মামলার পলাতক আসামি তালুকদার (২৫) থানায় আত্মসমর্পণ করেছেন।গতকাল শুক্রবার দিবাগত রাত বারোটা পঞ্চাশ মিনিটে মোহনগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত মহন তালুকদার।এসময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন বলেন, আমি ষড়যন্ত্রের শিকার।আমাকে ফাঁসানো হয়েছে।আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আত্মসমর্পণ করলাম।তদন্তের মাধ্যমে সত্যিটা বের হবে আশা করছি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুল ইসলাম হারুন আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।অভিযুক্ত মহন তালুকদার (২৫) মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার, আবুল কালাম আজাদের ছেলে।এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।ধর্ষনের অভিযোগের পর তাকে দল থেকে বহিস্কার...
জুন ২১, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- ২০জুন শনিবার সন্ধ্যা ৬ টায় নেত্রকোণা প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ভবনে সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণার উদ্যোগে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্কৃতি মঞ্চ নেত্রকোণা এর সভাপতি কনক পন্ডিত ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি সুলতানা রাজিয়া।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান এডভোকেট।এতে মুখ্য আলোচক ছিলেন, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.সাদ্দাম হুসাইন।প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন, সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণার সাধারণ সম্পাদক খন্দকার অলি উল্লাহ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কথা সাহিত্যিক অধ্যাপক ননী গোপাল সরকার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সংস্কৃতিজন...
জানুয়ারি ১২, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণার মোহনগঞ্জে মাদক সেবনের প্রতিবাদ করায় মো. মাসুদ রানা (২৫) নামে এক যুবককে বেধড়ক পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করেছে মাদকসেবীরা।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।শনিবার রাত ১০ টার দিকে উপজেলার ঝিমটি বাজারে এ ঘটনা ঘটে।আহত মাসুৃদ রানা উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের দলবল গ্রামের মোঃ কালাচান মিয়ার ছেলে।এ ঘটনায় ভুক্তভোগী মাসুদ রানা বাদী হয়ে আজ রোববার সকালে মোহনগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
এতে উপজেলার দলবল গ্রামের মোঃ শরীফ মিয়া (৩০) তার ভাই মোঃ আব্দুল (৪০), চাচাতো ভাই আশরাফুলসহ (৩৫) শরীফের দোকানের কর্মচারী মোঃ আতির মিয়াসহ ছয়জনকে আসামি করা হয়েছে।অভিযোগে বলা হয়, উপজেলার ঝিমটি বাজারে শরীফের রেস্টুরেন্টে ব্যবসা রয়েছে।রাতে বাজারে লোকজন নিয়ে নেশাদ্রব্য সেবন করেন শরীফ৷
স্থানীয় ওয়ার্ড...
ডিসেম্বর ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মদন উপজেলায় শাওন নামে নবম শ্রেণির এক ইস্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বিকাল বাজারের পাশে মাঘান ইউনিয়ন সংলগ্ন ফসলি জমি হতে ছাত্রের লাশটি উদ্ধার করে মদন থানা পুলিশ।নিহত শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ভুইয়াহাটি গ্রামের দোলন ভূইয়ার ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শাওন রবিবার সন্ধ্যায় তার দাদার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি এসে তাকে ডেকে নিয়ে যায় হাওরে।
রাতে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাইনি।পরে আজ (সোমবার) সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কি মি দূরে ফসলি জমি থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ।মদন থানা ওসি (তদন্ত) দেবাংশু কুমার দাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত...
ডিসেম্বর ২৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণাসহ দেশের ৫৬ জেলায় ১১৩ টি সরকারি মৎস্য খামারের উন্নয়ন করা হচ্ছে।৫৬ জেলায় ১১৩ টি খামার উন্নয়ন করা হচ্ছে।সোলার প্যানেল স্থাপন,জীন ব্যাংক স্থাপন,নতুন ৬টি খামার স্থাপনসহ মেরামত সংস্কার করা হচ্ছে।মাছ উৎপাদনে সর্বশেষ আধুনিক আইটি বেইজ মাছ চাষ, অটোফিডারে মাছের খাদ্য দেয়া, পানিতে অটো অক্সিজেন সরবরাহ, নতুন হ্যাচারিস্থাপনসহ নানা উদ্যোগের কথা জানানো হয়।এছাড়াও চাষের পুকুরে কোথাও কোন সমস্যা দেখা দিলে মোবাইলেই দেখা যাবে কেমন সফটওয়্যার থাকবে।
নেত্রকোণায় সরকারি মৎস্য খামারগুলোর সক্ষমতাসহ মাছের উৎপাদন বাড়াতে কর্মশালায় এই তথ্য জানানো হয়।শনিবার সকালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তর দিনব্যাপী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এই জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালার...
ডিসেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার আটপাড়া উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহনূর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমীন দৃষ্টি।
বক্তাদের মধ্যে ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, আটপাড়া থানার অফিসার ইনচার্জ...
ডিসেম্বর ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকাল ১১টায় জেলা সমাজসেবা কমপ্লেক্সে কারিতাস ও নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নেত্রকোনা এইসব অনুষ্ঠানের আয়োজন করে।জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে শহর সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হক এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত...
ডিসেম্বর ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোণায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজীর প্রতি হয়রানির অভিযোগ তুলে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।মঙ্গলবার দুপুরে শহরের জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সংগঠনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে নেত্রকোণার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করা হচ্ছে—মানববন্ধনে এমন দাবি তুলে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং শিক্ষা মন্ত্রণালয়ের ডিআইয়ের ঘুষবাণিজ্যের প্রতিবাদ করার কারণেই তাকে টার্গেট করা হয়েছে।তারা জানান, এ ধরনের হয়রানি মুক্ত শিক্ষাঙ্গন গঠনে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং শিক্ষক সমাজকে ক্ষুব্ধ...