মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান (৪০)কে প্রধান আসামি করে ২৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা করেছে কলেজ পড়ুয়া এক ছাত্র। গত ৩০ আগস্ট শুক্রবার উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর পশ্চিম পাড়া গ্রামের মো. মজলু মিয়ার ছেলে অনার্স ৩য় বর্ষের ছাত্র মো. নয়ন মিয়া বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।মামলা নম্বর-১৫।
মামলায় অন্যান্য আসামিরা হলেন, রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন (৫০), রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন শিশু (৫৫), উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম (৫৫), শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লব (৪৫), ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও গোবরিয়া...
সেপ্টেম্বর ০১, ২০২৪
নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট।আজ ১ সেপ্টেম্বর রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আদালতে রাষ্ট্র পক্ষের শুনানি করেন।রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটের পক্ষে শুনানি করেন।আদালত নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যার দায়ে আওয়ামীলীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে গত ২৭ আগস্ট আদেশের জন্য আজকের দিন ধার্য করেন।গত ১৯ আগস্ট ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়।রিটটি করেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।
এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ...
সেপ্টেম্বর ০১, ২০২৪
নিউজ ডেস্কঃ
ডিএমপিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদ-মর্যাদার ৮৩ জন কর্ম-কর্তাকে রদবদল করা হয়েছে।আজ ১ সেপ্টেম্বর রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।উপসচিব মাহাবুবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।রদবদলকৃত কর্ম-কর্তাদের মধ্যে, উপ-পুলিশ মহা-পরিদর্শক, অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, অতিরিক্ত ডিআইজি, ডিআইজি, উপপুলিশ কমিশনার এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
IPCS News : Dhaka :
...
আগস্ট ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
জামায়াত ও ছাত্রশিবির নিষিদ্ধে গত আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে।আর তা অনুমোদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।প্রজ্ঞাপন প্রক্রিয়াধিন, আজ যে কোনো সময় গেজেট প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের মধ্যই ১ আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করা হয়।এর পর থেকে রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা।৫ই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে।সন্ত্রাস বিরোধী আইনের ১৮ (১) ধারায়...
আগস্ট ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেট খুলে দেওয়ার পরও বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।তথ্য অনুযায়ী, ৭ সেন্টিমিটার পানি বেড়েছে গঙ্গা নদীর বাংলাদেশ অংশে।এতে শঙ্কার কোনো কারণ নেই।সোমবার গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেটই খুলে দেওয়া হয়ে।সেখানে পানির উচ্চতা ছিল ৭৬ ফুট।তবে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বলে আদৌ হবে না, তা বলা যাচ্ছে না। কারণ, ১০৯টি গেট থেকে নিয়ন্ত্রিতভাবে পানি ছাড়া হচ্ছে।বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফারাক্কার সব কটি গেট খুলে দেওয়ার পর বাংলাদেশে এর সম্ভাব্য প্রভাব নিয়ে নানা স্থানে শঙ্কা ছড়ায়।তাই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকালই জানায়, এ নিয়ে শঙ্কার কোনো...
আগস্ট ২৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
দীর্ঘ ৩৮ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবার চলাচল শুরু করেছে মেট্রোরেলের।তবে বন্ধ থাকছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন দুটি।গতকাল শনিবার, ২৪ আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছেন।পরীক্ষামূলকভাবে গত বৃহস্পতি ও শুক্রবার চালানো হয় মেট্রোরেল।এতে লাইনে কোনো সমস্যা পাওয়া যায়নি।গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়।ওইদিন বিকেল ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।পরেরদিন মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।আজ রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।ডিএমটিসিএল জানিয়েছে, সকাল ৭টা ১০ মিনিটে ও সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা...
আগস্ট ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত-সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।গত ১১ বছরে পররাষ্ট্র, শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি।সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে।তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে।ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি দেশের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন বলে অভিযোগ রয়েছে।দীপু মনির বিষয়ে খোঁজ রাখেন এমন অনেকে বলছেন, মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগের জন্য দুই কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি ৫০ লাখ টাকা ঘুষ নিতেন।তার সময়ে শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট’।এসব দুর্নীতি-অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ...
আগস্ট ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা গুলো বাতিল করা হয়েছে।এইচএসসি পরীক্ষার ফলাফল কীভাবে দেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে হবে।ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ মঙ্গলবার প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।গতকাল ২০ আগস্ট দুপুরে সচিবালয়ে গিয়ে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা গুলো আর দিতে চান না এবং অটো পাসের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান, ইতিমধ্যে যে কটি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে এবং স্থগিত বিষয়ের পরীক্ষা এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে ম্যাপিং করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হোক।এ দাবিতে আগের দিন (গতকাল সোমবার) ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাওয়ের পর আজ সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় যে ভবনে অবস্থিত,...
আগস্ট ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর রেল ভবনে অবস্থিত রেলপথ মন্ত্রণালয় ঘেরাও করে রেখেছেন গেইট কিপাররা।রবিবার (১৮ আগস্ট) সকালে এই অবস্থান কর্মসূচী শুরু হয়।রাত ৮টা পর্যন্ত মন্ত্রণালয় ঘেরাও করে রেখেছিল কর্মচারীরা।এতে করে রেল ভবনে অবস্থিত সব পর্যায়ের কর্মকর্তারা আটকা পড়েন।পরে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের অফিসার এসে গেইট কিপারদের দাবির কথা শোনে তাদের দাবির প্রতি সমর্থ জানিয়ে রেল কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে জানান,তাদের চাকুরীর রাজস্ব করনের দাবি মেনে কিছু আইনি প্রক্রিয়া শেষে তা ৪০ দিনের মধ্যে কার্যকর করবেন।জানা যায়, রেলে ১৫০৫ জন অস্থায়ী গেট কিপার কর্মরত রয়েছেন।তারা চাকরি স্থায়ী করার দাবি জানান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের আউট সোর্সিংয়ের মাধ্যমে গেটকিপার নিয়োগের তীব্র প্রতিবাদ জানান।
আটকে পরা অবস্থায় রবিবার রাত...
আগস্ট ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
প্রাণনাশের আশঙ্কায় সেনানিবাসের ভেতরে রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬২৬ জনকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী।আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে আশ্রয়প্রাপ্ত ৩ জন তাদের পরিবারের ৪ জন সদস্যসহ মোট ৭ জন সেনানিবাসে অবস্থান করছে।সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য দেওয়া হয়েছে।গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়।এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিবিধ নাগরিকগণ সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রেক্ষিতে বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন ২৪ জন রাজনৈতিক...