মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কুলিয়ারচর প্রেসক্লাবে ৩ দিনের মধ্যে পর পর ২ দিন রহস্যজনক চুরি

আগস্ট ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচর প্রেসক্লাবে তিনদিনের মধ্যে পরপর দুইদিন রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।গত ১৩ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার পর ও গত ১৫ আগস্ট দিবাগত রাতের যে কোন সময় দুইটি চুরির ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে দেখা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কাহারা কুলিয়ারচর বাজারস্থ প্রেসক্লাবের দুটি কেচি গেইটের তালা খুলে প্রেসক্লাবের দ্বিতীয় তলার অফিস কক্ষে প্রবেশ করে ক্লাবের দুটি স্টিলের আলমারির তালা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে প্রেসক্লাবের দায়িত্বে থাকা ক্লাবের আহ্বায়ক সদস্য সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম বলেন, ঘটনার দিন রাত ৯টার দিকে স্থানীয় সাংবাদিক আলি হায়দার শাহিনের সাথে আলাপ আলোচনা শেষে তিনি কুলিয়ারচর বাজার থেকে বাড়ি যান।বাড়ি থেকে পূনরায় প্রেসক্লাবের সামনে এসে তিনি দেখতে...

নিরিবিলি বনানী কবরস্থানে অন্য এক ১৫ অগাস্ট ফুলই পড়েনি কোন কবরে”

আগস্ট ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- ঢাকার বনানী কবরস্থানের প্রধান ফটক দিয়ে ঢুকতেই হাতের বাঁ পাশে কবরের দীর্ঘ সারি চোখে পড়ে।সেখানে একটি ফলকে ১৮ জনের নাম ও বয়স লেখা।এই সারিতে শায়িত আছেন ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য এবং স্বজনরা।ক্ষমতার পালাবদলে শোকাবহ এই দিনে জাতির পিতার পরিবারের সদস্যদের কবরে শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিক আয়োজন।১৫ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে অল্প কয়েকজন মানুষ এই কবরস্থানে এসে মোনাজাত করে চলে যান।এরপর বেলা ১২টার পর আওয়ামী লীগের হাতে গোনা কিছু কর্মী-সমর্থকদেরর কাউকে কাউকে বিচ্ছিন্নভাবে এসে কবর জিয়ারত করতে দেখা যায়।আবার কেউ এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে চলে গেছেন চুপচাপ।গত দেড় দশকে প্রতি বছরে এই দিনে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা...

শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৬ জনের নামে আরও এক মামলা

আগস্ট ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে মোহাম্মদপুর থানার দারুননাজাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী জোবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৬ জনের নামে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।আজ ১৫ আগস্ট) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরি এ আদেশ দেন।আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।মামলার অন্যান্য আসামিরা হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ...

টুকু-পলক ডিবি কার্যালয়ে, রিমান্ডের আবেদন করবে পুলিশ

আগস্ট ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ শামসুল হক টুকু (দ্বাদশ জাতীয় সংসদ ডেপুটি স্পিকার), সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাবি. শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করে রাখা হয়েছে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে।বুধবার রাতেই তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের।আজ তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।পল্টন থানার ওসি বলেন, গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যা করা হয়।ওই মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়।গত মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র...

হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর

আগস্ট ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ১৪ আগস্ট বুধবার সন্ধ্যার পর তাঁদের এ রিমান্ড মঞ্জুর করেন।সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে কড়া নিরাপত্তায় সন্ধ্যা সাড়ে ছয়টায় আদালতে হাজির করা হয়।এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএমএম আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল করেন।আদালতে সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। বৈষম্যবিরোধী...

প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ

আগস্ট ১৪, ২০২৪

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহকারী একান্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন শাব্বীর আহমদ।জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা আজ বুধবার ১৪ আগস্ট এটি নিশ্চিত করেছে।ভাস্কর দেবনাথ বাপ্পি (উপসচিব) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, শাব্বীর আহমদকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৫ম গ্রেড ও এতদসংশ্লিষ্ট সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।অন্যদিকে গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে নিয়োগ পান সাংবাদিক...

জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে যা জানালেন

আগস্ট ১৩, ২০২৪

নিউজ ডেস্কঃ শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেয়ার পর থেকে সবার মুখে একটাই প্রশ্ন এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে।এ প্রশ্ন এবার উঠেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে।জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক সোমবার ব্রিফিংয়ে বলেন, জাতিসংঘ আশা করে, গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে।ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, কার্যকর অর্থনীতি, গণতন্ত্র, আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে কত দিন বহাল থাকতে পারে, এ বিষয়ে জাতিসংঘের কোনো...

বাদ হতে পারে ১৫ আগস্ট সরকারি ছুটি

আগস্ট ১৩, ২০২৪

নিউজ ডেস্কঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ ছুটি বাতিল হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, ছুটি বাতিলের প্রজ্ঞাপন ও তারা প্রস্তুত রেখেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে।অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আজ বিকালে ১৫ আগস্টের ছুটির বিষয়ে আমরা আলোচনা করে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে।অন্যদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছে।গতকাল সোমবার হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে ছুটি বাতিলের পাশাপাশি ১৫ আগস্টের মধ্যে সারাদেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য সরিয়ে ফেলারও আলটিমেটাম দিয়েছে। তারা আরও বলেন...

স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের করা হুঁশিয়ারী আওয়ামী লীগকে

আগস্ট ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, প্রতিবিপ্লবের চেষ্টা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।তার পরিণতি ভালো হবে না।তিনি বলেন, আওয়ামী লীগকে দল হিসেবে পুনর্গঠন করতে পারেন, এতে কোনও সমস্যা নেই।আজ ১২ আগষ্ট সোমবার আনুমনিক সকাল ১০টার দিকে ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নিতে ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতাল পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।তিনি বলেন, দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে বিধায় তারা দল গোছাতে পারে।কিন্তু প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার-হাজার মানুষের রক্ত ঝরবে।তিনি আরো বলেন, আমরা হয়তো পালিয়ে যেতে পারি কিন্তু ছাত্র-জনতা পালাবে না।আন্দোলনে প্রাণহানির ঘটনার নিন্দা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন,...

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকালে বিএনপির বৈঠক

আগস্ট ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ আজ সোমবার বিকাল ৪টায় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক করবেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন বৈঠকে।ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।গত বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা।অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। IPCS...