মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গোপালগঞ্জে অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে

আগস্ট ১২, ২০২৪

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দেশত্যাগে বাধ্য করা’র প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা করে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা।এ সময় এক সেনাসদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয়।১০ আগস্ট শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।এ ঘটনায় পাঁচ সেনাসদস্যসহ সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।এ সময় ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয়।তাঁরা হলেন চ্যানেল ২৪-এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও মাছরাঙার টেলিভিশনের জেলা প্রতিনিধি সাবপত আহমেদ।জানা গেছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় বেলা তিনটার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ। কর্মসূচিতে...

গণভবন দখল, সংসদে ঢুকে উল্লাস

আগস্ট ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ আওয়ামী সরকারের পতনের পর ভুয়া ভুয়া স্লোগানে গণভবনে প্রবেশ করেছেন হাজারো ছাত্র-জনতা।গণভবনের প্রতিটি আসবাব যেমন লেপ, কাঁথা, বালিশ ও চেয়ার থেকে শুরু করে যে যা পাচ্ছে ভাগ করে নিচ্ছেন।যে যা পারছেন নিয়ে বের হয়ে যাচ্ছেন।শ্রীলঙ্কান স্টাইলে’ গণভবন দখলের এমন দৃশ্য দেখা যাওয়ার কিছুক্ষণ পরই জাতীয় সংসদ ভবনেও তাদের প্রবেশ করে উল্লাস করতে দেখা যায়।এসময় কেউ সংসদ সদস্যদের চেয়ারে বসে উল্লাস প্রকাশ করছেন তো কেউ স্পীকারের আসনের সামনে উপবিষ্ট আসনগুলোতে আরাম করছেন।সোমবার (৫ আগস্ট) সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।এর আগে দুপুরের দিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা...

ঐতিহাসিক ৫ আগস্ট

আগস্ট ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ সোমবার (৫ আগস্ট)।বাঙালি জাতির স্মরণীয় একটি দিন।টানা ১৫ বছর পর পরাজয় হলো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের।কোটা আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।এএফপির খবরে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন।সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা ছিল সোমবার (৫ আগস্ট)।এর আগে দুইদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছিল কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।পুরো জুলাই মাসজুড়ে চলে এই আন্দোলন।একপর্যায়ে সরকার কোটা সংস্কার করে।তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে এক দফা দাবি উঠে শেখ হাসিনার পদত্যাগ। বেলা ১১টার পর থেকে ঢাকার পথে ঢল নামে মানুষের।কারফিউ উপেক্ষা বিভিন্ন...

ট্রাফিক নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আগস্ট ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- ছাত্রদের সাথে ঢাকাসহ সারাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য ও তাদের ভলান্টিয়াররা।ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেজন্য রাজধানী ঢাকার ট্রাফিক পয়েন্টসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে নিয়োজিত আছেন তারা।৮ আগস্ট সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিস ট্রাফিক নিয়ন্ত্রণের এ কার্যক্রম পরিচালনা করছে বলে প্রতিষ্ঠানটির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন-এর নির্দেশনা অনুসরণে ফায়ার সার্ভিসের ট্রাফিক নিয়ন্ত্রণের এই কার্যক্রম তত্ত্বাবধান করছেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।এ বিষয়ে এক প্রতিক্রিয়ায়...

শিক্ষার্থীরা এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে: ড. ইউনূস

আগস্ট ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, আজকে আমাদের গৌরবের দিন।যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন দিনের সৃষ্টি করলো।সেটাকে সামনে রেখে আরো মজবুত করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।তরুণদের প্রশংসা করে তিনি বলেন, যে তরুণ সমাজ এটা সম্ভব করেছে তাদের প্রতি আমার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।এরা এই দেশকে রক্ষা করেছে।এ দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে।এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ জন্য অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, এটি হলো আমাদের শপথ।এটা আমারও রক্ষা করতে চাই।এগিয়ে যেতে চাই।বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরের এসেই সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজকে...

পুলিশ সদস্যদের সন্ধ্যার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ

আগস্ট ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করার খবর ছড়িয়ে পড়ার পরপরই বিজয় উল্লাসে মেতে উঠে সারাদেশ।এ সময় বিক্ষুব্ধ জনতা দেশের বিভিন্ন থানা ঘেরাও ও হামলা করে, মারধর, হত্যার ঘটনাও ঘটে।ফলে ঢাকার থানা গুলো পুলিশশূন্য হয়ে পড়ে।শুধু থানা নয়, পুলিশের সব ইউনিটই ফাঁকা হয়ে যায়।আত্মগোপনে থাকা পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম।গতকাল বুধবার বিকাল ৪টায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেন আইজিপি মো. ময়নুল ইসলাম।নির্দেশনায় বলা হয়, রাজারবাগ পুলিশ লাইনস, পিওএম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনস), সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইনস, অন্যান্য পুলিশ স্থাপনাসহ...

ব্রিগেডিয়ার আযমী আয়না ঘরে যেভাবে কুরআন সংরক্ষণ করেছেন

আগস্ট ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী দীর্ঘ ৮ বছর পর বাড়ি ফিরেছেন।৭ আগস্ট বুধবার মধ্যরাতে তিনি বাড়ি ফিরেন।আয়না ঘরে কি ভাবে এই দীর্ঘ ৮ বছর কেটেছে তার কিছু বর্ণনা পরিবারের সঙ্গে দিয়েছেন সাবেক এ সেনা কর্মকর্তা।ব্যাগ খুলে পবিত্র কুরআন বের করে দেখিয়ে তিনি বলেন, ৮ বছর এ কুরআন পড়েছি।এটা ছিড়ে গেছে, অনেক জোড়া-তালি নিজেই দিয়েছি।তিনি বলেন, বাংলায় কুরআনের অনুবাদের কিছু ভুল রয়েছে,এটা ক্ষমার অযোগ্য।পরিবারের সদস্যদের জানান ভুল গুলো তিনি নোট করে রেখেছেন।পরে তার ব্যাগে থাকা একটি গামছা বের করে বলেন, এ গামছাটি আমি নিয়েছিলাম নামাজ পড়ার জন্য, কিন্তু এটা দিয়ে যে পরিমাণ চোখের পানি আমি মুছেছি তা দিয়ে একটি দিঘি বানানো যেত।  আবদুল্লাহিল আমান আযমীকে ২০১৬...

ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন করলেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব

জুলাই ১১, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:-ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ মশিউর রহমান, এনডিসি।পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি ১০ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২-০০টা পর্যন্ত ফায়ার সার্ভিস অধিদপ্তর পরিদর্শন করেন।এ সময় অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালকগণ, সিনিয়র সচিব মহোদয়ের একান্ত সচিব এবং উপসহকারী পরিচালক ও তদূর্ধ্ব কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সকাল ১০-০০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে উপস্থিত হলে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন তাঁকে ফুলেল শ্রভেচ্ছায় সাদর অভ্যর্থনা জানান।এ সময় তিনি অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। এরপর অধিদপ্তরের...

নরসিংদীর মনোহরদীতে লোডশেডিং বন্ধের দাবী

জুন ০৬, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে লোডশেডিং বন্ধের দাবী জানিয়েছে পল্লীবিদ্যুৎ গ্রাহক।মনোহরদী উপজেলা প্রেসক্লাবকে তারা জানান, লোড-শেডিংয়ের কারণে প্রচন্ড গরমে আমরা দূর্বিসহ জীবন-যাপন করছি।প্রচন্ড গরম থাকায় শিশু-বাচ্চা নিয়ে রাতে ঘুমাতে পারছি না।শিশু বাচ্চাসহ বয়ঃবৃদ্ধরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে।স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা নিয়মিত পড়া-লেখা করতে পারছে না।অত্যাধিক লোডশেডিংয়ে ব্যবসা-বাণিজ্য বিঘ্নিত হচ্ছে।ফ্রিজে থাকা খাবার নষ্ট হচ্ছে।মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, যার ফলে অন-লাইন কার্যক্রমসহ মোবাইলে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।মনোহরদীতে দিনে সার্বসাকূল্যে ৩০/৪০ মিনিট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।এতে করে মনোহরদীবাসীর মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।উপজেলার বিভিন্ন গ্রাম, হাট-বাজারসহ সর্বত্র একই আলোচনা।এ সময় তারা উপজেলা প্রেসক্লাবকে...

নরসিংদীর মনোহরদীতে গত মঙ্গলবার ২১ মে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অনুুষ্ঠিত:

মে ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- মঙ্গলবার (২১ মে) ২য় ধাপে নরসিংদীর মনোহরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুুষ্ঠিত হয়েছে।সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে।মনোহরদীতে ১০০ টি ভোট কেন্দ্রের ভোট গণণা শেষে চেয়ারম্যান পদে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন শিল্পমন্ত্রী,র ছোট ভাই, নরসিংদী জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমূদ স্বপন (আনারস), মহিলা ভাইস চেয়ারম্যান পদে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, শাহনাজ পারভীন শিল্পী (হাঁস) এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন তৌহিদ সরকার (মাইক)।মনোহরদী উপজেলায় মোট ২৪১০৩০ জন ভোটারের মধ্যে ১০০ টি ভোট কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে ৫৯৫৩৩ টি। ১০০...