মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীর চর আহাম্মদ গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতায় পানিবন্দি শতাধিক পরিবার, চরম দুর্ভোগে এলাকাবাসী

জুলাই ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আহাম্মদ গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা আবারও ভয়াবহ রূপ নিয়েছে।টানা বৃষ্টিপাতে এলাকার প্রায় ১০০টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।ঘরবাড়ি, উঠান ও চলাচলের রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই একই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে তাদের।স্থানীয়দের অভিযোগ, অনেক বাড়ির ঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে। রান্নাঘরে পানি ওঠায় স্বাভাবিকভাবে রান্নাবান্না করা সম্ভব হচ্ছে না।অনেক পরিবার চুলা জ্বালাতে না পেরে চরম দুর্ভোগে পড়েছে।নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ, নিরাপদে চলাচল এবং দৈনন্দিন কাজকর্ম সম্পন্ন করাও কঠিন হয়ে...

মনোহরদীতে জমি বিরোধে বিল্ডিং ঘর ভাঙচুর ও কলাবাগান কাটার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

জুলাই ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী পৌরসভার সল্লাবাইদ এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে একটি টিনশেড বিল্ডিং ঘর ভাঙচুর, দরজা-জানালা খুলে নিয়ে যাওয়া এবং কলাবাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শহিদুল্লাহ (৫৫), মৃত সুরুজ আলীর ছেলে।অভিযোগে একই এলাকার মৃত হযরত আলীর ছেলে লোকমান হোসেন (৪৭)-কে অভিযুক্ত করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ ৪ শতাংশ জমিটি প্রথমে পৈত্রিক সূত্রে মালিকানা পান লোকমান হোসেন।পরে তিনি জমিটি অ্যাডভোকেট নয়ন মোল্লার কাছে বিক্রি করেন। পরবর্তীতে নয়ন মোল্লা জমিটি তার স্ত্রী শিরিনা পারভীন রোজীর নামে হস্তান্তর করেন।এরপর শিরিনা পারভীন রোজীর কাছ থেকে সাব-কওলা দলিলের মাধ্যমে জমি এবং সেখানে থাকা দুই চালা টিনশেড বিল্ডিংটি ক্রয় করেন শহিদুল্লাহ।অভিযোগকারী দাবি করেন, বৈধ দলিলের মাধ্যমে তিনি...

মনোহরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

জুলাই ০৭, ২০২৬

নিউজ ডেস্কঃ "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় মনোহরদী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, এমপি।সভায় সভাপতিত্ব...

মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

জুলাই ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের ড্রেনেরঘাট এলাকায় রাতের অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৩) অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি লেবুতলা ইউনিয়নের ধরাবান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. মুর্শিদ মিয়া।মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, তিনি ইয়াবা সেবন করে জনসমক্ষে উশৃঙ্খল আচরণ করছিলেন।এ সময় তার কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে মনোহরদী উপজেলার রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী...

মনোহরদীতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও, আর্থিক সহায়তা প্রদান

জুলাই ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।রোববার (৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মোহাইমিন আল জিহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া নিহত শিশুদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং তাদের সান্ত্বনা দেন।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খিদিরপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পরে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুদের বাবা-মায়ের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক শিশুর পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা...

নরসিংদীতে সমাজকর্মী আবু কাওসারের মুক্তির দাবিতে মানববন্ধন, মিথ্যা মামলার অভিযোগ

জুলাই ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীতে সমাজকর্মী আবু কাওসারের গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় বানিয়াছল বিলপাড় এলাকায় “সচেতন এলাকাবাসী”র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনে আবু কাওসারের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বক্তারা দাবি করেন, আবু কাওসার দীর্ঘদিন ধরে বানিয়াছল, রাঙ্গামাটি ও কোনাপাড়া এলাকায় মাদকবিরোধী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।তাদের অভিযোগ, মাদকবিরোধী অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করিয়েছে। বক্তারা আরও বলেন, একজন সমাজকর্মীকে গ্রেপ্তার করে মাদকবিরোধী...

মনোহরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও লেবুর চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

জুলাই ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, রাসায়নিক সার, লেবুর চারা ও ভার্মিকম্পোস্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।এ কর্মসূচির মাধ্যমে উপজেলার শত শত কৃষক কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় উপকরণ পাচ্ছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান।এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের...

মনোহরদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

জুন ২৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি (তদন্ত) মাহতাবুর রহমান, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে...

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুইজন আটক

জানুয়ারি ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।খিদিরপুর বাজার সংলগ্ন এলাকায় গভীর রাতে এই অভিযান পরিচালনা করে মনোহরদী থানা পুলিশ।উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ১১ জানুয়ারি রাত ১০টা থেকে ১২ জানুয়ারি ভোর ৬টার মধ্যে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলামের সার্বিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালিত হয়। এসআই মো. মনির হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই মো. আবুল হোসেন, এটিএসআই সাদ্দাম হোসেন, এটিএসআই লিয়াকতসহ সঙ্গীয় ফোর্স।গোপন সংবাদের ভিত্তিতে খিদিরপুর বাজারে সাহেনশাহ নামের এক ব্যক্তির ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা...

মনোহরদীতে চন্দনবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে গণ-শুনানি অনুষ্ঠিত,

জানুয়ারি ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) এ গণশুনানি আয়োজন করা হয়।গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সরকার বাদল প্রমূখ।গণশুনানিতে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি তুলে ধরার সুযোগ পান সেবাপ্রত্যাশীরা। উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা মনোযোগসহকারে অভিযোগ শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমাধানের আশ্বাস দেন।সকলের প্রাণবন্ত অংশগ্রহণ ও সহযোগিতায়...