মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে পাঁচজনকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২০ ডিসেম্বর) পরিচালিত অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এই দণ্ডাদেশ দেওয়া হয়।উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে তা পরিবহন ও বিক্রির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলেই আদালত বসিয়ে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে সাজা কার্যকর করা হয়, যা স্থানীয়ভাবে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
অভিযানের সময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা...
ডিসেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে জাতীয় ছাত্রশক্তি।সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টায় তারা রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করেন।অবরোধের কারণে রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে।অবরোধের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুজ্জামান বলেন, ছাত্র শক্তি নামে একটি সংগঠন শাহবাগে রাস্তা অবরোধ করেছে।তারা হাদির ওপর হামলা ও আসামি গ্রেপ্তার না হওয়ার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন।
এছাড়া তারা অভিযোগ করছেন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।তাদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল আপাতত বন্ধ রয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছে।ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের...
ডিসেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার সাগরদী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে ইমন বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজীব মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে বেকারির নোংরা অবস্থা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়া যায়।কর্মকর্তাদের মতে, এসব খাদ্য স্থানীয় ভোক্তা ও স্কুলগামী ছোট শিশুদের জন্য উল্লেখযোগ্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করে আসছিল।
অভিযানে দেখা যায়, বেকারির মেঝে ছিল অপরিষ্কার, ব্যবহৃত যন্ত্রপাতির অবস্থাও ছিল নোংরা, আর কর্মীরা কোনো ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ ছাড়াই খাবার উৎপাদন করছিলেন।এমন পরিবেশে প্রস্তুতকৃত খাদ্য স্থানীয়দের মাঝে পেটের ব্যথা, ডায়রিয়া এবং বমিভাবসহ বিভিন্ন পানি বাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে...
নভেম্বর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- 'দেশীয় জাত–আধুনিক প্রযুক্তি' 'প্রাণিসম্পদে হবে উন্নতি' স্লোগানকে সামনে রেখে মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টায় মনোহরদী সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী, খামারি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।কলেজ মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মূল মঞ্চে ফিরে আসে।র্যালিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শামীম আহমেদ এবং প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. এ মুহাইমিন আল জিহান।
এছাড়া উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ...
নভেম্বর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- মনোহরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান।সভাটি বাস্তবায়ন করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, মনোহরদী।সভায় দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, উদ্ধার কার্যক্রম, ত্রাণ ব্যবস্থা এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম শক্তিশালী করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।ইউএনও এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং দ্রুত সমন্বয়ই মানুষের জীবন ও সম্পদের সুরক্ষার মূল চাবিকাঠি।
সভায় উপস্থিত ছিলেন, মনোহরদী থানার অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা...
নভেম্বর ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটেছে।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই।চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।ঘটনাস্থলের খুব কাছাকাছি আছে আমাদের ইউনিট গুলো প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ।
...
নভেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে পৃথক আয়োজনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।আয়োজনে উপজেলার ৯০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে পাঁচ কেজি করে উন্নতমানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।
এছাড়া পৃথক আয়োজনে ২৩ জন বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে ২৩ টি হুইলচেয়ার বিতরণ করা হয়।এসময় পৃথক অনুষ্ঠানে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,...
নভেম্বর ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের (ডোমন মারা গ্রামের) দরগাহ্ বাজারে অদ্য ১৮ নভেম্বর ২০২৫ বেলা ১১টা ৫০ মিনিটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদুর রহমান এর নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ এবং দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে এক মিষ্টি ব্যবসায়ী ও এক মুদী ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ, মোঃ মোবারক হোসেন, এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।অভিযান শেষে ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য প্রস্তুত, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মূল্য তালিকা...
নভেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী থানার লেবুতলা ইউনিয়নের ধরাবান্ধা দিঘীরপাড় গ্রামে গভীর রাতে ঘটে গেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড।গত ১১ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এলাকার বাসিন্দা কাজল মিয়ার বসতঘরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলে পরিবার ও প্রতিবেশীরা কিছুই রক্ষা করতে পারেননি।স্থানীয়দের ধারণা—এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত অগ্নিসংযোগ; কারণ ঘরের আশপাশে কোনো দুর্ঘটনাজনিত আগুনের উৎস পাওয়া যায়নি।আগুনে ঘরের ভেতরের আসবাবপত্র, পোশাক, প্রয়োজনীয় নথিপত্র, এবং বাড়ির অংশে থাকা ছোট মুদির দোকানের সব মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
আগুন নিয়ন্ত্রণে আনতে প্রতিবেশীরা প্রাণপণ চেষ্টা করলেও ততক্ষণে পুরো বসতঘর ধসে পড়ে এবং ভেতরের কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।প্রাথমিক হিসাবে কাজল মিয়ার প্রায় দুই লাখ...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
মনোহরদী (নরসিংদী), ০৭ নভেম্বর ২০২৫: মনোহরদী উপজেলা প্রেসক্লাবের এক জরুরি সভা আজ সকাল ১০টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।সভায় সিদ্ধান্ত হয়, প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিলের অনৈতিক কর্মকাণ্ডের কারণে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হওয়ায় তাকে ক্লাব থেকে বহিষ্কার করা হলো এবং তার সভাপতির পদ বাতিল করা হলো।সেখানে আরও ঘোষণা করা হয়, অদ্য ০৭ নভেম্বর ২০২৫ তারিখ থেকে পূর্ববর্তী সকল কার্যনির্বাহী কমিটি বাতিল করা হলো।পরবর্তীতে প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কেউ মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নামে বা পদবী ব্যবহার করতে পারবেন না।সভায় উপস্থিত ছিলেন মোঃ...