মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নভেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।বিকেল তিনটায় মনোহরদী উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রাণবন্ত সমাবেশে মিলিত হয়।র‌্যালির প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল, সিনিয়র সহ-সভাপতি, নরসিংদী জেলা বিএনপি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো–মনোহরদী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন। র‌্যালিতে অংশগ্রহণ করেন মনোহরদী উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের...

নরসিংদী-৪ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল

নভেম্বর ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো–মনোহরদী) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।সোমবার রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এ সময় নরসিংদী-৪ আসনের প্রার্থী হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুলের নাম প্রকাশ করা হয়।মনোনয়ন পাওয়ার পর ফেসবুক লাইভে প্রতিক্রিয়া জানিয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।তিনি বলেন, “দলীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা...

৪ দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) চার দিনের সরকারি সফরে তার নিজ জেলা পাবনায় যাচ্ছেন।বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।সফরসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনায় পৌছাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।এরপর জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।পরে সেখানেই রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।পরদিন শুক্রবার (৭ নভেম্বর) আরিফপুরে পিতা-মাতার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর তিনি আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন।এরপর শনিবারও (৮ নভেম্বর) সার্কিট হাউজে নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।রাতে সেখানেই থাকবেন তিনি।সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সার্কিট হাউজে গার্ড অব...

‘মাদক কে না বলুন’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে, নিরলস কাজ করে যাচ্ছেন, রামপুর পুলিস তদন্ত কেন্দ্রের ইনচার্জ ‘শফিকুল ইসলাম’

নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- মনোহরদী থানাধীন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম একজন দায়িত্বশীল, মানবিক ও জনগণের প্রকৃত বন্ধু।তিনি ২১ এপ্রিল ২০২৫ তারিখে রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদান করেন।যোগদানের পর থেকেই তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তাঁর নেতৃত্বে এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখা হয়েছে।প্রতিটি ঘটনায় তিনি সরাসরি তদারকি করেন এবং জনগণের পাশে দাঁড়ান নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে।ওসি শফিকুল ইসলাম মাদকের বিরুদ্ধে ঘোষণা করেছেন ‘জিরো টলারেন্স নীতি’। তাঁর নেতৃত্বে ইতোমধ্যে বেশ কয়েকজন সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে, ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যথাযথ ব্যবস্থা...

মনোহরদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

অক্টোবর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার বড়চাপা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে বড়চাপা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় পাটুলী কিং ফুটবল একাদশ  ট্রাইব্রেকারে ২-১ গোলে আচমিতা ভাই-বন্ধু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।বড়চাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বড়চাপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন গুলশান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এম,পি,বীর মুক্তি যোদ্ধা  আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব...

মনোহরদীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গণমিছিল অনুষ্ঠিত

অক্টোবর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলার খিদিরপুর ও কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই গণমিছিলটি খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা দরগাহ বাজার থেকে শুরু হয়ে কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও চৌরাস্তা বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির  সদস্য গোলাম মোস্তফা, মাওলানা বাকিউল ইসলাম বাকি, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির...

মনোহরদীতে প্রবাস ফেরত ব্যবসায়ীর বাড়িতে চুরি: ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট

অক্টোবর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে প্রবাস ফেরত এক ব্যবসায়ীর বাড়িতে চুরি সংঘটিত হয়েছে।শনিবার রাতে লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামে আলম মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।মনোহরদী থানায় লিখিত অভিযোগে আলম মিয়া জানান, তিনি প্রায় ২০ বছর সিঙ্গাপুর প্রবাসে ছিলেন।পরবর্তীতে দেশে এসে রিক্রুটিং এজেন্সীর ব্যবসা শুরু করেন।ব্যবসার সুবাদে তিনি স্বপরিবারে ঢাকায় বসবাস করেন।গত বৃহস্পতিবার বাড়িতে এসে শুক্রবার সন্ধায় নিজ বসত বাড়ি তালাবদ্ধ করে পরিবার নিয়ে ঢাকায় চলে যান।রবিবার সকালে আলমের ভাবি মিনারা বেগম মোবাইল ফোনে বাড়িতে চুরির হওয়ার ঘটনা জানায়। তাৎক্ষণিকভাবে তিনি বাড়িতে ফিরে গেটের তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করেন তিনি জানান, তারা ঘরের তিনটি কক্ষের দরজা, জানালা, আলমারি, শোকেসসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করে ঘরে থাকা...

মনোহরদী থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সেপ্টেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- মনোহরদী থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়।শুক্রবার বিকেলে উপজেলার ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে মনোহরদী উপজেলা রোডের আসমত আলী ভবনে এ কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ মোবারক হোসেন নাদিম, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক যায় যায় দিন প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম বাদল এবং সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল রাজধানী টেলিভিশন-এর প্রতিনিধি খন্দকার সেলিম রাজা। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নব যুগান্তর প্রতিদিন-এর প্রতিনিধি মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা বাংলা টিভি-র প্রতিনিধি মোঃ অলি উল্লাহ্, কোষাধ্যক্ষ নব যুগান্তর-এর প্রতিনিধি মোঃ সোলেমান গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক জে এ টেলিভিশন-এর...

মনোহরদীতে দুর্গাপূজা উপলক্ষ্যে মত-বিনিময় সভা ও আর্থিক অনুদান বিতরণ:

সেপ্টেম্বর ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:-নরসিংদীর মনোহরদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা ও পূজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।সোমবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল।সভায় তিনি বলেন, সম্প্রীতির বার্তা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।এই সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ আমাদের অক্ষুণ্ন রাখতে হবে।অনুষ্ঠানে উপজেলার ৫৩টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন...

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আজকরে নামাজের সময় সময়সূচীঃ

সেপ্টেম্বর ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ “বিস্ মিল্লাহির রাহমানির রাহীম”। “নিশ্চয়ই আমি তোমাকে সত্যসহ সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক রূপে প্রেরণ করেছি এবং তুমি জাহান্নামবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে না”। আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-১১৯। আজ মঙ্গলবার, ০১ রবিউস সানি, ১৪৪৭ হিজরিঃ ০৮ আশ্বীন, ১৪৩২ বাংলাঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ ফজর০৪ : ৩২ এ এম.জোহর১১: ৫১ এ এম.আসর০৪ : ১৩ পি এম.মাগরিব০৫ : ৫৪ পি এম.ঈশা০৭ : ০৯ পি এম. সূর্যোদয় : ০৫ : ৪৭ এ এম. — সূর্যাস্ত : ০৫ : ৫৭ পি এম. IPCS News : Dhaka : ...