বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর নির্বাচনী আসন গুলোতে অর্ধশতাধিক সম্ভাব্য প্রার্থীদের দৌড় ঝাঁপ

জুলাই ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর ৬টি আসনেই তোড়-জোড় শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।বিশেষ করে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের এখন প্রকাশ্যে মাঠে নেমে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে।কোনো কোনো প্রার্থীর পক্ষে ব্যানার এবং ফেস্টুনও টানানো হয়েছে এলাকায়।এতে করে রাজশাহীর ৬টি আসনেই কিছুটা হলেও নির্বাচনী আমেজ বিরাজ করছে।রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী): দলীয় সূত্র মতে, এই আসনে বিএনপি-জামায়াতের সম্ভাব্য মোট ৭ জন প্রার্থীর নাম এখন পর্যন্ত শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে প্রবীণ দুই নেতাও রয়েছেন।তারা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন ও জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের নামই আসছে আগে।শরিফ উদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী...

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পুঠিয়া সেমিতে

জুলাই ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- খেলাধুলাই বাড়বে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার (১১জুলাই) জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পুঠিয়া পিএন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।এই ভেণ্যুতে পুঠিয়া উপজেলা ফুটবল দল ৪-১ গোলে বাঘা উপেজলা ফুটবল দলকে হারিয়ে সেমিতে উঠে।বিজয়ী দলের পক্ষে প্রনয়,রাব্বানী, সিজান তিতাস ১টি করে গোল করে।বাঘা উপজেলা ফুটবল দলের পক্ষে রাকিব ১টি গোল পরিশোধ করে।আজ শনিবার (১২জুলাই) বিকাল ৪টায় মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় বাগমারা ও তানোর উপজেলা ফুটবল দল অংশ নেবে। এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নুর হোসেন নির্ঝর, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব...

শাহজালাল বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণসহ চোরাচালান সিন্ডিকেটের দুই সদস্য আটক:

জুলাই ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজন ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।আটককৃতরা হলেন মোঃ হাছান (৩৯) এবং মোঃ শাহাজান (৪৯)।মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী ০১ নং ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, সন্দেহজনক আচরণ লক্ষ্য করে এপিবিএন সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে।পরে ধাওয়া করে দুজনকেই আটক করা হয়।তল্লাশির সময় মোঃ হাছানের পাঞ্জাবীর পকেট থেকে ৫০২ গ্রাম এবং মোঃ শাহাজানের পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৪ হাজার ৩০০ টাকা।স্বর্ণালঙ্কার গুলো ২১ ও ২২ ক্যারেট মানের বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, এসব স্বর্ণালঙ্কার অজ্ঞাতনামা...

ফুলবাড়ীতে পিতা-মাতার উপর নির্যাতনের অভিযোগ বিচারের আশায় দ্বারে দ্বারে ভুক্তভোগীরা

জুলাই ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেদদিঘী ইউনিয়নের খন্ডখুইগ্রামে এক দম্পতির উপর নির্যাতনের অভিযোগ উঠেছে তাদের সন্তান বুলবুল ইসলামের বিরুদ্ধে।অভিযোগকারী মোখলেছার রহমান (বৃদ্ধ পিতা) ও সুলতানা বেগম (বৃদ্ধা মাতা) অভিযোগ করেছেন, তাদের ছেলে বুলবুল ইসলাম (৩৬) বিভিন্ন সময়ে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা মধ্যস্থতা করতে চেষ্টা করেন।সম্প্রতি ইউনিয়ন পরিষদে বসা এক সালিশ বৈঠকে অভিযোগকারীদের পক্ষে তাদের নাতি ও স্থানীয় ব্যক্তি মোজাফফর হোসেন উপস্থিত থাকলেও সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়।অভিযোগ রয়েছে, সেখানে অভিযুক্ত বুলবুল ইসলাম সালিশ অমান্য করে তাঁর দাদার গায়ে হাত তোলেন। ঘটনার প্রেক্ষিতে ৭ জুলাই (সোমবার)...

৪ মামলায় শ্যোন অ্যারেস্ট: কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে হাজির সাবেক সাংসদ আসাদুজ্জামান নুর

জুলাই ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ প্রায় তিন দশক আগে "কোথাও কেউ নেই" নাটকে 'বাকের ভাই' চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সংস্কৃতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরকে নীলফামারীর চারটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ভার্চুয়ালি পরিচালিত আদালতের মাধ্যমে কাশিমপুর কারাগার থেকে সংযুক্ত অবস্থায় তাকে এই চার মামলায় গ্রেপ্তার দেখায় নীলফামারী থানা পুলিশ।জিআর ২৬৭/২৪, ২৬৯/২৪, ২৭৪/২৪ ও ৩২০/২৪ নম্বর মামলা গুলোর শুনানি নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালতে হয়। আদালতে রাষ্ট্রপক্ষে কোর্ট ইন্সপেক্টর জিন্নাত আলী, ইন্সপেক্টর আশরাফ হোসেন এবং মামলার চার তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।অপর প্রান্তে কাশিমপুর কারাগার থেকে আসামি আসাদুজ্জামান নুর, তার আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাই যুক্ত ছিলেন।এর আগে বৈষম্যবিরোধী...

চাঁ,নবাবগঞ্জে চাচাতো ভাইদের হাতে তরুনী খুন: আটক ২

জুলাই ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের হামলায় খালেদা বেগম (২৬) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে মাত্র ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।র‌্যাব জানায়, সোমবার (৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার অরুণবাড়ী (বেহুলা) বাজার এলাকা থেকে আসামি মোসাঃ রফিনা বেগম (৪৫) ও মোঃ আব্দুল জলিল (২৮)-কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।জানা গেছে, শিবগঞ্জ উপজেলার অরুণবাড়ী গ্রামে ভিটেমাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল একই পরিবারের দুই পক্ষের মধ্যে।বাদী মো. সবুর আলী (৬৬) তার ভাগের জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে আসামিরা বাধা দেন।বিষয়টি...

হত্যার ২৪ ঘণ্টা ঘন্টার মধ্যে ৭ হত্যাকারীকে আটক করেছে র‌্যাব ৫

জুলাই ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর গোদাগাড়ীতে ৭ ভাই-ভাতিজা মিলে লোহার হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে ডেকোরেটর ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।এই চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।৮ জুলাই মঙ্গলবার দিবাগত গভীর রাতে দিনাজপুরের নবাবগঞ্জের হায়াতপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে  তাদের গ্রেফতার করে।গ্রেফতারের মাত্র ২৪ ঘণ্টা আগে এই হত্যার ঘটনা ঘটে।৯ জুলাই বুধবার সকালে র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক এসব তথ্য জানিয়েছেন। গ্রেফতার কৃতরা হলেন, মৃত আব্দুস সামাদের ছেলে আশরাফুল ইসলাম (৬০), মফিজুল ইসলাম (৫০) ও সাদ্দাম হোসেন (৩৭), আশরাফুল ইসলামের ছেলে আকবর আলী (২৮) ও বাবর আলী (১৯), মফিজুল ইসলামের ছেলে মো. হানিফ (২৯) ও রমজান আলী (২০)।জেলার গোদাগাড়ী উপজেলার দেলশাদপুর শিয়ালমারা ও নারায়নপুর এলাকায় তাদের বাসা।আর...

রাজশাহীতে আদালতে মামলা করে ফেরার পথে অপহরণের শিকার তিন যুবককে উদ্ধার

জুলাই ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে আদালতে মামলা করে বাড়ি ফেরার পথে তিন যুবককে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।পরে নগরের রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করে।তবে অভিযুক্তরা পালিয়ে গেছেন।এ ঘটনায় বিকেলে বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।মামলার এজাহারে বলা হয়, বাগমারার পিরলী সেনপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাজেদুর রহমানের মালিকানাধীন ‘গোল্ডেন লাইফ ইনসুরেন্স লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন।গত ২০ জুন আব্দুল মজিদ তার জমা টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকৃতি জানান।এরপর প্রতারণার অভিযোগে মঙ্গলবার সকালে আব্দুল মজিদ রাজশাহীর আদালতে মামলা করতে যান। তার সঙ্গে...

পাকিস্তানের বিপক্ষে ইনিংস লম্বা করতে চায় বাংলাদেশ

জুলাই ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে ইনিংস বড় করতে চায় বাংলাদেশ দল।দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন, প্রথম ইনিংসে কিছু ভুল হলেও তারা সেগুলো থেকে শিক্ষা নিয়েছেন এবং দ্বিতীয় ইনিংসে আরও দায়িত্বশীল ব্যাটিংয়ের চেষ্টা থাকবে।মিরাজ বলেন, "আমাদের লক্ষ্য থাকবে ইনিংস বড় করা।পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংস ভালো অবস্থানেও ছিলাম, কিন্তু উইকেটগুলো দ্রুত হারিয়ে ফেলায় বড় সংগ্রহ সম্ভব হয়নি।আমরা সেখান থেকে শিখেছি।এখন আমাদের চেষ্টা থাকবে সেই ভুলগুলো শুধরে ফেলা এবং বড় স্কোর গড়া।" তিনি আরও বলেন, "আমরা জানি পাকিস্তান অনেক শক্তিশালী দল।তাদের বিপক্ষে রান তুলতে হলে ধৈর্য ও কৌশলের বিকল্প নেই।আমরা ইতোমধ্যেই নিজেদের পরিকল্পনা ঠিক করেছি কে কীভাবে খেলবে, কোন বোলারের বিরুদ্ধে কেমন কৌশল থাকবে।আমাদের ব্যাটিং কোচও আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন।এখন শুধু...

ট্রাম্পের শুল্ক ঘোষণায় শেয়ারবাজারে ঝড়, বিনিয়োগকারীদের আতঙ্ক

জুলাই ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের ঘোষণা শেয়ারবাজারে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে।চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণার পরই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে মার্কিন শেয়ারবাজারে তীব্র ধস নামে।ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চীন থেকে আমদানি করা প্রায় ৩০০ বিলিয়ন ডলারের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।এই ঘোষণার পর বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাও জোন্স সূচক ১,২০০ পয়েন্টেরও বেশি পড়ে যায়, যা গত এক বছরে সবচেয়ে বড় একদিনের পতন বলে মনে করা হচ্ছে।একই সঙ্গে এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক কম্পোজিট সূচকেও যথাক্রমে ৫ ও ৭ শতাংশ পতন দেখা যায়। এই ধস শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকেনি। ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারগুলোও এই খবরে প্রতিক্রিয়া জানিয়েছে। লন্ডনের এফটিএসই,...