বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রের সমুদ্রে গোসল করতে নেমে ভেসে যাওয়ার ঘটনায় এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে, এবং বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সোমবার (৭ জুলাই) দুপুরে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই তিন শিক্ষার্থী সাগরের ধারে এসে আনন্দ করছিলেন এবং পরে সাগরে গোসল করতে নামেন।সমুদ্রের ঢেউ তখন ছিল অত্যন্ত উত্তাল।তারা গোসল করতে গিয়ে ধীরে ধীরে গভীর পানিতে পৌঁছে যান এবং হঠাৎ এক পর্যায়ে প্রবল স্রোতের টানে ভেসে যেতে শুরু করেন।
সাথে থাকা অন্যান্য পর্যটকরা চিৎকার করে স্থানীয় প্রশাসন ও লাইফগার্ডদের দৃষ্টি আকর্ষণ করলে, তাৎক্ষণিকভাবে উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।প্রায় চার ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে মো. রায়হান উদ্দিন (২২) নামে একজন ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।রায়হান...
জুলাই ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ডিসি-এসপিরা চাপে পড়ে ছাত্রনেতাদের সঙ্গে এখন ভালো ব্যবহার করছেন।কিন্তু হাসিনার পতন না হলে তারাই গণভবনে প্রমোশনের লাইনে দাঁড়াত।৬ জুলাই রোববার সন্ধ্যায় রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে জুলাই পথযাত্রা শেষে সমাবেশে তিনি হুশিয়ারী দিয়ে এ কথা বলেন।হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমরা সাংবাদিকদেরও নজরে রাখছি।জুলাই অভ্যুত্থানে আমাদের সন্ত্রাসী আখ্যা দিতে যাদের ভূমিকা ছিল, আমরা তা ভুলে যাইনি।বসুন্ধরার সাংবাদিকরা আবারো স্বৈরাচারকে বৈধতা দিতে মাঠে নেমেছে।তারা আরেকটি ১/১১ ঘটানোর ষড়যন্ত্র করছে।তিনি আরও বলেন, তরুণ সমাজ আর দালালি করতে চায় না।
বাবারা যখন ব্যর্থ হয়েছেন, তখন সন্তানেরা রাস্তায় নেমেছে।যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান...
জুলাই ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে কথিত ভুয়া সাংবাদিক, সন্ত্রাসী ও রাজশাহী প্রেসক্লাবের দখলদার সভাপতি নজরুল ইসলাম জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ জুলাই ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে টিকাপাড়া খুলিপাড়া এলাকার ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ মিছিলটি সকাল ১১টায় খুলিপাড়া এলাকা থেকে শুরু হয়ে সাগরপাড়া, রানীবাজার, বাটার মোড় হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।পরে সেখানে আয়োজিত মানববন্ধনে প্রায় ১৫০-১৮০ জন এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, ২১নং ওয়ার্ড বিএনপি, রাজশাহী মহানগর।মোঃ ডিকেন, সহ-সভাপতি, বাংলাদেশ তরুণ দল, রাজশাহী জেলা।মোঃ আজিজ, মোঃ বাদল, আবু...
জুলাই ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
গতকাল রাতের হাতিরঝিল আম্ফিথিয়েটারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল বাংলাদেশের নারী ফুটবল দলের জন্য এক স্মরণীয় মুহূর্ত। মিয়ানমার থেকে ফেরার পর তারা রাত প্রায় ২টার দিকে ঢাকায় পৌঁছান এবং সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।রাত ৩টা ১৫ মিনিটে বাফুফে নির্বাহী কমিটির সদস্যরা ফুলের তোড়া দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। এই সংবর্ধনা আয়োজন করা হয় দেশের নারী ফুটবল দলের অর্জিত ঐতিহাসিক সফলতা উদযাপনের জন্য।
মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো মূল পর্বে বাংলাদেশের জায়গা নিশ্চিত হয়।যদিও তিনদিন আগে থেকেই এশিয়ান কাপের জন্য বাংলাদেশ নারী ফুটবল দল নিশ্চিত হয়ে গিয়েছিল।এই সফলতা দেশের ফুটবল ইতিহাসে একটি বিশেষ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।এই সুযোগে তাদের সম্মান জানাতে বাফুফে মধ্যরাতে...
জুলাই ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজন।তিনি বলেন,“গণতন্ত্রের মূল চালিকা শক্তি হলো নির্বাচন।কিন্তু বর্তমান সরকার সে পথ বন্ধ করে দিয়েছে।আমরা স্পষ্টভাবে বলতে চাই নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
সোমবার (৭ জুলাই) রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিএনপির সিনিয়র নেতারা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও নাগরিক সমাজের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।মির্জা ফখরুল বলেন, “বর্তমানে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে। মানুষের ভোটাধিকার নেই, বাকস্বাধীনতা নেই।বিরোধী দল গুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে নেতা-কর্মীদের।এসব গণতন্ত্রের চরম...
জুলাই ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশিত হতে পারে।আজ সোমবার (৭ জুলাই) সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ফল তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।এখন কয়েকটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করে তা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হয়েছে।মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিলে যেদিন নির্ধারিত হবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন।এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।সারাদেশে ২ হাজার ২৯১টি কেন্দ্রে অনুষ্ঠিত...
জুলাই ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
বলিউড অভিনেত্রী সারা আলি খান ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে।'মেট্রো ইন দিনো' ছবির প্রচারে সহ-অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠ রসায়ন নজর কেড়েছে নেটদুনিয়ার। প্রচারে অংশ নিতে গিয়ে ক্যামেরার সামনেই অতিরিক্ত ‘ক্লোজ’ হয়ে পড়ছিলেন সারা ও আদিত্য এমনটাই দাবি করেছেন নেটিজেনদের একাংশ।ফলে গুঞ্জন উঠছে, তাহলে কি পর্দার বাইরেও প্রেমের গল্প শুরু হয়েছে তাঁদের?
তবে এই প্রথম নয়।এর আগেও সারার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বহুবার।কয়েক মাস আগেই তাঁকে দেখা গিয়েছিল রাজনীতিক অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে।একাধিকবার একসঙ্গে ঘোরাঘুরির ছবি প্রকাশ্যে আসায় তাদের নিয়েও প্রেমের আলোচনা জমে উঠেছিল।একদিকে আদিত্য, অন্যদিকে অর্জুন নেটিজেনদের প্রশ্ন, কাকে শেষ পর্যন্ত বেছে নিচ্ছেন সাইফ আলি খানের কন্যা? নাকি এসব জল্পনার বাইরে তিনি নিজেই এখনো খুঁজে চলেছেন...
জুলাই ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তুঙ্গে উঠেছে।ইরান সম্প্রতি ইসরাইলকে সরাসরি হুঁশিয়ার করে বলেছে, তেহরান যদি আবারও ইসরাইলি হামলার শিকার হয় বা আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করার কোনো পদক্ষেপ নেয়া হয়, তাহলে তার জবাবে ইসরাইলকে ‘ধ্বংসাত্মক পরিণতি’ ভোগ করতে হবে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলেন, “ইসরাইল যদি আবারও আগ্রাসী আচরণ করে কিংবা আমাদের স্বার্থে আঘাত হানে, তাহলে আমাদের প্রতিক্রিয়া হবে তীব্র এবং ধ্বংসাত্মক।মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার দায় ইসরাইলকেই বহন করতে হবে।”
এই হুঁশিয়ারি এমন এক সময়ে এসেছে যখন গাজা, লেবানন এবং সিরিয়া সীমান্তে ইসরাইলি সামরিক তৎপরতা বাড়ছে এবং এর পেছনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ভূমিকার অভিযোগ তুলে আসছে তেলআবিব। ইরান বলছে, তারা কখনোই আঞ্চলিক শান্তি নষ্ট করতে চায় না,...
জুলাই ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার সকালেই সতর্ক বার্তা দিয়ে জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও দমকা হাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের মধ্যেই সাতটি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।এসব জেলার মধ্যে রয়েছে রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে এই ঝড়বৃষ্টি তৈরি হচ্ছে। এসব এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।বিশেষ করে খোলা জায়গায় অবস্থানরত মানুষ এবং মাঠে কাজ করা কৃষকদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো...
জুলাই ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে এখনো একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ গড়ে ওঠেনি। তিনি অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যে প্রস্তুতি ও কার্যক্রম চলছে, তাতে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তির আভাস স্পষ্ট।শনিবার এক আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, “এবার যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। আমরা ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত ইতোমধ্যে লক্ষ্য করছি। যারা আবার সেই অপকর্মের চিন্তা করছেন, তাদের জন্য আমাদের বার্তা স্পষ্ট মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, প্রয়োজনে আবারও রক্তের বিনিময়ে সেই পরিবর্তনকে সফল করব।”
তিনি আরও বলেন, “এ জাতি কখনো অন্যায়-অবিচারের সঙ্গে আপস করেনি, আমরাও করব না।জনগণের অধিকার, ভোটাধিকার এবং ন্যায়ের জন্য আমরা সবসময় সংগ্রামে আছি, আগামীতেও থাকব।”জামায়াতের...