বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭নং সুখারী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নাজিরগঞ্জ বাজারের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকাল ৪টায় নাজিরগঞ্জ বাজারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়৷এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি'র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী।এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সবুজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক...
জুলাই ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২০ জন গ্রেপ্তার হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে।এছাড়াও অন্যান্য অভিযোগে ১৯ জন গ্রেপ্তার হয়েছে।যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১৫ জন।বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মোছা: পলি বেগম (৫০) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ বনপুকুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী।সে ১৩ নম্বর ওয়ার্ড মহিলালীগের সাবেক সভাপতি।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ: রাজশাহী।
...
জুলাই ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- জিয়া হার্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুরের বহির্বিভাগ কার্যক্রম শুরু হয়েছে।এ উপলক্ষে ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হাসপাতাল চত্বরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ।সংবাদ সম্মেলনে জানানো হয়, জিয়া হার্ট ফাউন্ডেশন একটি অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যা ১৯৯২ সালের ১৬ জুন প্রতিষ্ঠা করেন প্রয়াত মন্ত্রী বেগম খুরশিদ জাহান হক এমপি।২০০৩ সালের ২৩ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১০০ শয্যাবিশিষ্ট ‘জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার এর প্রথম পর্যায়ের (৫০ শয্যা) কার্যক্রম উদ্বোধন করেন।
প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি হৃদরোগ বিষয়ক চিকিৎসা যেমন ক্লোজ হার্ট সার্জারি, এনজিওগ্রাম, পিটিসিএ, ওপেন হার্ট সার্জারি ছাড়াও শিশু...
জুলাই ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ, দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে দেশে দীর্ঘদিন ধরে ব্যক্তি উদ্যোগে পরিচালিত ১৭৭২টি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়কে স্বীকৃতি ও এমপিওভুক্ত করার প্রক্রিয়া চলছে।২০১৯ সালের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে আবেদন আহ্বান করে।
পরবর্তীতে ২৭৪১টি...
জুলাই ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রদল নেতাকে নিয়মবহির্ভূতভাবে হলের সিঙ্গেল কক্ষ বরাদ্দ দিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হারুনর রশীদ।গত ৮ জুলাই থেকে হল কর্তৃপক্ষের কোন নোটিশ ছাড়াই সৈয়দ আমীর আলী হলের ১৪২ নম্বর সিঙ্গেল কক্ষে অবস্থান করছেন ছাত্রদল নেতা।অভিযুক্ত ছাত্রদল নেতার নাম মো. আর-রাফি খান।তিনি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠুর অনুসারী।অন্যদিকে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হারুনর রশীদ বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য।
জানাগেছে, গত ৯ জুলাই হল প্রাধ্যক্ষ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে সিঙ্গেল কক্ষ বরাদ্দের নোটিশ দেওয়া হয়।নোটিশে সিঙ্গেল কক্ষে উঠতে ইচ্ছুক এই হলের আবাসিক শিক্ষার্থীদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে হলের ব্যাংক হিসাবে ৫০ টাকা জমা দিয়ে নির্ধারিত আবেদন ফর্ম...
জুলাই ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়েছে।গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা ছাত্রদলের এই বিভোক্ষ মিছিলের আয়োজন করে।
সোমবার বেলা ১২ টায় পুরাতন কালেক্টর মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এসে সংক্ষিত সমাবেশ করে।এসময় বিভোক্ষ মিছিলে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামিমসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নের্তবৃন্দ।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।
...
জুলাই ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- নাটোরের লালপুরে ঢাকা-রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে প্রায় ৫০০ গজ সামনে চলে যায়।পরে প্রায় আধা ঘণ্টা পর ইঞ্জিনটি ফিরে এসে বগির সঙ্গে পুনরায় যুক্ত করে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে।১৪ জুলাই সেমবার বেলা ১১টার দিকে নাটোরের আজিমনগর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস আজিমনগর স্টেশন অতিক্রমের সময় সংযোগ হুক খুলে গেলে ইঞ্জিনটি ট্রেনটির বগি ফেলে প্রায় ৫০০ গজ এগিয়ে যায়।বেলা সাড়ে ১১টার দিকে ইঞ্জিন ফিরে এসে বগির সঙ্গে যুক্ত হয়ে রাজশাহীর পথে যাত্রা পুনরায় শুরু করে।
যাত্রীদের অভিযোগ ইন্জিন সংযোজনে ত্রুটির জন্য এ ঘটনা ঘটেছে।ট্রেমটির যাত্রী মাসুমা আক্তার বলেন, আজিমনগর স্টেশন পার হওয়ার সময় হঠাৎ...
জুলাই ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠনে ত্যাগী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের উপেক্ষা করে ফ্যাসিস্ট ঘরনার দোসরদের অন্তর্ভুক্ত করায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।এ ঘটনার প্রতিবাদে ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৪টায় বুরুদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে বুরুদিয়া ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা অভিযোগ করেন, বুরুদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জসীম উদ্দিন (বাচ্চু) নিজের পছন্দের ফ্যাসিস্ট মনোভাবাপন্ন ব্যক্তিদের দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করেছেন।এতে করে দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা, কারাবরণকারী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।বক্তারা...
জুলাই ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- বয়স কেবল একটি সংখ্যা-এই বাক্যটির জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ (৫১) ও সাংবাদিক মুছাম্মৎ রোকেয়া আক্তার (৪৪) দম্পতির মাধ্যমে।দু’জনেই চলতি ২০২৫ সালের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়ে সমান নম্বর জিপিএ- ৪ দশমিক ১১ পেয়ে সাফল্য অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন।গত ১০ জুলাই বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে উত্তীর্ণ হওয়ার খবর পেয়ে যেন আনন্দের বন্যা বইছে এই দম্পতির মাঝে।বাবা-মায়ের এমন সাফল্যে খুশির জোয়ারে ভাসছে ছেলে-মেয়েরাও।বিয়ের ৩১ বছর পর একসঙ্গে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাস করায় এ দম্পতিকে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেসহ সরাসরি শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ মিষ্টিমুখ করাতেও দেখা গেছে।
দম্পতির শিক্ষাজীবনের এই নতুন অধ্যায় শুরু হয়েছে নরসিংদী...
জুলাই ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাসে এক সময় ক্ষমতাসীনদের ‘বিশেষ আনুকূল্যে’ নিযুক্ত কর্মকর্তা ছিলেন আমির হোসেন শুভ, এলাকার পরিচিত নাম লেদা।প্রবাস থেকে ফিরে রাজশাহীর বোয়ালিয়া থানার শিরোইল মোল্লামিল পাড়া ঘিরে এখন যত গুঞ্জন, তার শিকড় লেদার অদৃশ্য অর্থ আর প্রভাবেই গাঁথা—এমনটাই বলছে স্থানীয়রা।ব্রুনাইয়ের পদে থাকাকালীন সময় তাঁকে ঘিরে গড়ে উঠেছিল ভিসা–বাণিজ্য ও ঘুষের বাজার।প্রবাসী শাহিনুরসহ একাধিক ব্যক্তির অভিযোগ, রাজনৈতিক ছাতার নিচে লেদা সেসময় অবৈধ উপায়ে বিপুল অর্থ হাতিয়েছেন।৫ আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থান, সরকারের পতন আর দূতাবাস–সংস্রবের ইতি টেনেই তিনি দেশে ফেরেন।তারপর শুরু হয় আরেক দৃশ্যপট।নিজ এলাকায় ফিরেই পৈত্রিক জমিতে পাঁচতলা ভবন তুলতে হাত দেয় লেদা পরিবার।বড় ও ছোট দুই বোন ভাগবাটোয়ারা চেয়ে আদালতের আশ্রয়...