বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণার মদনে পূর্ব-বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

অক্টোবর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এই হত্যার ঘটনা হয়।নিহত হারুন চৌধুরী (৬০) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।স্থানীয়দের বরাতে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ্ জানান,উপজেলার শিবপাশা ও রুদ্রশ্রী গ্রাম পাশাপাশি অবস্থিত।বেশ কিছুদিন ধরে শিবপাশা গ্রামের হারুন চৌধুরীর সাথে রুদ্রশ্রী গ্রামের শাহাবুদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল।গতকাল রাতেকৃষি জমিতে কাজের শ্রমিকের খোঁজে রুদ্রশ্রী গ্রামে যান কৃষক হারুন চৌধুরী। এ সময় পূর্ববিরোধের জের ধরে শাহাবুদ্দিন ও তার লোকজন মারধর করলে হারুন চৌধুরী আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের শরীরে আঘাতের...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

অক্টোবর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৫ জনকে আটক করেছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

সহিংসতায় উত্তপ্ত ভারতের ওড়িশার কটক, ইন্টারনেট বন্ধ

অক্টোবর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ ভারতের ওড়িশার কটক শহর আবারও সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে।দুর্গাপূজার বিসর্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় প্রশাসন ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে এবং পুরো এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছে।শুক্রবার রাতে কটকের দরগা বাজার এলাকায় প্রতিমা বিসর্জনের সময় উচ্চ শব্দে সংগীত বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিবাদ বাধে। পরিস্থিতি দ্রুত হাতাহাতি ও পাথর নিক্ষেপে রূপ নেয়। এতে কটকের ডেপুটি কমিশনার অব পুলিশ খিলাড়ি ঋষিকেশ দন্যাদোসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। এ ঘটনায় অন্তত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ও ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে আরও অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে।পরিস্থিতি আরও জটিল হয় রবিবার, যখন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল র‌্যালি বের করে। র‌্যালির...

রংপুর-লালমনিরহাটে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড সাত শতাধিক বাড়িঘর

অক্টোবর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রংপুর ও লালমনিরহাট জেলায় হঠাৎ আঘাত হানা আধা ঘণ্টার ভয়াবহ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়েছে সাত শতাধিক বাড়িঘর, গাছপালা ও জমির ফসল। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে অন্ধকারে ডুবে গেছে একাধিক গ্রাম। গৃহহীন পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। অপরদিকে দেশের সাত জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। রবিবার সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ও আলমবিদিতর ইউনিয়নে এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নে এই ঝড় আঘাত হানে। প্রায় ৩০ মিনিট স্থায়ী এই ঝড়ে ভেঙে গেছে সাড়ে সাত শতাধিক ঘরবাড়ি, গাছপালা ও দোকানপাট। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাতটি গ্রাম। ধানক্ষেত ও ফলদ গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন।গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো...

আসন্ন নির্বাচনে জনগণের মাঝেই থাকব: তারেক রহমান

অক্টোবর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রায় দুই দশক পর গণমাধ্যমে মুখ খুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ এই সাক্ষাৎকারে তিনি দলের আগামী নির্বাচনী কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, অতীত সরকারের সময়ে তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা, দেশে ফেরার প্রশ্ন এবং সমসাময়িক নানা বিষয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। তারেক রহমান বলেন, যদিও তিনি গত ১৭ বছর ধরে প্রবাসে আছেন, তবুও দেশের সঙ্গে তার যোগাযোগ ও রাজনৈতিক কার্যক্রম সবসময় চলমান ছিল। “আমি শারীরিকভাবে হয়তো এখানে আছি, কিন্তু মন-মানসিকতা সবসময়ই বাংলাদেশে ছিল। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি,” বলেন তিনি।তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে আদালতের নির্দেশে গণমাধ্যমে তার বক্তব্য প্রচার বন্ধ করে দেওয়া...

যাত্রা বিরতির সময়ের আগেই ট্রেন ছাড়লেন পরিচালক, নামতে গিয়ে হাত হারালেন যাত্রী

অক্টোবর ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ যাত্রা বিরতির সময়ের আগেই ট্রেন ছাড়ার কারনে, ট্রেন থেকে নামতে গিয়ে এক মহিলা যাত্রীর হাত বিছিন্ন হয়েছে।অভিযোগ, ট্রেন থেকে তখনো যাত্রীদের ওঠানামা শেষ হয়নি।এরই মধ্যে ট্রেন চলতে শুরু করে।এতে তাড়াহুড়া করে নামতে গিয়ে সুফিয়া বেগম (৩০) নামে এক গৃহবধূ পড়ে গেলে ট্রেনে তার হাত কাটা পড়েছে।এ ঘটনায় যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে পাবনার বড়াল ব্রিজ রেলস্টেশনে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।আহত সুফিয়ান বেগম জেলার ফরিদপুর উপজেলার বেরহলিয়া গ্রামের সেনা সদস্য মাসুদ রানার স্ত্রী।ট্রেনটির যাত্রীরা জানান, প্রায় ৩০ মিনিট বিলম্বে ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বড়াল ব্রিজ স্টেশনে পৌঁছয়।স্টেশনে দুই থেকে তিন মিনিট যাত্রা বিরতি কথা থাকলেও দেড় মিনিটও অপেক্ষা না করে ট্রেনটি ছেড়ে দেন। যার কারণে...

দিনাজপুরে পাঁপড়-এর মিষ্টি স্বাদের আড়ালে লুকিয়ে থাকা শ্রমিকদের তেঁতো-গল্প

অক্টোবর ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরে ৬০০ বছরেরও বেশি পুরোনো তার মুগের পাঁপড় শিল্পের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার যোগ্য।এই গোলাকার, হলুদ পাঁপড় একসময় রাজপরিবারের খাদ্যতালিকায় ছিল, ২০১১ সালে তা ইংল্যান্ডেও রপ্তানি হয়েছিল।বর্তমানে এটি দেশের আপ্যায়ন থেকে শুরু করে স্ট্রিট ফুড পর্যন্ত সর্বস্তরে সমান জনপ্রিয়।এই বিশাল চাহিদা এবং ঐতিহ্যের কান্ডারী হলেন মূলত: নিরক্ষর, আটপৌরে গ্রাম্য নারীরা, যারা সংসার সামলে নিপুণ হাতে গড়ে তোলেন এই সুস্বাদু খাবারটি। দিনাজপুরের চকবাজার, বাসুনিয়াপট্টি, রাজবাটী, বড়বন্দর সহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে পাঁপড়পল্লী, যেখানে বর্তমানে প্রায় ২৫-৩০ হাজার শ্রমিক এই শিল্পের সঙ্গে জড়িত।তৈরির কাঁচামাল মুগ, খেসারি, বেসন, সয়াবিন ও কালোজিরা দিয়ে তৈরি এই পাঁপড়ের প্রতিটি ধাপে শ্রম দেন গেরস্ত ঘরের গিন্নীরা।তবে দুঃখজনক সত্য...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ জন

সেপ্টেম্বর ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২১ জনকে আটক করেছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহীর গোদাগাড়ীতে নৌকাডুবিতে মৃত্যু ১, নিখোঁজ ২

সেপ্টেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:-রাজশাহীর গোদাগাড়ীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে।এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও দুজন।২৭ সেপ্টেবর  শনিবার সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬০)।তাঁর বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামে।আর নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দিলীপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)।তাঁদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিয়েছে।স্থানীয়রা জানান,  সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান।তাঁর মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। একটি নৌকা মরদেহটি চরে রেখে আরও আত্মীয়স্বজনকে নিতে এপারে আসে।২০-২৫ জন ওই নৌকায় করে নদী পার হচ্ছিলেন।তখনই স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।এ সময় নৌকা আরোহিরা...

মনোহরদী থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সেপ্টেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- মনোহরদী থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়।শুক্রবার বিকেলে উপজেলার ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে মনোহরদী উপজেলা রোডের আসমত আলী ভবনে এ কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ মোবারক হোসেন নাদিম, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক যায় যায় দিন প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম বাদল এবং সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল রাজধানী টেলিভিশন-এর প্রতিনিধি খন্দকার সেলিম রাজা। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নব যুগান্তর প্রতিদিন-এর প্রতিনিধি মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা বাংলা টিভি-র প্রতিনিধি মোঃ অলি উল্লাহ্, কোষাধ্যক্ষ নব যুগান্তর-এর প্রতিনিধি মোঃ সোলেমান গাজী, ধর্ম বিষয়ক সম্পাদক জে এ টেলিভিশন-এর...