বৃহস্পতিবার ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩

সেপ্টেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করেছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

দুর্নীতি মামলায় এস আলম গ্রুপ চেয়ারম্যানসহ ৩ পলাতক আসামির গ্রেফতারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি

সেপ্টেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলায় পলাতক আসামি আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার দুই ভাইকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সাইফুল আলম ছাড়াও গ্রুপটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান একই মামলার আসামি। এদিন দুদকের পক্ষ থেকে সংস্থাটির উপ-পরিচালক তাহাসিন মুনাবিল হক আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে রেড নোটিশ জারির নির্দেশ দেন।দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা যোগসাজশ করে এএম ট্রেডিং নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ প্রস্তাব তৈরি ও অনুমোদনের ব্যবস্থা করে। পরে ১০৪ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করে তা স্থানান্তর ও রূপান্তরের...

পাবজির নেশায় মা-ভাই-বোনকে হত্যার দায়ে কিশোরের ১০০ বছরের সাজা

সেপ্টেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের লাহোরে আলোচিত এক হত্যা মামলার রায় ঘোষণায় অনলাইন গেম পাবজির নেশায় মা, ভাই ও দুই বোনকে হত্যা করা এক কিশোরকে ১০০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।একইসঙ্গে ৪০ লাখ রুপি জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার লাহোরের অতিরিক্ত জেলা ও সেশন বিচারক রিয়াজ আহমেদ এ রায় ঘোষণা করেন।অভিযুক্ত আলি জাইনের বয়স ১৭ বছর হলেও ঘটনার সময় তার বয়স ছিল মাত্র ১৪।বিচারক তার অপরাধের ভয়াবহতা তুলে ধরে বলেন, এ হত্যাকাণ্ডের জন্য চারটি যাবজ্জীবন সাজা দেওয়া হচ্ছে, যা মিলিয়ে ১০০ বছরের সমান।তবে বয়সজনিত কারণে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনা ঘটেছিল ২০২২ সালের জানুয়ারিতে লাহোরের কাহনা এলাকায়। ঘটনার রাত দুইটার দিকে আলি পরিবারের সদস্যদের ওপর গুলি চালায়। এতে তার মা নাহিদ মুবারক, যিনি স্থানীয় লেডি হেলথ ওয়ার্কার ছিলেন, বড় ভাই...

হাসিনা-তাপসের কথোপকথনে উঠে এলো ধরপাকড় ও গুলি চালানোর নির্দেশ

সেপ্টেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রকাশিত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের একটি ফোনালাপ। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার এই কথোপকথনে আন্দোলন দমনের কৌশল থেকে শুরু করে অস্ত্র ব্যবহারের নির্দেশনার মতো গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলার ২২তম কার্যদিবসে এই ফোনালাপ শোনানো হয়। এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে ৫৩তম সাক্ষী হিসেবে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহার জবানবন্দি রেকর্ড করা হয়। তার দাখিল করা চারটি ফোনালাপ আদালতে বাজানো হয়, যার প্রথমটি ছিল হাসিনা ও তাপসের মধ্যে কথোপকথন।ফোনালাপে শেখ হাসিনা আন্দোলনকারীদের ধরপাকড়ের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে...

বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে আহ্বান প্রধান উপদেষ্টা

সেপ্টেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নিউ ইয়র্ক সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে নতুন নতুন খাত ও সুযোগ তৈরি হচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে মার্কিন কোম্পানিগুলোকে অগ্রসর হওয়ার এখনই উপযুক্ত সময়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষে সাংবাদিকদের জানান, আলোচনায় মেটলাইফ, শেভরন, এক্সেলেরেটসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। তাদের সামনে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে বাংলাদেশ সফরসঙ্গী ছয়জন রাজনীতিককেও ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যাতে তারা প্রত্যক্ষভাবে...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেয়ার অভিযোগ নেত্রকোনার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

সেপ্টেম্বর ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ‎‎আর্থিক লাভ ও অনিয়মের আশ্রয় নিয়ে নিজের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে।এমন অভিযোগ করেছেন দরপত্রে অংশ নেওয়া উইমেন ইনভাইরনমেন্ট এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (উইডু) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আব্দুল আওয়াল হিমেল।তিনি বেশ কয়েকটি অভিযোগ উত্থাপন করে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০০৮ এর ধারা অনুসরণ করে ক্রয়কারী (PE) প্রতিষ্ঠান বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।‎‎ খোঁজ নিয়ে জানা যায়, এনডিআর বাজেটের অধীন ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে দুজন গাড়ির ড্রাইভার, একজন করে স্পিড বোট ড্রাইভার, পাম্প অপারেটর, সহকারী বাবুর্চি ও বেয়ারার এবং তিনজন চৌকিদার, চারজন ক্লিনার, সাতজন গেট অপারেটর ও তিনজন খালাসি মোট ২৩ জন আউটসোর্সিং...

মনোহরদীতে দুর্গাপূজা উপলক্ষ্যে মত-বিনিময় সভা ও আর্থিক অনুদান বিতরণ:

সেপ্টেম্বর ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:-নরসিংদীর মনোহরদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা ও পূজা মণ্ডপে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।সোমবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল।সভায় তিনি বলেন, সম্প্রীতির বার্তা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।এই সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ আমাদের অক্ষুণ্ন রাখতে হবে।অনুষ্ঠানে উপজেলার ৫৩টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন...

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আজকরে নামাজের সময় সময়সূচীঃ

সেপ্টেম্বর ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ “বিস্ মিল্লাহির রাহমানির রাহীম”। “নিশ্চয়ই আমি তোমাকে সত্যসহ সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক রূপে প্রেরণ করেছি এবং তুমি জাহান্নামবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবে না”। আল কুরআনঃ সুরাঃ বাকারাঃ আয়াত-১১৯। আজ মঙ্গলবার, ০১ রবিউস সানি, ১৪৪৭ হিজরিঃ ০৮ আশ্বীন, ১৪৩২ বাংলাঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ইংরেজী।ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচীঃ ফজর০৪ : ৩২ এ এম.জোহর১১: ৫১ এ এম.আসর০৪ : ১৩ পি এম.মাগরিব০৫ : ৫৪ পি এম.ঈশা০৭ : ০৯ পি এম. সূর্যোদয় : ০৫ : ৪৭ এ এম. — সূর্যাস্ত : ০৫ : ৫৭ পি এম. IPCS News : Dhaka : ...

ইঞ্জিন ক্রয়ে অনিয়মের অভিযোগে রেলের সাবেক ডিজিসহ তিন জনের বিরুদ্ধে দুদকের মামলা

সেপ্টেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়ে ব্যাপক অনিয়ম, প্রতারণা ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক মহাপরিচালক শামসুজ্জামানসহ তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।১৮ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ থেকে মামলাটি (নম্বর: ৩৩/২০২৫) দায়ের করা হয়।মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সালের ৫(২) ধারা যুক্ত করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে, শামসুজ্জামান (সাবেক ডিজি বাংলাদেশ রেলওয়ে), মঞ্জুরুল আলম চৌধুরী( সাবেক অতিরিক্ত মহাপরিচালক -রোলিং স্টক) এবং মোহাম্মদ হাসান মনসুর(সাবেক এডিজি -ডেভেলপমেন্ট)।এছাড়াও তদন্তে সংশ্লিষ্ট অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে দুদক জানিয়েছে।দুদকের...

মালয়েশিয়া পাচারের আগে ৮০ জনকে উদ্ধার করল বিজিবি-র‍্যাব

সেপ্টেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি এলাকায় মানব পাচার ও অপহরণচক্রের আস্তানায় বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (২১ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলা এ অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জনকে উদ্ধার করা হয়, যারা বিভিন্ন সময় অপহরণের শিকার এবং সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা হয়েছিল। অভিযান চলাকালে পাচারকারীরা পাহাড় থেকে যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ও পাথর নিক্ষেপ করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চার পাচারকারীকে আটক করে।টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্ত দিয়ে মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের প্রবণতা বেড়ে যাওয়ায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী...