বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ২৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ আনা হয়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করতে সকাল থেকেই অতিরিক্ত সেনা সদস্য ও বিজিবি মোতায়েন করা হয়। প্রিজনভ্যানে করে অভিযুক্তদের আনার সময় পুরো এলাকা ঘিরে ছিল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা।
রোববার সকাল ১০টার দিকে তাদের প্রিজনভ্যান থেকে নামিয়ে একে একে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। মামলার প্রসঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া এসব মামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।এ মামলাগুলোর পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগও তদন্তাধীন রয়েছে। মোট তিনটি মামলায় মোট ২৫...
নভেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
দীর্ঘ নিষেধাজ্ঞা ও ইনজুরি কাটিয়ে প্রায় দুই বছর পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে যাচ্ছেন পল পগবা। ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে অবশেষে ম্যাচ স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে তার বর্তমান ক্লাব এফসি মোনাকো। শনিবার ফ্রেঞ্চ লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রেনের বিপক্ষে মাঠে নামতে পারেন পগবা, যা তার প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্ত হয়ে দাঁড়াতে পারে।
পগবার শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডোপিং পরীক্ষায় পজিটিভ হওয়ায় তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে আপিলের মাধ্যমে সেই নিষেধাজ্ঞা দেড় বছরে নামিয়ে আনা হয়, যা শেষ হয়েছে সম্প্রতি।নিষেধাজ্ঞা শেষে পগবা এফসি মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তি করেন গত জুনে। কিন্তু অ্যাঙ্কেল ইনজুরির কারণে এতদিন মাঠে নামা হয়নি তার। ফিটনেস ফিরে পাওয়ার পর প্রথমবারের মতো দলীয়...
নভেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
দুবাই এয়ারশোতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই বিমান প্রকল্প নিয়ে নিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক এ ঘটনা কেবল প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অন্যতম প্রধান প্রতিরক্ষা প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হাল) এবং অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির যৌথ উদ্যোগে তৈরি তেজস যুদ্ধবিমান ছিল ভারতের দীর্ঘদিনের জাতীয় গর্বের প্রকল্প। ২০২১ সালে ভারতীয় বিমানবাহিনী তেজস এমকে–১এ ভ্যারিয়েন্টের ৮৩টি বিমান কেনার জন্য প্রায় ৬.৫ বিলিয়ন ডলারের সমমূল্যের চুক্তি করে। এতে প্রতিটি বিমানের দাম দাঁড়ায় আনুমানিক ৪৩ মিলিয়ন ডলার, আর ট্রেইনার ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারিত ছিল প্রায়...
নভেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
সাম্প্রতিক ভূমিকম্পগুলোর প্রেক্ষাপটে আসন্ন বড় দুর্যোগের আশঙ্কায় জরুরি সতর্কবার্তা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। তারা বলেছে, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিত নগরায়নের শিকার বাংলাদেশ আজ মহাবিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তাই দেশের ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় কালক্ষেপণ না করে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান আজকের ভূমিকম্পে হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানোদের রুহের মাগফিরাত কামনা করি। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আহ্বান জানাচ্ছি।বিবৃতিতে তিনি বলেন, আজকের ভূমিকম্পে যে আতঙ্ক তৈরি হয়েছে তা অমূলক নয়। বাংলাদেশের...
নভেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। ড্রুকএয়ারের একটি ফ্লাইটে তিনি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে লাল গালিচা সংবর্ধনায় বরণ করা হয়। বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আগমনের পর ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক হয়, যেখানে তোবগে শুক্রবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রী তোবগেকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনারে সম্মান জানানো হয়। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।...
নভেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত আসামি মোসা: শেফালী বেওয়া (৬০), রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকার মৃত আ: খালেক শেখের স্ত্রী।গতকাল বুধবার (২০ নভেম্বর ২০২৫) রাত ১টায় পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিল তত্বাবধানে এসআই মোঃ রিয়াজ আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বারো রাস্তার মোড়ে দায়িত্ব পালন করছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শেফালী বেওয়া তার বাড়িতে গাঁজা বিক্রি করছে।ডিবি পুলিশের ঐ টিম প্রাপ্ত সংবাদের পরিপ্রেক্ষিতে আসামি শেফালী বেওয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, বিক্রির...
নভেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
মঙ্গলবার ওভাল অফিসে এক প্রশ্নোত্তর পর্বে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণ আবারও সমালোচনার জন্ম দিয়েছে।এবিসি নিউজের হোয়াইট হাউস প্রধান সংবাদদাতা মেরি ব্রুস সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে লক্ষ্য করে ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন করতেই ট্রাম্প প্রতিক্রিয়া দেখান।যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো পূর্বেই জানিয়েছিল, খাশোগিকে নির্মমভাবে হত্যার নির্দেশ যুবরাজের কাছ থেকেই এসেছিল।ট্রাম্প ব্রুসকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে বলেন এবং মন্তব্য করেন, এ ধরনের প্রশ্ন অতিথিকে অস্বস্তিতে ফেলে।এরপর তিনি প্রশ্নটিকে ভয়ংকর, ঔদ্ধত্যপূর্ণ এবং বাজে বলে আখ্যা দেন।
জামাল খাশোগিকে উদ্দেশ করেও প্রেসিডেন্ট মন্তব্য করেন, অনেকেই ওই ভদ্রলোককে পছন্দ করতেন না এবং সরাসরি বলেন, পছন্দ...
নভেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ এক ঐতিহাসিক রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পূর্বের রায়কে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেছে এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুজ্জীবিত করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন, যা আদালতের সর্বসম্মত সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়। প্রধান বিচারপতির সঙ্গে বেঞ্চে ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস. এম. ইমদাদুল হক, বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন যে, পূর্বে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের যে রায় দেওয়া হয়েছিল তা ছিল কলঙ্কিত ও গুরুতর ত্রুটিপূর্ণ।...
নভেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে পৃথক আয়োজনে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।আয়োজনে উপজেলার ৯০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে পাঁচ কেজি করে উন্নতমানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।
এছাড়া পৃথক আয়োজনে ২৩ জন বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে ২৩ টি হুইলচেয়ার বিতরণ করা হয়।এসময় পৃথক অনুষ্ঠানে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,...
নভেম্বর ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের (ডোমন মারা গ্রামের) দরগাহ্ বাজারে অদ্য ১৮ নভেম্বর ২০২৫ বেলা ১১টা ৫০ মিনিটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদুর রহমান এর নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ এবং দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে এক মিষ্টি ব্যবসায়ী ও এক মুদী ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ, মোঃ মোবারক হোসেন, এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।অভিযান শেষে ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য প্রস্তুত, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মূল্য তালিকা...