শুক্রবার ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মে ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার পূর্বধলায় ডিভোর্সী স্ত্রী কমলা খাতুনের হত্যা মামলায় নিহতের সাবেক স্বামী নিজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (৪ মে) দুপুর আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আবুল হাসেম জানান, ২০২২ সালের ১৮ নভেম্বর বিকেল ৪ ঘঠিকার দিকে গাজীপুর টঙ্গী মিরা বাজার এলাকা থেকে কমলা খাতুন বের হয়ে নিখোঁজ হন।পরদিন ১৯ নভেম্বর সকাল ১০টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানার খলিসাউড় এলাকার বালুচড়া বাজার সংলগ্ন রাস্তার পাশে কলাবাগান থেকে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।ময়নাতদন্তে দেখা যায়, ধারালো অস্ত্রের আঘাতে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে গেছে।
পরে নিহতের ভাই নিজাম...
মে ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর দুর্গাপুরে দুই মাথা, তিন কান ও চারটি চোখওয়ালা বাছুরের জন্ম হয়েছে।রোববার(৪ মে) সকাল নয়টার দিকে উপজেলার আলিপুর নান্দিপাড়া গ্রামের স্বরসতি দেবির বাড়িতে এমন ব্যাতিক্রম বাছুরের জন্ম হয়।বাছুরের জন্মের খবর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাভীর মালিকের বাড়িতে উৎসুক জনতা ভিড় জমাতে শুরু করেন।গরুর বাছুরের মালিক জানান, বাছুরটি প্রসব হওয়ার পর থেকে এখনও উঠে দাঁড়াতে পারেনি।এ ছাড়া বাছুরটি তার মায়ের দুধ একা একা পান করতে পারছেনা।
ঘটনাটি জানার পরেই বাছুরটির খোঁজ নিতে সেখানে ছুটে যান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ জান্নাতুল ফেরদৌস।এসময় তিনি জানান, কনজেনিটাল এনোমালিসের কারনে এ ধরনের বাচ্চা জন্ম নেয়।তবে জন্ম নেয়া বাছুর বেশি দিন বেঁচে থাকে না।গাভীর বাচ্চাটিকে বাঁচাতে প্রয়োজনীয় চিকিৎসা...
মে ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- স্বাস্থ্য সেবায় কাঙ্ক্ষিত পরিবর্তনের উদ্দেশ্যে গঠিত স্বাস্থ্য সংস্কার কমিশন আজ সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রস্তাবিত সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ খান কমিশনের পক্ষ থেকে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।এই ১২ সদস্যবিশিষ্ট কমিশন গঠন করা হয়েছিল ২০২৪ সালের ১৭ নভেম্বর।প্রতিবেদনে স্বাস্থ্য সেবা ব্যবস্থার কার্যকর উন্নয়ন, স্বচ্ছতা, এবং রোগীকল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ রাখা হয়েছে বলে জানা গেছে।এর মধ্যে উল্লেখযোগ্য একটি প্রস্তাবে বলা হয়েছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না।
ওষুধ সংক্রান্ত তথ্য এখন থেকে ই-মেইলের...
মে ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে সংগঠনটি।রবিবার (৪ মে) হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বশীল মুফতি কেফায়েতুল্লাহ আজহারী জানান, এটি একটি প্রাথমিক খসড়া তালিকা এবং যাচাই-বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে।প্রকাশিত তালিকায় নিহতদের নাম, ঠিকানা এবং পরিবারের সদস্যদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।তালিকাটি থেকে জানা যায়, নিহতদের অধিকাংশই ছিলেন যুবক।আজহারী জানান, দীর্ঘদিন পর হলেও তালিকা প্রকাশ করা সম্ভব হওয়ায় সংগঠনের অভ্যন্তরে স্বস্তি এসেছে।
২০১৩ সালের ওই ঘটনায় হেফাজতে ইসলাম দাবি করেছিল, শত শত নেতাকর্মী নিহত হয়েছেন।তবে এতদিন তারা কোনো প্রমাণস্বরূপ পূর্ণাঙ্গ তালিকা উপস্থাপন করতে পারেনি।এই বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরেই ক্ষোভ বিরাজ করছিল।এদিকে, তৎকালীন...
মে ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- অদৃশ্য ক্ষমতার দাপটে, কতৃপক্ষের আদেশ উপেক্ষা করে ২১ বছর ধরে চট্টগ্রাম রেলস্টেশনেই আছেন স্টেশন মাস্টার (গ্রেড-৩) মো. শফিকুল ইসলাম।আওয়ামীলীগ শাসনামলে কট্রোর আওয়ামীলীগ আর এখন তিনি কট্রোর আওয়ামী বিরোধী।তারা কোন দলের নয়,তারা সুবিধাভোগী। রেলওয়ে পূর্বাঞ্চল চট্রগ্রামের স্টেশন মাস্টার শফিকুল ইসলামের আদর্শ নিয়ে কথা বলছিলেন চট্রগ্রাম রেলওয়ের (অবঃ) কর্মকীতা আবুল বাসার।তিনি বলেন শফিকুল ইসলাম একজন ক্রিটিক্যাল (অদ্ভুত) চরিত্রের মানুষ।নিজ স্বার্থের জন্য পারেনা এমন হিনো কোন কাজ নাই।টিকিট কালোবাজারির সাথেও জড়িত তিনি।
চলতি বছরের ৮ এপ্রিল তাকে রাজশাহীতে বদলী করা হলেও তিনি তার বদলীকৃত কর্মস্থলে যোগদান না করে চট্রগ্রামে থাকার জন্য উপর মহেল দৌড়ঝাঁপ করছেন।এ ছাড়া সম্প্রতি স্টেশন মাস্টার শফিকের ভাইরাল হওয়া এক অডিও বার্তায় শুনা...
মে ০৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোনার মদন উপজেলার আখাশ্রী গ্রামে ছাগলকে কেন্দ্র করে জমিজমার পুরনো বিরোধের জেরে ভয়াবহ রক্তক্ষয়ী হামলায় নিহত হয়েছেন ইমাম হোসেন (৫৫) নামের এক ব্যক্তি।এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১২ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে একটি ছাগল ফসলি জমিতে ঢুকে ফসল নষ্ট করলে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।দেশীয় অস্ত্রসহ প্রায় ৩০-৩৫ জন অতর্কিত হামলা চালায়।হামলাকারীদের হাতে ছিল বল্লম, রড, রামদা ও শাবল।গুরুতর আহত ইমাম হোসেনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান।নিহতের পরিবারের অভিযোগ, এটি নিছক ঝগড়া নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। জমি সংক্রান্ত দীর্ঘদিনের...
মে ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলায় মানবিক সহায়তার অংশ হিসেবে ৯টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ১৬টি সিলিং ফ্যান, ৩টি নলকূপ এবং পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ উদ্যোগটি বাস্তবায়ন করে মনোহরদী উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।
এই মহতী কার্যক্রমটি পরিচালিত হয় একজন আমেরিকা প্রবাসীর আর্থিক অনুদানে, যার নাম প্রকাশ না করলেও তার এ উদারতা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।সংগঠনের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল বলেন, "এই উদ্যোগের মাধ্যমে আমরা এলাকার অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পেরেছি।আল্লাহ তায়ালার দরবারে প্রবাসীর দানের কবুলিয়াত কামনা করি।"তিনি আরও জানান,“ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সহায়তা...
মে ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।পাল্টা প্রতিক্রিয়ায় স্থানীয় গ্রামবাসীও দুই ভারতীয় নাগরিককে আটক করে।পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ধর্মজৈন সীমান্তের ৩২০ নম্বর মেইন পিলারের সাব-পিলার ১০-এর কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম এবং বিরল থানার এসআই কাওসার।
বিএসএফের হাতে আটক হওয়া দুই বাংলাদেশি হলেন মাসুদ রানা (২৬) ও এনামুল হক (৫৫)।মাসুদ রানা কাটালিয়া গ্রামের এনামুল হকের ছেলে এবং এনামুল হক ইসরাইল হকের ছেলে।তারা উভয়েই বিরল উপজেলার স্থায়ী বাসিন্দা।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই দুই...
মে ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের কোতয়ালী থানার আওতাধীন শিকদারহাট বাজারে সোমবার মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাঠের ফার্নিচারের দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মো. মঞ্জুরুল হক এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি জানান, ২৭ এপ্রিল রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি নিজ বাড়ি ফিরে যান।রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে স্থানীয় লোকজন দোকানে আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও দোকান মালিককে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় দোকানের সকল আসবাবপত্র ও কাঠের মালামাল পুড়ে যায়।ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দোকানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। দোকান মালিক মো. মঞ্জুরুল হক জানান, প্রাথমিকভাবে ক্ষতির...
মে ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, "নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া উচিত এবং এটি থেকে কোনোভাবেই সরে আসা যাবে না।অপরদিকে, দলীয় কাঠামোগত সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং তা দ্রুত সম্পন্ন করাও সম্ভব।"সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌরসভা বিএনপির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “গত আট মাসে দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। অথচ নির্বাচন কমিশন প্রস্তুত, মাঠ প্রস্তুত এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে নির্বাচন কেবল রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি জনগণের জোরালো দাবিতে পরিণত হয়েছে।”নির্বাচন বিলম্বিত...