মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মে ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৫ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
মে ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জেলা পর্যায়ে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষ্যে সব হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে।সেখানে ভেটেরিনারি সার্জন থাকবেন, তারা চিকিৎসা সেবা প্রদান করবেন।গতকাল শুক্রবার (১৬ মে) সকালে রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।ফরিদা আখতার বলেন, গবাদি পশুর পাশাপাশি মানুষেরও কিছু চিকিৎসা সেবা থাকা দরকার।
গরু-ছাগলের পিছনের যে মানুষ তারা যেন নিরাপদে আসতে পারে, নিরাপদে ফেরত যেতে পারে সেটারও আমরা ব্যবস্থা নিচ্ছি।সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ নিয়ন্ত্রণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কোরবানি ঈদের ব্যাপারে মন্ত্রণালয়ের মিটিং হয়েছে।কিছু অসাধু ব্যবসায়ী বাইরের পণ্য ভেতরে নিয়ে আসার চেষ্টা করবে সেটা বন্ধ...
মে ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গত বছরের আগস্ট মাসে অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর রাজশাহী বিভাগের আট কারাগারে বন্দি সংখ্যা কমেছে প্রায় তিন হাজার।যদিও রাজশাহী বিভাগের এসব কারাগারে এখনও ধারণক্ষমতার চেয়ে বন্দি প্রায় দ্বিগুণের বেশি।এর ফলে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বন্দিরা।বিভাগের কারাগার গুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের আট কারাগারে হাজতি, কয়েদি বন্দি ধারণক্ষমতা আছে ৪৯১৭ জনের।এর মধ্যে পুরুষ চার হাজার ৬৮৩ ও নারী ২৩৪ জনের।সবশেষ গত ১৩ মে কারাগার গুলোতে বন্দি ছিলেন ৯৭৮৮ জন।
এর মধ্যে পুরুষ ৯৩৮৮, নারী ৩৯০ ও বন্দি মায়েদের সঙ্গে শিশু আছে ২৮ জন।কারাবিধি অনুযায়ী, একজন বন্দির থাকার জন্য ন্যূনতম ছয় ফুট করে দৈর্ঘ্য ও প্রস্থের জায়গা থাকতে হয়।কারাগারে সেটা মানা সম্ভব হয় না।কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন, ধারণক্ষমতার চেয়ে...
মে ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণায় সহজ সরল নিরাপরাধ মোস্তাক মিয়ার উপর মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (১৪ মে) দুপুরে নেত্রকোণার পূর্বধলা সড়কের দুধকুড়া নামক স্থানে এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মোস্তাকের মাতা মোছাঃ সাহেরা আক্তার, মোঃ ছাদেক মিয়া, মোঃ মিলন মিয়া, মোছাঃ হাজেরা খাতুন, মোঃ গনি মিয়া, সুলতানা আক্তার, মোঃ মাহফুজ হাসান তামিম ও মোঃ হাশিম উদ্দিনসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা, মোস্তাক মিয়া একজন গ্রামের সহজ সরল ও শান্তিপ্রিয় লোক।তিনি কোন রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত নয়।বিগত চার বছর আগে ক্ষেতের আইল কাটাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং গ্রফতার করা হয়েছে।তারা মোস্তাকের বিরুদ্ধে...
মে ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েত উল্লাহ এক ছাত্রীসহ আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরা পড়েছেন।ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার দিন গত ১১ মে (রোববার) সন্ধ্যায় এবং ১৪ মে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।রাবির শিক্ষার্থীদের একাধিক সূত্র বলছে, ১১ মে বিকেল ৫টার দিকে হেদায়েত উল্লাহ ফাইন্যান্স বিভাগের এক ছাত্রীকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে প্রবেশ করেন।কক্ষে প্রবেশের পর তিনি বৈদ্যুতিক বাতি বন্ধ করে দেন।দীর্ঘ সময় পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সন্দেহ হওয়ায় কয়েকজন শিক্ষার্থী দরজায় কড়া নাড়েন।কিছুক্ষণ পর দরজা খুললে শিক্ষার্থীরা কক্ষে প্রবেশ করে ওই ছাত্রীকে আপত্তিকর...
মে ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের সাটিয়া গ্রামে বুধবার সকাল ১১টার দিকে বজ্রপাতে রাব্বি মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।মৃত রাব্বি মিয়া সাটিয়া গ্রামের আব্দুর বারেকের ছেলে।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাব্বি সকালে সোমেশ্বরী নদীর চরে তাদের গরু চরাতে নিয়ে যায়।সকাল ১১টার দিকে বৃষ্টিপাত শুরু হলে সে নদীর চর থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে।আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে রাব্বিকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার সিধলী উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপার নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার...
মে ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত কর্মসূচি শেষে ফেরার পথে একতা এক্সপ্রেস ট্রেনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় রবিবার সন্ধ্যায় দিনাজপুর স্টেশনে ট্রেন অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।পরে রাত ৮টা ৫৫ মিনিটে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করেঅভিযোগকারী শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ১৭ জন ছাত্র গত শনিবার ঢাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেন।রোববার সকাল সোয়া ১০টায় তাঁরা একতা এক্সপ্রেসে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন।
পথে টিটিই তাঁদের টিকিট দেখতে চাইলে শিক্ষার্থীরা জানান, তাড়াহুড়োতে টিকিট কাটার সুযোগ পাননি।বিকাশের মাধ্যমে ভাড়া পরিশোধের প্রস্তাব দিলেও টিটিই সিরাজগঞ্জ স্টেশনে তাঁদের ট্রেন থেকে নেমে বাসে যাওয়ার পরামর্শ দেন।সিরাজগঞ্জ...
মে ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ভারত ও পাকিস্তানের চিরায়িত মধ্যকার সংঘাত স্পষ্টভাবে দেখিয়ে দেয়, কাশ্মীর ইস্যুতে উত্তেজনা কেবল চাপা পড়ে থাকে, কিন্তু মিটে যায় না।এই দুই দেশের জন্মসূত্রে প্রাপ্ত শত্রুতা হতভাগা কাশ্মীরের মানুষদের ভাগ্যে জোটি শুধু করুন মৃত্যু আর্তনাদ আর অশ্রু।ইতিহাসের পাতায় ভারত-পাকিস্তান সম্পর্ক মানেই যেন দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ আর অবিশ্বাসের কাহিনী।১৯৪৭-এর রক্তাক্ত বিভাজনের পর থেকে শুরু হওয়া এই তিক্ত সম্পর্ক একবিংশ শতাব্দীতেও স্থির হয়নি।সম্প্রতি কাশ্মীরকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত কিন্তু তীব্র এক সামরিক সংঘাত ঘটে।
উভয় দেশই নিজেদের বিজয় দাবি করলেও বাস্তবে এই সংঘাতে কোনো স্পষ্ট বিজয়ী নেই।সম্প্রতি চলমান যুদ্ধের, যুদ্ধবিরতির ঠিক পরপরই নিজেদের জয় দাবি করে ভারতের টেলিভিশন চ্যানেল...
মে ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দেশে হঠাৎ করেই বেড়ে গেছে ট্রেন লাইনচ্যুতের ঘটনা।গত শনিবার ও তার আগের ২৪ ঘণ্টায় পণ্যবাহী ও যাত্রীবাহী মিলে ৭টি ট্রেন লাইনচ্যুত হয়।চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে রেলপথের ত্রুটি দৃশ্যমান হওয়ায় চলাচলরত ট্রেনগুলো ডি-রেইল হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আর এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত সতর্কতার সঙ্গে ট্রেন চালানোর নির্দেশনা দিয়েছে রেল প্রশাসন।তীব্র গরমের কারণে রেললাইনের পাত বেঁকে যাওয়া কিংবা রেললাইনে কোনো ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা সে প্রশ্নই সামনে আসছে।
সেই সঙ্গে রেললাইন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ত্রুটিপূর্ণ ও দায়সারাভাবে সংস্কার কাজ, যথাযথ তদারকির অভাবও দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন অনেকে।তবে লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে রেলের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে দুটি...
মে ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
কাশ্মীর উপত্যকায় দীর্ঘদিনের উত্তেজনা ও সহিংসতার পর সাময়িক যুদ্ধবিরতি কাশ্মীরিদের মধ্যে কিছুটা স্বস্তি এনেছে।অনেক পরিবার, যারা বিগত কয়েক দশকে সহিংসতা ও নিরাপত্তাজনিত কারণে উপত্যকা ছেড়ে গিয়েছিল, তারা ধীরে ধীরে ফিরে আসার চেষ্টা করছে।রোশনলাল মাওয়া নামে এক কাশ্মীরি পণ্ডিত ২৯ বছর পর শ্রীনগরের জাইনা কাদাল এলাকায় তার পুরনো দোকানে ফিরে এসেছেন।দিল্লিতে দীর্ঘ সময় ব্যবসা করলেও, কাশ্মীরের মানুষের ভালোবাসা ও সম্মান তাঁকে আবার ফিরে আসার সাহস দিয়েছে।তিনি বলেন, “আমরা এক রক্তে আবদ্ধ।কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনতে চায় এখানকার সাধারণ মানুষ।”
তবে শঙ্কা পুরোপুরি কাটেনি।সাম্প্রতিক সময়ে উপত্যকায় একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ হামলার শিকার হচ্ছেন।১৯ দিনের মধ্যে ১০টি হামলার ঘটনা পরিবারগুলোর...