শুক্রবার ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

১.৭৫ লাখ কোটি টাকার ঋণ খেলাপ: অর্থনীতির বুকে গভীর ক্ষত

মে ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ গত ১৫ বছরে দেশের ব্যাংকিং খাতে ঋণের নামে লুটপাটের এক ভয়াবহ চিত্র সামনে এসেছে।বিভিন্ন আর্থিক ও গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক থেকে ভুয়া ও অনাদায়ী ঋণের মাধ্যমে প্রায় ১ লাখ ৭৫ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এ অর্থের বড় একটি অংশ আদায়যোগ্য নয় এবং অনেক ক্ষেত্রেই তা দেশের বাইরে পাচার হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।বরং এটি দীর্ঘদিনের একটি পদ্ধতিগত এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফল।ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিচালনা পর্ষদ, রাজনৈতিক মহল এবং কিছু ব্যবসায়ী গোষ্ঠী মিলেই পরিকল্পিতভাবে এই অর্থ লোপাট করেছে।এসব ক্ষেত্রে অনেক সময় জামানত ছাড়াই শত শত কোটি টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে ভুয়া কোম্পানির...

রাখাইনে মানবিক করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার কার্যালয়

মে ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- বাংলাদেশ সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পাঠানোর জন্য জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠা নিয়ে কোনো আলোচনা বা চুক্তি করেনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন, “এখনো রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” প্রেস সচিব আরও জানান, “যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, তবে বাংলাদেশ তাৎপর্যপূর্ণভাবে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত।” জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও একই ধরনের বক্তব্য দিয়েছেন।তিনি বলেন, “মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি।এটি মানবিক চ্যানেল, করিডোর নয়।” তিনি আরও জানান, “রোহিঙ্গাদের একত্রীকরণ নয়, প্রত‍্যাবাসনই একমাত্র সমাধান।” তিনি মিয়ানমারের স্বার্বভৌমত্বের...

৮ বছরের শিশুকে ধ’র্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে ধরে পুলিশে সোপর্দ

মে ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুর সাত্তার নামের (৬৫) এক বৃদ্ধকে আটক করে পুলিশ সোপর্দ করেছে এলাকাবাসী।এসময় বৃদ্ধের গলায় জুতার মালা ও মুখে চুনকালি মাখিয়ে দেয়া হয়।১৯ মে সকালে উপজেলার ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামে এ ঘটনা ঘটে।আটক আব্দুস সাত্তার একই গ্রামের মৃত গনি মিস্ত্রির ছেলে।এর আগেও তার বিরুদ্ধে একাধিক ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রাম্য সালিশে বিচার করা হয়েছে।এলাকাবাসীরা জানান, সাত্তার সুযোগ পেলেই গ্রামের মেয়েদের কুপ্রস্তাব দেন।ভিকটিম শিশুর পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো স্কুলে যাবার জন্য তার এক বান্ধবীকে ডাকতে যায়।এ সময় অভিযুক্ত সাত্তার ওই শিশুর মুখ চেপে ধরে ঝোপের মধ্যে নিয়ে যায় এবং শিশুর পোশাক খোলার চেষ্টা করে।পরে ওই শিশুটি পালিয়ে বাড়িতে এসে পরিবারের লোকজনকে ঘটনাটি...

নগর ভবন ঘিরে উত্তাল বিক্ষোভ: ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে ঢাকাবাসীর ব্লকেড কর্মসূচি

মে ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন এলাকায় চলছে উত্তাল বিক্ষোভ ও ব্লকেড কর্মসূচি।সোমবার সকাল থেকেই হাজার হাজার ঢাকাবাসী নগর ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান নেন এবং নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায় অচলাবস্থা সৃষ্টি হয়।আন্দোলনকারীরা দাবি করছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র হলেও সরকার তা বাস্তবায়নে বাধা দিচ্ছে।তারা বলেন, আমাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে সেই ভোটের মর্যাদা ফিরে পেয়েছি।এখন আর সময়ক্ষেপণ মানা হবে না।সকাল থেকেই আন্দোলনকারীরা “আসিফ তুই স্বৈরাচার” শপথ নিয়ে তালবাহানা চলবে না, “ইশরাক ভাইকে মেয়র চাই” ইত্যাদি স্লোগানে নগর ভবন এলাকা মুখরিত করে তোলেন।গোলাপশাহ মাজারের রাস্তা...

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

মে ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- নিবন্ধন স্থগিত থাকার কারণে আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ।সোমবার (১৯ মে) সকাল ১১টার দিকে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।ইসি মাছউদ বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে।নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। এই স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।তাদের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনও আসেনি।নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার নির্ধারিত...

মনোহরদীতে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ: মাদরাসা শিক্ষক নিহত

মে ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাফেজ আবুল কালাম (৩২) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত আবুল কালাম মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের দক্ষিণ কাচিকাটা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে।তিনি তিন মেয়ের জনক এবং স্থানীয় একটি বেসরকারি মাদরাসার শিক্ষক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহতের বাবা আব্দুল আওয়াল এবং প্রতিবেশী শহীদ উল্লাহ’র মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।এরই জের ধরে শুক্রবার (১৬ মে) দুপুরে আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তুমুল ঝগড়া হয়।একপর্যায়ে শহিদুল্লাহ ও তার স্বজনেরা দেশীয় অস্ত্রসহ প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এই হামলায়...

পথচারীদের হাটার জন্য বরাদ্দ ফুটপাত ও সড়ক বাস-মোটরবাইক মেরামত ও ধুয়া মুছার দখলে

মে ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর ফুটপাত গুলোকে পথচারীদের আকর্ষণে রঙ্গিন রঙবেরঙের মনোমুগ্ধকর টাইলস দিয়ে নির্মান করেন রাজশাহী সিটিকর্পোরেশন।এতে করে শহরেরর সৈন্দর্য বর্ধনের পাশা পাশি পথচারিরা নিবিঘ্নে চলাফেরা করবেন।কিন্তু বাস্তবে তা উল্টো।রঙ্গিন টাইলসে নির্মিত  পথচারীর জন্য বরাদ্দ ফুটপাত ও সড়ক গুলে চলে গেছে গাড়ি-মোটরসাইকেল মেরামত ও ধুয়া মুছার দখলে।দেখা গেছে ফুটপাত গুলোতে চলছে মটার বাইক মেরাত, সার্ভেসিং ও ধুয়া মুছার কাজ।এছাড়া যন্ত্রাংশের পশরা ঝুলিয় বিক্রয়। অন্যদিকে রাস্তায় বাস ও মটর বাইকের জন্য ভল্কানাইজিং, বাসের ফিল্টা পরিস্কার ও ধোয়া মোছার কজটিও চলে রাস্তা ঘিরে।দিনে-রাতে সবার চোখের সামনেই চলে এ দখলবাজি।সড়কের ওপর গাড়ি মেরামতের এসব ওয়ার্কশপ দেখে দেখে নগরবাসীর চোখ সয়ে গেছে।এসব ওয়ার্কশপের কারণে সড়কের প্রশস্ততা সংকুচিত...

পদ্মার পানিতেই চাষাবাদ হবে বরেন্দ্রাঞ্চলের কৃষিজমি

মে ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- খরা প্রবন রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষকদের স্বপ্ন পূরন হতে যাচ্ছে।পদ্মার পানি দিয়ে চাষাবাদ করতে পারবেন এ অঞ্চলের কৃষকেরা।রাজশাহীর গোদাগারীর পদ্মা নদী থেকে সাড়ে ১৮ কিলোমিটার দূর থেকে পানি উত্তোলন করে প্রায় ১০ হাজার ২৫০ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।এতে উপকৃত হবেন অন্তত ৩০ হাজারের অধিক কৃষক।চলতি বছরের ৪ ফেব্রুয়ারির থেকে 'ডাবল লিফটিং পদ্ধতিতে পদ্মা নদীর পানি বরেন্দ্র এলাকায় সরবরাহ ও সেচ সম্প্রচারণ (ইআইডিএল) প্রকল্পের ইনটেক পাম্প স্টেশন থেকে, গোদাগাড়ী পৌরসভা এলাকার জোত গোসাইদাস সারাংপুর থেকে বুস্টার-১ ও বুস্টার-২পাম্প স্টেশন হয়ে, ভুসনা খালে পানি সরবরাহের জন্য ১ হাজার মিমি ডায়ার এইচডিপিই পাইপলাইন নির্মাণকাজ ইতিমধ্যে শুরু হয়েছে।দুটি স্টেশন ক্রস করে খাড়িতে যাবে এই পানি। বরেন্দ্র বহুমুখী...

রাজশাহীতে একদিনে ৪ মৃতদেহ উদ্ধার

মে ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর তানোরে নিখোঁজ হওয়ার ২০ দিন পর শিবনদ থেকে এক যুবকের বস্তাবন্দী হাড়গোড়সহ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) সকালে হাবিবনগর এলাকায় কচুরিপানার ভেতর লাশভর্তি বস্তাটি দেখতে পান স্থানীয়রা।নিহতের নাম চিত্তরঞ্জন পাল (২৬)।তিনি হাবিবনগর পালপাড়া গ্রামের বাসিন্দা।পরিবারের সদস্যরা জানান, লুঙ্গি ও গেঞ্জি দেখে তাঁরা লাশ শনাক্ত করেন।চিত্তরঞ্জনের পরিবারের দাবি, একই গ্রামের কলেজ ছাত্রী কামনা পালের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাঁকে হত্যা করা হয়েছে। চিত্তরঞ্জনের বাবা মনোরঞ্জন পাল জানান, কামনার পরিবারের সদস্যরা এই সম্পর্ক মেনে নিতে না পেরে তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন।এমনকি কামনা পাল একটি চিঠিতে চিত্তরঞ্জনকে আগেই হত্যার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি।তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন...

একটি ভয়ঙ্কর রক্ত পিপাসু ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রিজভী

মে ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড রুহুল কবির রিজভী বলেছেন, একটি ভয়ঙ্কর রক্ত পিপাসু ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।জনগনের ক্ষমতা জনগনের কাছে ফিরিয়ে দেয়ার জন্য বিগত ১৫ বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে অনেক ঝুঁকি নিয়ে, অসংখ্য মামলা নিয়ে রিমান্ডে এবং কারাগারের মধ্যে থেকে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছন এবং সেই ত্যাগ স্বীকারের মধ্যে যে ক্ষেত্র প্রস্তুত হয়েছে, সেই প্রস্তুতকৃত জমির উপর জুলাই আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে অবশেষে শেখ হাসিনাকে পালাতে হয়েছিল। শনিবার (১৭ মে) বিকেলে নরসিংদীর মনোহরদীতে হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, যে ভোটের জন্য অনেক নেতা কর্মী...