মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফেব্রুয়ারি ১৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়া এলাকা হতে হারিয়ে যাওয়া ৪ বছর বয়সের একটি শিশুকে ২ ঘন্টার মধ্যে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।শিশুটির নাম মোসা: হাফসা।সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সুজানগর শিল্পীপাড়ার হায়দার আলীর মেয়ে।ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় হাফসা বাড়ি থেকে খেলতে খেলতে হারিয়ে যায়।হাফসার মা আশপাশ এলাকাসহ আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন।হাফসাকে কোথাও না পেয়ে নিকটবর্তী শাহমখদুম থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করেন।শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন থানার সকল টহল টিমকে টিমকে নিখোঁজ শিশু হাফসাকে দ্রুত উদ্ধারের নির্দেশনা প্রদান করেন।
এরপর থানার টহল টিমগুলো থানার এলাকার...
ফেব্রুয়ারি ১৫, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: রাজশাহী মহানগীর শাহমখদুম থানার ওমরপুর পবা উপজেলা পরিষদের সামনে থেকে এক মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।উদ্ধারকৃত মানসিক প্রতিবন্ধীর নাম মোসা: খাদিজা (৪৪)।খাদিজা বগুড়া জেলার কাহালু থানার কাশিমালা গ্রামের মো: মহসিন আলীর স্ত্রী।ঘটনা সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাতে শাহমখদুম থানার এসআই মো: জাহিদ হাসান ও তার টিম টহল ডিউটি করছিলো।এসময় তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পান শাহমখদুম থানার ওমরপুর পবা উপজেলা পরিষদের সামনে এক মানসিক প্রতিবন্ধী নারী উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছেন।সংবাদ পেয়ে তারা রাত ১১ টায় সেখানে উপস্থিত হয়ে ঐ নারীর নাম ঠিকানা জানতে চান।তিনি নাম ঠিকানা বলতে না পারলে তাকে থানায় নিয়ে আসেন।
এরপর শাহমখদুম...
ফেব্রুয়ারি ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দেশ স্বাধীনের পর থেকেই অবহেলিত রেলের সেবার মান বাড়াতে ফি বছরই উন্নয়ন বরাদ্দ বেড়েছেই।গত পাঁচ বছরে এ খাতে উন্নয়নে খরচ হয়েছে ৩১ হাজার কোটি টাকা।বিপুল অংকের বিনিয়োগের পরও লাইনের ঝুঁকি বিবেচনায় কমানো হয়েছে ট্রেনের গতি। শুধু তাই নয়, মেয়াদোত্তীর্ণ আর ফিটনেসবিহীন ইঞ্জিন দিয়েই চলছে যাত্রী পরিবহন।এছাড়া ৭০ শতাংশ রেল সেতুও ঝুঁকিপূর্ণ।গত ১০ বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে ৪৬ হাজার কোটি টাকা।যা ছাড়িয়েছে পদ্মা সেতুকেও।বিপুল বিনিয়োগের পরও দশ বছরে রেলের লোকসান সাড়ে সাত হাজার কোটি টাকা।অথচ এখনও ৮০ শতাংশ মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন আর ৬৩ ভাগ ঝুঁকিপূর্ণ রেললাইন দিয়েই চলছে ট্রেন।বিপুল পরিমানে বিনিয়োগের পরও ট্রেনের গতিও বাড়েনি একটুও।বরং অনেক রুটেই কমেছে ট্রেনের গতি।কোথাও কোথাও চালকদের ধীর গতিতে ট্রেন চালানোর নোটিশও দেয়া...
ফেব্রুয়ারি ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দুই পুলিশ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।১লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে তাদের নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।আটককৃত পুলিশ সদস্যদ্বয় হলেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের কম্পিউটার অপারেটর কাম পুলিশ কনস্টেবল শাহরিয়ার পারভেজ শিমুল ও আরএমপিতে কর্মরত পুলিশ কনস্টেবল আব্দুর রহমান।শাহরিয়ার পারভেজ শিমুলের বাড়ি রাজশাহীর মোহনপুরে।আব্দুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, তাদের আটকের পর রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তাদের কাছ থেকে সাইবার অপরাধ সংক্রান্ত কিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে।গোয়েন্দা পুলিশ সেগুলি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।
আরএমপির কর্মকর্তারা দুই...
ফেব্রুয়ারি ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন দপ্তরে চলছে দূর্নীতিবাজ কর্মকর্তাদের দূর্নীতির দৌড় প্রতি যোগিতা।একে কেওকেও দুর্নীতির সুনামিও বলছে। দরজা-জানালার পর্দা, সংকেত বাতি, ফায়ার এক্সটিংগুইসার, রেফ্রিজারেন্ট গ্যাস, ফিনাইল, ভিম ও ব্লিচিং পাউডারের মতো পণ্য কিনতে ঠিকাদারকে দেওয়া হয়েছে বাজারমূল্যের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বা এরও বেশি দাম।স্টেশনের ওয়েটিং রুমের জন্য জানালার প্রতি পিস পর্দাই কেনা হয়েছে প্রায় ১৫ হাজার টাকা দরে।এ দামে যে পর্দাগুলো কেনা হয়েছে তার মধ্যে ছয় পিস এখন নাটোর রেলওয়ে স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে লাগানো আছে।সেখানে গিয়ে দেখা যায়, দুটি জানালা ও একটি দরজায় দুটি করে পর্দা লাগানো আছে।স্টেশনের কর্মকর্তারা জানান, প্রায় ১৫ হাজার টাকা দামের পর্দা এ গুলোই।রাজশাহী পর্দা গ্যালারী নামের একটি শোরুম দীর্ঘদিন থেকেই...
ফেব্রুয়ারি ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (৭ ফেব্রুয়ারি ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-৪ জন, শাহমখদুম থানা-৫ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ২৫.৫০ গ্রাম হেরোইন, ১৩ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
ফেব্রুয়ারি ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ রাজশাহী:- মাফ চাই ভাই আরও মাইরেন না, বলে আকুতি মিনতি করেও শাররিক নির্যাতন থেকে রেহাই পাননি রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসারত রোগীর এক স্বজন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও ইন্টার্নীদের বেধড়ক শারীরিক নির্যাতনের সময় এমন আহাজারি করেন মহিলা রোগীর সন্তান।বুধবার বেলা ১১.২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪৯ ওয়ার্ডে চিকিৎসাধীন পিয়ারা বেগম এর সন্তান সুমন পারভেজ (রিপন) কর্তব্যরত ইন্টার্নি চিকিৎসকের কাছে তার (মাতার) চিকিৎসার খোঁজ খবর জানতে চান।উক্ত টেস্ট দেখাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও পরবর্তীতে কথা কাটাকাটির এক পর্যায় ইন্টার্নি চিকিৎসক কৌশলে রোগীর সন্তান (সুমন পারভেজ রিপন) ইন্টার্নি চিকিৎসকদের বিশ্রাম ঘরে ডেকে নিয়ে এলোপাথাড়ি মারধোর করেন মর্মে পরিবার অভিযোগ করেন। IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী। ...ফেব্রুয়ারি ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত ভ্যানকে যাত্রীবাহী বিআরটিসি বাস ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলে চার জন নিহত হয়েছেন।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন খানসামা উপজেলার গোয়ালডিহি প্লানের বাজারের ইসমাইল হোসেনের ছেলে নজরুল ইসলাম নজু (৪৫), গোয়ালডিহি বটতলী এলাকার আজিম উদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৫০), টেকনাফের হরিখোলা গ্রামের মৃত মংসু চাকমার ছেলে নত্তা ইয়াং চকমা (৫২) ও একই এলাকার মৃত ইশ এসং চাকমার ছেলে সাইঙ্গো চাকমা (৪৫)।দুঘটনায় গুরুতর আহত হয়েছেন ৭-৮ জন।তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।ঘাতক বিআরটিসির বাস পুলিশ হেফাজতে রয়েছে।দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,...
ফেব্রুয়ারি ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্তপর্বের আসর।গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে খেলার মহারণের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বেলুন ও ফেস্টুন উড়ানো রাসিক, শিক্ষামন্ত্রী সহ অতিথিবৃন্দ।এর শিক্ষার্থীদের পরিবেশনায় প্রদর্শিত হয় এক মনোমুগ্ধকর ডিসপ্লে।
অনুষ্ঠানে...
ফেব্রুয়ারি ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের অভাবে কোরিয়ান, চাইনিজ, ইন্দোনেশীয়া, ভারত থেকে ঝকঝকে-চকচকে কোচ ,লাগেজ ভ্যান সহ বিভিন্ন জিনিস যুক্ত করার পরও রেলে যাএীরা সেবার সুফল পাচ্ছে না।বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নড়বড়ে ট্রাক ও মেয়াদাতীর্ন রেল লাইন।রেললাইন ডুয়েলগেজ, ডাবল লাইন কিংবা রেল লাইন মেরামতে রেলওয়ের কোন ইচ্ছে নাই বললেই চলে।নীতি নির্ধারকেরা বিপুল অর্থ ব্যায়ে রেলওয়ের শুধু দামি দামি কোচ আমদানি করছেন এবং সে গুলো ননস্টপ কিংবা কিছু সিলেক্টেড ট্রেনকে বারবার চালাচ্ছেন আর বদল করছেন।কখনও সিলেক্টেড ট্রেন গুলোর কোচ জঙ্গলে ফেলে রেখে নষ্ট করছেন।এভাবেই চলছে বাংলাদেশ রেলওয়েকে ভাগাড় বানানোর পাঁয়তারা।এখন নাকি যাত্রী সেবার মান বাড়াতে রেল কতৃপক্ষ মালবাহী ট্রেন বন্ধ করে তার ইন্জিন দিয়ে চালবে যাত্রীবাহী...