শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে দিনাজপুরের ঐতিহ্য

জুলাই ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি কিংবা মাছ ধরার ডার্কি একসময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল বাঁশের তৈরি এসব সরঞ্জাম।অথচ আধুনিকতার ছোঁয়া আর সস্তার প্লাস্টিক পণ্যের সয়লাবে দিনাজপুরের ঐতিহ্যবাহী সেই বাঁশ শিল্প আজ বিলুপ্তির শেষ প্রান্তে।দিনাজপুরের বিভিন্ন হাটে ঘুরে দেখা গেছে, শ্রম আর সময়ের সঠিক মূল্য না পেয়ে চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন এই কুটির শিল্পের সাথে জড়িত কারিগররা।​জেলার বোচাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁশের তৈরি পণ্যের বেচাকেনা আশঙ্কাজনক হারে কমেছে। কাঁচামাল হিসেবে বাঁশের আকাশচুম্বী দাম আর বাজারজাতকরণের জটিলতায় উৎপাদন খরচই উঠছে না।ফলে জীবন ধারণের তাগিদে এই শিল্পের সাথে যুক্ত অনেকেই বাপ-দাদার পেশা ছেড়ে পা বাড়াচ্ছেন দিনমজুরি কিংবা ইজিবাইক চালনার মতো বিকল্প আয়ের সন্ধানে।​৪০...

রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

জুলাই ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহীতে জেল সুপারগণের জন্য আয়োজিত ‘Leadership Development Training’ কর্মশালায় বিশেষ ক্লাস নিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।কর্মশালায় কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালনে বিদ্যমান চ্যালেঞ্জ, নিরাপত্তা ব্যবস্থাপনা, গোয়েন্দা তথ্যের ব্যবহার এবং সংকট মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বুধবার (২৯ জুলাই) সকাল ১১টা ১০ মিনিটে রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে এ বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়। কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালনে উদ্ভূত চ্যালেঞ্জ: নিরাপত্তা, হাজিরা/এসকর্ট, গোয়েন্দা তথ্য ও সংকট মোকাবিলায় করণীয়” শীর্ষক সেশনে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। প্রশিক্ষণে তিনি পুলিশ ও কারা বিভাগের মধ্যে কার্যকর...

রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা জব্দ

জুলাই ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।একই সঙ্গে মাদক বিক্রির অভিযোগে বিপুল পরিমাণ নগদ অর্থ ও ১১টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।আরএমপির কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা গত ২৮ জুলাই রাত পৌনে ৯টার দিকে হড়গ্রাম চারখুটা এলাকায় অভিযান চালিয়ে রাণীদিঘী মাঠপাড়া গ্রামের শ্রী পলান দাসের ছেলে শ্রী সনজিত কুমার (২৯)-কে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একই রাত সোয়া ১০টার দিকে হড়গ্রাম মুন্সীপাড়া এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে। দ্বিতীয়...

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

জুলাই ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা জেলার দুর্গাপুর থানাধীন বারমারী উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের উন্নয়নমূলক কাজে সচেতনতামূলক মাদক বিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর বারমারী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মশিরউর রহমান।এ সময় প্রধান অতিথি বক্তব্যে জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজকে ধ্বংসকারী মাদক ও জুয়ার নেশা নির্মূলে নেত্রকোণা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে, তবে অভিভাবকদের সচেতনতা এখানে...

নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ ইকোনমিক এক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট’প্রকল্পের আওতায় নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারহানা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব হাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকার উপপরিচালক খান মোহাম্মদ নঈম,পরামর্শক নাহিদ শারমিন ও ডিরেক্টর জেনারেল ম্যানেজার সালাউদ্দিন সুমন। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের ২৫০টি উপজেলায় শিক্ষা,কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুবদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন...

হাবিপ্রবিতে বিদেশি শিক্ষার্থীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ সভাটি আয়োজিত হয়।ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রো ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। সভাটিতে নেপাল, ভুটান, ভারত, সোমালিয়া, নাইজেরিয়া ও ইথিওপিয়াসহ ৬টি দেশের ৮৮ জন বিদেশি শিক্ষার্থী অংশ নেন।মতবিনিময় সভায় বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিভিন্ন সেবামূলক পদক্ষেপ গ্রহণের...

হাবিপ্রবিতে মার্কেটিং ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ২৪ ব্যাচ

জুলাই ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ‘মার্কেটিং ফুটবল লীগ-২০২৬।রোমাঞ্চকর ফাইনাল খেলায় ২২ ব্যাচকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মার্কেটিং বিভাগের ২৪ ব্যাচ।সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ আবরার ফাহাদ হল সংলগ্ন খেলার মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মো. এনামউল্যা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, "হাবিপ্রবির মার্কেটিং ফুটবল লীগের এই সফল আয়োজন...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ২৭ জন গ্রেপ্তার

জুলাই ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।আরএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৫ জন, মাদক মামলার আসামি ৬ জন এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত ৬ জন রয়েছেন।নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।একই সঙ্গে মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও...

​হাবিপ্রবিতে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা কর্মশালা শুরু

জুলাই ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (আইআরটি) আয়োজনে ৫ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। ​প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি।মানসম্মত গবেষণার মাধ্যমেই নতুন জ্ঞান ও উদ্ভাবনের পথ তৈরি হয়।আমাদের গবেষকদের সৃজনশীলতা ও পরিশ্রমই হাবিপ্রবিকে একটি মানসম্মত গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয়...

রাজশাহীতে বিভিন্ন অপরাধে ২৫ জন গ্রেপ্তার

জুলাই ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং অন্যান্য অপরাধে জড়িতদের আটক করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলার ৬ জন এবং অন্যান্য মামলার ১০ জন আসামি রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং ওয়ারেন্টভুক্ত...