শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্লাজমা প্রযুক্তি ব্যবহার করে খাদ্যের মান উন্নয়ন এবং এতে মাইক্রোনিউট্রিয়েন্ট বা ক্ষুদ্র পুষ্টি উপাদান বৃদ্ধিতে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে।বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের গবেষণা দল ‘প্লাজমা বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগার’-এ পরিচালিত গবেষণায় এই সাফল্য অর্জন করে।গবেষণায় এ প্রযুক্তি ব্যবহার করে ফসলের মাইক্রোনিউট্রিয়েন্টের পরিমাণ উল্লেখযোগ্যহারে বৃদ্ধিতে সুফল পেয়েছেন।গবেষণার নেতৃত্ব দেন জীববিজ্ঞান ইনস্টিটিউটের পিএইচডি গবেষক মামুনুর রশিদ, এবং তত্ত্বাবধান করেন ল্যাব পরিচালক অধ্যাপক মামুনুর রশিদ তালুকদার।
গবেষণার ফলাফলে দেখা গেছে, প্লাজমা প্রক্রিয়াকরণের মাধ্যমে ধানের জিঙ্কের পরিমাণ ৫৯ শতাংশ, আলুতে ২০৪ শতাংশ এবং বেগুনে ৮৮ শতাংশ...
অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) ২০২৫-এর ফলাফলে বড় ধরনের ধস নেমেছে দিনাজপুর শিক্ষা বোর্ডে।এবারের পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৫৭.৫ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।তবে সবচেয়ে উদ্বেগজনক খবর হলো, বোর্ডের অধীনে ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও কৃতকার্য হতে পারেনি।গত বছর এই সংখ্যা ছিল ২০, অর্থাৎ এক বছরেই শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২৩টি।শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এই ৪৩টি কলেজের ১৮২ জন পরীক্ষার্থীর কেউই পাসের মুখ দেখেনি।
জেলাভিত্তিক হিসাবে নীলফামারীতে ১০টি, কুড়িগ্রামে ৯টি, ঠাকুরগাঁওয়ে ৬টি, লালমনিরহাটে ৫টি, দিনাজপুর ও রংপুরে ৪টি করে, পঞ্চগড়ে ৩টি ও গাইবান্ধায় ২টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।এই ভয়াবহ ফল বিপর্যয়ের পর কলেজ গুলোকে কঠোর বার্তা দিয়েছে দিনাজপুর শিক্ষা...
অক্টোবর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে দেশের ১১টি শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে।
শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় প্রায় ১২ লাখ ২৪ হাজার জন। তাদের মধ্যে উত্তীর্ণের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ, আর ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। ফলে এবারের ফলাফল গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।ছাত্র-ছাত্রীদের মধ্যে অংশগ্রহণের দিক থেকে দেখা গেছে, ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী ফরম পূরণ করেন। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা।
ফলাফল জানতে...
অক্টোবর ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নান্দাইলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা কর্মসূচি প্রচারের লক্ষ্যে লিফলেট ও কলম বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
এই প্রচারণা কার্যক্রমের সার্বিক নির্দেশনা ও দিকনির্দেশনা দেন নান্দাইল উপজেলা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক জননেতা ইয়াসের খান চৌধুরী। তাঁর নির্দেশক্রমে নান্দাইল উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য-সচিব জনাব সাদ্দাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই কর্মসূচি পরিচালিত হয়।দিনব্যাপী চলা এই কর্মসূচিতে কলেজের বিভিন্ন অনুষদ ও বিভাগের শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে ৩১ দফার লিফলেট ও ছাত্রবান্ধব বার্তাসহ কলম বিতরণ...
অক্টোবর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:-দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এখন এক বড়সড় বিতর্কের কেন্দ্রে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যার বিরুদ্ধে 'ঘুষ' লেনদেনের অভিযোগ এনে একটি কল রেকর্ড প্রকাশ করা নিয়ে মানহানির মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।তবে এই চাঞ্চল্যকর পরিস্থিতিতে আগেই মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অধ্যাপক ড. মো. আবু হাসান) বাদী হয়ে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন।মামলার প্রধান সাক্ষী করা হয়েছে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যাকে নিজেই।মামলায় অভিযুক্ত করা হয়েছে দু'জনকে: ১.বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলাম।২. ঢাকাস্থ হাবিপ্রবি'র গেস্ট হাউজের রিনোভেশন কাজের ঠিকাদার...
অক্টোবর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে মুখোমুখি অবস্থান নিয়েছে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদল-সমর্থিত প্যানেল। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে শিবির লিখিত অভিযোগ দেওয়ার পর বিকেলে পাল্টা অভিযোগ করে ছাত্রদলও।ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের বিরুদ্ধে চারটি অভিযোগ তুলেছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।অপরদিকে, শিবিরপন্থী প্যানেলের বিরুদ্ধে ভোটারদের খাবার ও উপহার দিয়ে প্রভাবিত করার অভিযোগ করেছে ছাত্রদল।
ছাত্রশিবিরের করা অভিযোগ গুলো হলো ছাত্রদলের প্রার্থীরা শ্রেণিকক্ষে প্রচারণা চালাচ্ছেন, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে ও আচরণবিধির পরিপন্থী, ভোটারদের সরাসরি অর্থ দেওয়ার অভিযোগ উঠেছে, যা নির্বাচনকে...
অক্টোবর ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- যেখানে সরকারি সুযোগ-সুবিধা আর মনোযোগের অভাবে একটি প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়ার কথা, সেখানেই 'মায়া' আর ‘মাতৃস্নেহের’ বাঁধনে ৩৫ বছর ধরে আলো ছড়াচ্ছেন শিক্ষকেরা।এ চিত্র দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ি এলাকায় অবস্থিত দিনাজপুর বধির ইনস্টিটিউট-এর।উত্তরাঞ্চলের বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বাতিঘর এই প্রতিষ্ঠানটি, কিন্তু বর্তমানে এটি চরম অবহেলা ও জরাজীর্ণতার শিকার।প্রতিবেদনের সবচেয়ে মর্মস্পর্শী চরিত্র রাবেয়া খাতুন (৬৯)।দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি এই প্রতিষ্ঠানে শিক্ষক কাম হোস্টেল সুপারের দায়িত্ব পালন করছেন।ভোর থেকে রাত পর্যন্ত ২৪ জন আবাসিক শিক্ষার্থীর খাওয়া-দাওয়া, গোসল, পড়ালেখা, ঘুম সবকিছুর দেখভাল করেন তিনি।কিন্তু এই দীর্ঘ সেবার বিনিময়ে তিনি সরকারের কাছ থেকে কোনো বেতন পান না।
স্থানীয় অনুদানের...
সেপ্টেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এর মধ্যেই পোষ্য কোটা পুনর্বহাল ও বিশ্ববিদ্যালয়ে প্রচলিত প্রশাসক প্রথা বাতিলসহ তিন দফা দাবি আদায়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।আজকের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি গুলো মেনে না নিলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।১৮ সেপ্টাম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কর্মসূচির আওতায় দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম (জরুরি সেবা ব্যতীত) সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।
শিক্ষক-কর্মকর্তাদের...
সেপ্টেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন।এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত দুটি শক্তি হলো ছাত্রদল ও ছাত্রশিবির।ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবির পর এবার রাকসুকে আয়াত্বে নিতে মরিয়া ছাত্রদল।আঁটঘাঁট বেঁধে সর্বশক্তি নিয়ে চালাচ্ছ প্রচার প্রচারনা।শক্তিশালী ও কৌশলী শিবির প্যানেলের পাশাপাশি ভিন্ন ধাঁচের প্রচারণাতেও সাধারণ শিক্ষার্থীদের আকৃষ্ট করার প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে ডাকসু ও জাকসুতে ধরাশায়ী ছাত্রদল।এদিকে নিজেদের আদর্শের দাবিদার ছাত্রশিবিরের নেতা ও জনশক্তি তৈরীর কারিগর হিসেবে পরিচিত রাবি ক্যাম্পাসে ডাকসু-জাকসুর মত বিজয়ের প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন নেতাকর্মীরা।'সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামের আকর্ষনীয়...
সেপ্টেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।এই প্যানেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি ও লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবীরকে সহসভাপতি (ভিপি), দপ্তর সম্পাদক ও আরবি বিভাগের ২০১৭-১৮ সেশনের নাফিউল ইসলাম জীবনকে সাধারণ সম্পাদক (জিএস) এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও সঙ্গীত বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষাকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক রাকসু নির্বাচনের এই প্যানেল ঘোষণা করেন।
ছাত্রদল মনোনীত এই প্যানেলে আরও লড়বেন ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহক্রীড়া সম্পাদক...