শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বইয়ের পাতা থেকে এবার প্রকৃতির অরণ্যে: দিনাজপুরে শিশুদের নিয়ে অনন্য গ্রিন লার্নিং বিপ্লব

জুন ২৭, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- নথিপত্রের নিস্প্রাণ পড়া আর চার দেয়ালের বন্দিদশা ভেঙে কোমলমতি শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রকৃতির অমোঘ বার্তা।দেশের হারিয়ে যাওয়া সবুজ ঐতিহ্য, জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণী সুরক্ষায় দিনাজপুরের বীরগঞ্জে শুরু হয়েছে এক অনন্য ‘গ্রিন লার্নিং’ বিপ্লব।ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির আর্থিক সহায়তায় ‘কম্প্রিহেন্সিভ নেচার লার্নিং টু অ্যাক্টিভেট স্কুল চিলড্রেন’ প্রকল্পের আওতায় সম্প্রতি বীরগঞ্জের ঐতিহ্যবাহী সিংড়া জাতীয় উদ্যানে সম্পন্ন হয়েছে ৬ দিনব্যাপী পৃথক ফিল্ড ট্রিপ। যেখানে বুকভরা কৌতুহল নিয়ে প্রকৃতির সান্নিধ্যে হাজির হয়েছিল ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৬ জন ক্ষুদে শিক্ষার্থী।ভোগনগর ইউনিয়নের চাউলিয়া মিশন, নন্দগাঁও এবং সিংড়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা...

নেত্রকোণায় ঐতিহ্যবাহী ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

জুন ২৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণা শহরের ঐতিহ্যবাহী ২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা,সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে পৃথকভাবে মোট ৮টি ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে।২২ জুন সোমবার নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় ২টিতে এই ক্লাব গুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথমে নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়টির বিজ্ঞান, ভাষা, বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক।পরবর্তীতে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে সেখানে ল্যাংগুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব ও কালচারাল ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট...

দিনাজপুরের পাঁচ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি: কমেছে ঝরে পড়া, বেড়েছে উপস্থিতি

জুন ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- প্রাথমিক শিক্ষায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে দিনাজপুর জেলার পাঁচটি উপজেলায় বর্তমান সরকারের উদ্যোগে চালু হওয়া স্কুল ফিডিং কর্মসূচি।শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বেড়েছে এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমেছে।জেলার বিরল, কাহারোল, বোচাগঞ্জ, ঘোড়াঘাট ও বিরামপুর উপজেলার ৬০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চলমান রয়েছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে গত ২৮ ডিসেম্বর ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে।খাদ্য তালিকায় রয়েছে দুটি বনরুটি, সিদ্ধ ডিম ও কলা-যা শিশুদের দৈনন্দিন পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মসূচির...

১৬ জানুয়ারি থেকে শুরু রাবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, ৪০১৭ আসনের বিপরীতে লড়ছেন ২ লাখ ৭২ হাজার ৬২৬ শিক্ষার্থী

জানুয়ারি ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১৬, ১৭ ও ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।তিনটি ইউনিট পর্যায়ক্রমে C, A ও B এর মাধ্যমে এ ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, C ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, A ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি এবং B ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জানুয়ারি।C ও A ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হবে।B ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত।এবার মোট আসন সংখ্যা ৪ হাজার ১৭টি।ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২ লাখ ৭২ হাজার ৬২৬ শিক্ষার্থী। এর মধ্যে...

রামেবি’র তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

জানুয়ারি ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- নানা অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১২ জানুয়ারি) তাদের চাকরিচ্যুতি কার্যকর করে পৃথক চিঠি ইস্যু করা হয়।চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন-লিয়াজোঁ ও প্রটোকল অফিসার ইসমাঈল হোসেন, সেকশন অফিসার ও চলতি দায়িত্বপ্রাপ্ত সাবেক সহকারী রেজিস্ট্রার এবং সহকারী কলেজ পরিদর্শক রাসেদুল ইসলাম এবং সেকশন অফিসার জামাল উদ্দীন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, লিয়াজোঁ ও প্রটোকল অফিসার ইসমাঈল হোসেনের বিরুদ্ধে জাল শিক্ষাগত সনদে চাকরি গ্রহণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।নিয়োগের সময় তিনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত বিবিএ সনদ দাখিল করেন।পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যাচাই-বাছাইয়ে...

দিনাজপুরে আত্মসাৎ করা ২৫ লাখ টাকা ফেরতের নির্দেশ মানছেন না অধ্যক্ষ

জানুয়ারি ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার আটোর মোহাম্মদীয়া ফাযিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ আহসান হাবিবের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার গুরুতর অভিযোগ উঠেছে।মাদরাসা ফান্ডের প্রায় ২৫ লাখ ২৩ হাজার ২৬০ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, দুদক এবং মাদরাসা পরিচালনা কমিটির কাছে লিখিত আবেদন জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী।অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ২০২৪ থেকে বর্তমান সময় পর্যন্ত মাদরাসার বিবিধ আয়ের ২৫ লাখ ২৩ হাজার ২৬০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা না দিয়ে অধ্যক্ষ আহসান হাবিব ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছেন। এই বিপুল পরিমাণ টাকা আদায়ে গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসক বরাবর পৃথক দুটি আবেদন করা হয়।উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অতিরিক্ত...

রাবির আওয়ামীপন্থি ডিনদের অফিস ও রেজিস্টারের কক্ষে তালা মারলেন শিক্ষার্থীরা

ডিসেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ মেয়াদ শেষ হওয়ার পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয়জন আওয়ামীপন্থি ডিন স্বপদে বহাল থাকার অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।তাদের অপসারণের দাবিতে রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্সে গিয়ে সংশ্লিষ্ট ডিনদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন রাকসু ও সাধারণ শিক্ষার্থীরা।এরপর রেজিস্টারের কক্ষেও তালা মারেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় তাদের ডিনস কমপ্লেক্সের সামনে জমায়েত হয়ে আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না, ইনকিলাব, ইনকিলাব, আওয়ামী ডিনদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না, স্লোগান দিতে দেখা যায়। এ সময় রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা বলেন, আমরা চাই না আওয়ামী ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া...

যৌন হয়রানির অভিযোগে অধ্যাপকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল সিন্ডিকেট

ডিসেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেট সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করে। সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন। সিন্ডিকেট সূত্রে জানা যায়, ছাত্রদের করা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানে অসঙ্গতির প্রমাণ মেলার পর বিষয়টি আরও গভীরভাবে যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় অভিযোগগুলো পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে, যিনি পুরো তদন্ত কার্যক্রম তদারকি করবেন। তদন্ত কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী...

রাজশাহী কলেজে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন, ক্লাশ-পরীক্ষা বন্ধ

ডিসেম্বর ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ঢাকার সাতটি সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘স্কুলিং মডেল’ বাতিল এবং স্বাতন্ত্র্য কাঠামো অক্ষুন্ন রেখে একাডেমিক ও প্রশাসনিক পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যদের অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারির দাবিতে রাজশাহী কলেজে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ৩ ডিসেম্বর বুধবার সকালে রাজশাহী সরকারি কলেজ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েন, রাজশাহী কলেজ ইউনিটের ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরা। এ সময় কলেজের সকল পরীক্ষা, প্র্যাকটিক্যাল  ও ক্লাশ বন্ধ রাখা হয়।মানববন্ধন চলাকালীন অন্যদের মধ্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী, বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েন, রাজশাহী কলেজ ইউনিটের সাধারণ...

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

নভেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন লাগার ঘটনা ঘটেছে।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, ঢাকার বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাই।‌চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।ঘটনাস্থলের খুব কাছাকাছি আছে আমাদের ইউনিট গুলো প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ। ...