শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ১৬, ২০২৩
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- হাওর উপজেলা মদনে ক্ষুদে শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করতে পর্যায়ক্রমে ৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।তবে গত ৩ বছরে এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় থেকে ১ হাজার ৬শ ৫৫ জন শিক্ষার্থী ঝরে গেছে।উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) তারিক সালাউদ্দিন জানান, ৯৪ টি সরকারি বিদ্যালয়ে ২০২০ সালে ১৫ হাজার ৬শ ৫৩ জন শিক্ষার্থী ছিল।বর্তমানে শিক্ষার্থী রয়েছে ১৩ হাজার ৯শ ৯৮ জন।সেই হিসাবে সরকারি প্রাথমিকে ১ হাজার ৬শ ৫৫ জন শিক্ষার্থী কমে গেছে।সরেজমিনে বিভিন্ন বিদ্যালয় ঘুরে জানা গেছে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানে বেদখল করে রেখেছেন।তবে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিস বেদখল হওয়া শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সুনিধিষ্ট কোন তথ্য দিতে পারেননি।উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়,মদনে ৯৪টি প্রাথমিক...
অক্টোবর ০৯, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সম্প্রতি সম্পাদিত ও চলমান গবেষণা প্রকল্প গুলোর গবেষনা প্রতিবেদন প্রকাশের জন্য নিয়মিত গবেষণা সংকলন “জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এন্ড এ্যাপলাইড সায়েন্স (জেইএএস)” প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।গত রোববার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত গবেষণা সংকলন প্রকাশনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
উপাচার্য ও ইডিটোরিয়াল বোর্ডের এডিটর-ইন-চীফ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।সভা পরিচালনা করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও গবেষণা সংকলন প্রকাশনা কমিটির এডিটর অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।
এ সময় পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আল আমিন আল আজাদ উল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ...
অক্টোবর ০২, ২০২৩
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সিন্ডিকেট কমিটির ৯৮ তম সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার(১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সিন্ডিকেটের চেয়ারম্যান ও রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।এ সময় রুয়েটের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডাটা সফ্ট সিস্টেমস্ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রাক্তন সদস্য বিতরণ প্রকৌশলী সেখ মো. আলাউদ্দীন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
আরো...