মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

আগস্ট ১৩, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর নিম্ন বর্ণিত ১৪ টি পরীক্ষা কেন্দ্রে আগামী ১৭ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১৭ই আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১)(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আইন অমান্যকারীদের...

দীর্ঘ ১৭ বছর পর রাবি অধ্যাপক ড. তাহেরের ২ খুনির ফাঁসি কার্যকর

আগস্ট ০২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দীর্ঘ সতের বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদকে হত্যার দায়ে দণ্ডিত দুই আসামি ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর করা হয়েছে।রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২৭ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ১মিনিটে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানিয়েছেন।ফাঁসি কার্যকর হওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।দুই আসামির মধ্যে জাহাঙ্গীর ছিলেন, অধ্যাপক তাহেরের বাড়ির কেয়ারটেকার।আর মহিউদ্দিন ছিলেন, বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে তাহেরের সহকর্মী।গবেষণা জালিয়াতির কারণে মহিউদ্দিনের পদোন্নতি আটকে দিয়েছিলেন তাহের।সেই ক্ষোভে মহিউদ্দিনের পরিকল্পনায় ২০০৬ সালে তাহেরকে হত্যা করে লাশ ম্যানহোলে ফেলে দেওয়া হয় বলে এ মামলার...

ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি মানুষ হতে হবে: রামেবির উপাচার্য

জুলাই ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- নবীন মেডিকেল শিক্ষার্থীদের ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি মানুষ হওয়ার আহ্ববান জানিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবির) উপাচার্য অধ্যাপক ডা. এ, জেড, এম মোস্তাক হোসেন।সোমবার সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কায়সার রহমান চৌধুরী অডিটরিয়ামে রাজশাহী মেডিকেল কলেজ প্রথম বর্ষের এমবিবিএস (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের পরিচিতি ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে এবং যুগপযোগী ডাক্তার হতে হবে সেই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। উপাচার্য বলেন, বর্তমান বাস্তবতায় এবং অদূর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এবং চিকিৎসাপেশায় রোগীদের সার্বক্ষণিক ও জরুরি সেবাকে গুরুত্ব...

দিনাজপুরে দুইটি শিক্ষা-প্রতিষ্ঠানের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করলেন হুইপ ইকবালুর রহিম এমপি

জুলাই ২৫, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর মহারাজা স্কুলের গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীতসহ একতলা একাডেমিক ভবন ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ওয়ার্কশপ ভবনের সম্প্রসারিত নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।শনিবার সকালে (২২ জুলাই-২০২৩) এই ভবন দুইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে শিক্ষাব্যবস্থাকে উন্নত করেছেন।বঙ্গবন্ধু কন্যার চিন্তা ছিল শিক্ষিত জাতি গড়ার মাধ্যমে এ দেশকে উন্নয়নশীল দেশে পরিনত করা।কারণ একটি শিক্ষিত জাতিই পারে উন্নয়নশীল দেশ গড়তে।আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।শেখ হাসিনার স্বপ্ন এখন ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়া।তিনি বলেন, বাংলাদেশ আর পিছিয়ে...

মদনে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় যুবককে ১৫ দিনের কারাদণ্ড।

জুলাই ১২, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন পৌরসভার শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সপ্তম শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং এর দায়ে এক যুবককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।বুধবার বিকাল সাড়ে তিন ঘটিকার সময় ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী ভূমি কমিশনার মোঃ শাহানুর রহমান এ আদেশ দেন।ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা গেছে, মদন শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় ছুটি হওয়ার পর বের হওয়ার পথে স্কুল এর পাশে ছাত্রীকে ইভটিজিং করে মদন উপজেলার সদর ইউনিয়নে চানগাঁও চকপাড়া গ্রামের একদিল মিয়ার ছেলে তরিকুল ইসলাম (২০)।অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ শামীম আহমেদ এ প্রতিনিধিকে বলেন, স্কুল দুইটার দিকে ছুটি হওয়ার পর স্কুলের পাশে ছাত্রীকে ইভটিজিং করার বিষয় ছাত্রী আমাকে অবগত করলে তাৎক্ষণিক ভাবে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে অবগত করা হয়।  IPCS...

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) এমবিবিএস এর ফল প্রকাশ

জুলাই ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মেডেকেল বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত মেডিকেল কলেজের (রামেবি) এমবিবিএস প্রথম ব্যাচের ২০১৭-১৮ সেশনের ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।গত সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় রামেবির উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেনের হাতে ফলাফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ আনোয়ার হাবীব।ফলাফল হাতে নিয়ে উপাচার্য বলেন রাজশাহী মেিেডকেল বিশ্ববিদ্যালয় অতীতে অতি দ্রুততার সাথে ফলাফল ঘোষনা করেছে।এবারও পরীক্ষা শেষ হওয়ার একমাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়েছে।এতে করে দ্রুততার সার্থে শিক্ষাথীদের পড়াশোনা শেষ করে তারা কর্মে ফিরতে পারবে।এছাড়াও সেশনজট কম হবে।এমবিবিএস ফাইনাল প্রফেশনাল ফল প্রকাশে সদ্য এমবিবিএস পাশ করা নবীন ডাক্তারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। এ সময় রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ডা.রুস্তম আলী আহমেদ,...

ডিগ্রী পাস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

জুলাই ১১, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৫(পাঁচ) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ১২ই জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ৩০শে আগষ্ট ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা  অনুষ্ঠিত হবে।উক্ত পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১২ই জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ৩০শে আগষ্ট ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) এর (ক) ও ২৯ (১) এর (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের...

গৌরবের ৭১ বছরে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়’

জুলাই ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দেশের উত্তরাঞ্চলের জনগোষ্ঠীকে উচ্চশিক্ষায় আলোকিত করার প্রত্যয় নিয়ে ১৯৫৩ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়।দেশের অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠ ৭০ বছর অতিক্রম করে বৃহস্পতিবার (৬ জুলাই) ৭১ বছরে পা দিয়েছে।বর্তমানে গুণগত শিক্ষা প্রদান, গবেষক তৈরি, শিক্ষা-সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠানটি।বিভিন্ন সংকটের মধ্যেও উচ্চশিক্ষা প্রদানে বিশ্ববিদ্যালয়টি রেখে চলেছে অসামান্য অবদান।১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর আরও একটি বিশ্ববিদ্যালয় জরুরি হয়ে পড়ে।১৯৪৭ সালে দেশ ভাগের পর দেশের সব কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়।এসময় স্যাডলার কমিশন রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে।১৯৫০ সালের ১৫ নভেম্বর...

উৎসবমুখর পরিবেশে রাবির ৭০ তম প্রতিষ্ঠা-বার্ষিকী উদযাপন

জুলাই ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ‌‌‌‌স্বপ্ন গড়ার সাত দশক স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (০৬ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৫৩ সালের এই দিনে যাত্রা শুরু করে।উত্তরাঞ্চলের মানুষের পশ্চাৎপদতা কাটিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও বর্তমানে দেশের সীমানা ছাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির গৌরব ও ঐতিহ্য বিশ্বময় ছড়িয়ে পড়েছে।দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি নেওয়া হয়।সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, পায়রা ‍ওড়ানো, বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের...

জন্ডিসে রাবি শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ০৬, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোজাহিদ হাসান জনি মারা গেছেন।মঙ্গলবার (০৪ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।৫ জুলাই বুধবার বাদ জোহর তার জানাজা নামাজ শেষে নিজ গ্রামে দাফন করা হবে।বুধবার (০৫ জুলাই) সকালে আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।জনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ডাকের পাড়া গ্রামে।রাবির আইন বিভাগ সূত্রে জানা যায়, গ্রীষ্ম ও ঈদের ছুটিতে জনি বাসায় গিয়েছিলেন।সেখানে তার ম্যালেরিয়া ধরা পড়ে।এরপর তিনি জন্ডিসে আক্রান্ত হন।মঙ্গলবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।সেখানেই...