পোষ্য কোটা পুনর্বহালের ইস্যুতে রাকসু নির্চন বাতিলের পাঁয়তারা চলছে: ভিপি প্রাথী জাহিদ
আপডেটঃ ২:৫৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এর মধ্যেই পোষ্য কোটা পুনর্বহাল ও বিশ্ববিদ্যালয়ে প্রচলিত প্রশাসক প্রথা বাতিলসহ তিন দফা দাবি আদায়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।আজকের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি গুলো মেনে না নিলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।১৮ সেপ্টাম্বর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কর্মসূচির আওতায় দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম (জরুরি সেবা ব্যতীত) সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।
শিক্ষক-কর্মকর্তাদের তিনটি দাবি হলো প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, বিশ্ববিদ্যালয়ে প্রচলিত সব প্রশাসক প্রথা বাতিল করতে হবে, সব শিক্ষকের জন্য ব্যক্তিগত চেম্বারের সুব্যবস্থা নিশ্চিত এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গবেষণা খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি করতে হবে।
এদিকে এ সময়ে এসে শিক্ষক-কর্মকর্তাদের এ ধরনের আন্দোলন নির্বাচনের ওপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করেছেন শিক্ষার্থীরা।তারা বলছেন, নির্বাচনকে পুঁজি করে শিক্ষক-কর্মকর্তারা তাদের দাবি আদায় করে নেয়ার চেষ্টা করছেন।তবে শিক্ষকরা বলছেন, তাদের আন্দোলনের প্রভাব নির্বাচনের ওপর পড়বে না।
এ বিষয়ে রাকসুর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা প্রচলনের নামে ১৮-২১ সেপ্টেম্বর প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে, এ বিষয়ে আমরা দ্বিমত পোষণ করছি।
কোনো মীমাংসিত ইস্যুকে সামনে এনে রাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা অথবা ক্যাম্পাসে শিক্ষার্থী ও প্রশাসনকে মুখোমুখি দাঁড় করিয়ে রাকসু বানচালের পাঁয়তারা করলে আমরা তা মেনে নেব না।
এটা নিয়ে কোনো ধরনের টালবাহানা করলে শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হবেন।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ।

