বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জানুয়ারি ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- একমাত্র কোরআনের শাসন কায়েমের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশে গড়তে চাই উল্লেখ করে জামাতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য করা থেকে বিরত থাকুন।যারা এসব করছেন, বিনয়ের সাথে বলি এগুলো বন্ধ করেন।তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না শোনে, তাহলে তাদের আমরা বলছি, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি।
১৮ জানুয়ারি (শনিবার) দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ সব কথা বলেন।সূদীর্ঘ ১৫ বছরপর রাজশাহীর এই ঐতিহাসিক মাঠে জামায়াতের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো।এই কর্মী সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই মাদ্রাসা মাঠে নামে নেতাকর্মীদের ঢল।তিনি বলেন, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ, দখলদার মুক্ত ন্যায়ের বাংলাদেশ গড়তে চাই। আল্লাহর শক্তিতে বলিয়ান জাতি গঠন করতে চাই। যতক্ষন পর্যন্ত ইনসাফ...
জানুয়ারি ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিএনপি সরকারের অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড, পরিচালন ব্যয় কমানো এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে দেওয়া ঋণের বাজেট কমিয়ে জনগণের ওপর ভ্যাট বৃদ্ধির চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছে।শনিবার সকালে গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
তিনি বলেন, "বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের প্রধান দায়িত্ব খরচ কমানো। আমরা বিশ্বাস করি, সরকার যদি উন্নয়ন বাজেট পুনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক প্রকল্প বাদ দেয়, তাহলে প্রায় ২০ শতাংশ খরচ কমানো সম্ভব, যা প্রায় ৬০ হাজার কোটি টাকা সাশ্রয় করবে।"পরিচালন ব্যয়ের ক্ষেত্রেও স্থানীয় সরকারের বাজেট এবং ভর্তুকি খাত কমিয়ে ১০ শতাংশ সাশ্রয় করা সম্ভব বলে জানান তিনি। এতে প্রায় ৫০ হাজার কোটি টাকা বাঁচানো সম্ভব হবে।তিনি উল্লেখ...
জানুয়ারি ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে পরিত্যক্ত একটি বাড়িতে এক কলেজছাত্রকে আটকে রেখে সমন্বয়ক পরিচয়ে তিন তরুণ দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ নগরীর উপশহরে, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের পরিত্যক্ত বাড়ি থেকে ঐ কলেজ ছাত্রকে উদ্ধার করে।
এসময় ৩ জন অপহরন কারিকে আটক করে থানায় নেয়া হয়।আটক কৃতরা হলেন, নাটোর সদরের জাহিদুল ইসলাম (২০), তাহাসান হোসেন আকাশ (২১) ও চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের শাহাদাত হোসেন (২৭)।তারা রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাহিম হোসেন জীম (১৭)।তিনি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।তবে,আটক শাহাদাত হোসেন মুক্তিপণ আদায়ের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন,...
জানুয়ারি ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় নেত্রকোনা সদর পৌরসভার বড় বাজারস্ত এলাকায় অজহর রোডে চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন সভাপতি বাসুদেব চন্দ্র সাহার সভাপতিত্বে সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দাস এর সঞ্চালনায় অজহর রোড প্রাঙ্গণে দুই শত হত দরিদ্র অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সহ সভাপতি আবুল কাশেমসহ সংগঠনের নেতৃবৃন্দ এলাকার সুশীল সমাজে নেতৃবৃন্দ,ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।
...
জানুয়ারি ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল দুটি আন্তঃনগর ট্রেনের স্টেশনে যাত্রাবিরতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।এই সিদ্ধান্ত ১৯ জানুয়ারি, রোববার থেকে কার্যকর হবে।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
দ্রুতযান এক্সপ্রেস (৭৫৭/৭৫৮) ট্রেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার কিসমত রেলওয়ে স্টেশনে এবং মধুমতি এক্সপ্রেস (৭৫৫/৭৫৬) ট্রেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পুখুরিয়া রেলওয়ে স্টেশনে আর থামবে না।রেলওয়ের বাণিজ্যিক বিভাগের তথ্য অনুযায়ী, স্টেশন দুটিতে টিকিট বিক্রি অত্যন্ত কম।এছাড়া স্টেশনগুলোর আশেপাশে অন্য স্টেশন নিকটবর্তী হওয়ায় ট্রেন চলাচলে সময়ক্ষেপণ হয়।পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. মামুনুল ইসলাম বলেন, “পুখুরিয়া ও কিসমত স্টেশনগুলো...
জানুয়ারি ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে আজ ১৫ জানুয়ারি ২০২ খ্রিস্টাব্দ বিকেল ৪টায় এই সভা আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।প্রধান অতিথি অফিসার ও ফোর্সদের বিভিন্ন আবেদন-নিবেদন মনোযোগসহকারে শোনেন এবং সেগুলোর দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন।
বিশেষ কল্যাণ সভায় আইজিপি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।সুদীর্ঘ সময় ধরে পুলিশ জনগণের সাথে মিলেমিশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।তিনি বলেন, পুলিশকে জনবান্ধব করতে এবং পুলিশের মধ্যে বিদ্যমান অসঙ্গতি দূর করতে, নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনে...
জানুয়ারি ১৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কান্দিবাজারে অসহায় শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন,সদর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও ৭নং কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক,কাইলাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম আহমেদ,সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবির হাসান হিমেল,যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম দ্বীপ,দপ্তর সম্পাদক প্রান্ত পাঠান,পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ইমামুল খান ইমন,কাইলাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
IPCS...
জানুয়ারি ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- বিএনপির কেন্দ্রীয় সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল বলেছেন, গত ১৫ বছরের শাসনামলে রাষ্ট্রীয় মদদে বিচারবহির্ভূত যেসব গুম, খুন ও দূর্নীতি হয়েছে সেগুলোর সঙ্গে জড়িতদের বিচারের সম্মুখীন হতে হবে।তাদের প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র-জনতা ও দেশের মানুষ আবারও সড়কে নামবে।
আজ শনিবার (১১ জানুয়ারী) মনোহরদী বাসষ্ট্যান্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীত,বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ও অধিকার আদায়ের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছে বিএনপি ও জিয়া পরিবার।খালেদা জিয়ার নেতৃত্বে ১৭ বছর আমরা লড়াই করেছি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে দেশের...
জানুয়ারি ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা :- নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সদর দপ্তর ও সীমান্ত একাকায় তিন শতাধিক দুস্হ অসহায়, হত-দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল ) বিতরন করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান বুধবার দুপুরে সাংবাদিক দের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চলতি মওসুমে ভারতীয় সীমান্তবর্তী নেত্রকোনা জেলায় হাড় কনকনে শীত ও তীব্র শৈত্য প্রবাহ পরিলক্ষিত হওয়ায় অসহায়, হত-দরিদ্র, খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।এরই প্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুস্হ অসহায়, হত-দরিদ্র এবং শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে।এরই আলেকে আজ বুধবার সকাল ১১টায় পারলাস্থ বিজিবি ক্যাম্পে ১শত দুস্থ, অসহায়, হত-দরিদ্র ও খেটে...
জানুয়ারি ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে লক্ষ্যে আরএমপি'র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর কনফারেন্স রুমে আরএমপি'র উদ্যোগে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোন্দকার আজিম আহমেদ, এনডিসি, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী, মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, আরএমপি, এস. এম. তুহিনুর আলম, চেয়ারম্যান (যুগ্ম সচিব), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।সভায় পুলিশ কমিশনার বলেন, আমি রাজশাহীতে পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর থেকেই নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি।এর...