বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জানুয়ারি ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বুধবার (৮ জানুয়ারি ২০২৫) সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং-রাজ-২৯৩৬) এর নির্বাহী কমিটির সভা ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কাজের পরিবেশ উন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া, সাংবাদিকদের অধিকার ও সুবিধা সংক্রান্ত বিষয়ে উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।সভায় সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব জি এম হিরু বলেন, “আজকের এই সভা আমাদের একতা এবং শক্তির প্রতীক।সাংবাদিক সমাজ একত্রে কাজ করলে আমরা পেশাগত মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে পারব।”
সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপণ...
জানুয়ারি ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা জেলার মদন পৌরসভা পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।৭ জানুয়ারি, মঙ্গলবার সকালে মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর আলহাজ মহিউদ্দিন মার্কেটে ডাস্টবিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ উদ্যোগের মূল লক্ষ্য হলো শহরের পরিচ্ছন্নতা রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।
ডাস্টবিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত।তার নেতৃত্বে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।তিনি বলেন, “পরিচ্ছন্নতা একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য শহর গড়ার অন্যতম পূর্বশর্ত।নাগরিকদের মাঝে এই সচেতনতা বাড়ানোর জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”এই কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌরসভার সচিবসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান জোবাইদা রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত...
জানুয়ারি ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর বেলাবো উপজেলায় আয়োজিত কর্মীসভা ও জনসংযোগ অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজিত এই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, "গণহত্যা এবং গণতন্ত্র ধ্বংসের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত।অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া।"দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, "বিএনপির নাম ব্যবহার করে যদি কেউ অপকর্মে লিপ্ত হয়, তাদের জায়গা দলে নেই। প্রয়োজনে তাদের আইনের আওতায়...
জানুয়ারি ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর জেলার ঐতিহাসিক গৌর-এ শহীদ সেনা ঈদগাহ মাঠ অবৈধ দখলমুক্ত করার দাবিতে এলাকাবাসী দিনাজপুর জেলা প্রশাসক এবং আর্মি ক্যাম্পের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান হিসেবে পরিচিত এই মাঠটি বর্তমানে অবৈধ দখলের হুমকির মুখে পড়েছে।
ঐতিহাসিক এই মাঠটি শুধু ধর্মীয় অনুষ্ঠান এবং সামাজিক মিলনমেলার স্থানই নয়, বরং এটি দিনাজপুর শহরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।প্রতিদিন বিকেলে হাজারো মানুষের সমাগম হয় এই মাঠে।তবে, অবৈধ স্থাপনা এবং দোকানপাটের কারণে এর সৌন্দর্য ও কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।আবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় কয়েকটি ক্লাব ও সংগঠন বছরের পর বছর ক্রিকেট প্রশিক্ষণের নামে মাঠের একটি বড় অংশ দখল করে বাঁশ দিয়ে ঘিরে রেখেছে।এছাড়া মাঠের বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ী অবকাঠামো...
জানুয়ারি ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ বই তুলে দেয়া হয়েছে।জেলা শহরের দত্ত উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান এবং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সপ্না সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ উৎসব উদ্ধোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।এ সময় ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকতা মোঃ খামরুজ্জামান.উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুল আওয়ালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিবাবকগণ উপস্থিত ছিলেন।এ ছাড়াও জেলার মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষাথর্ীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।জেলা প্রশাসক...
ডিসেম্বর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
প্রধান উপদেষ্টা মিয়াজিউল ইসলাম দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে অভ্যুত্থানের উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমরা সবাই জানি যে, বর্তমান সময়ে ষড়যন্ত্র ও রাজনৈতিক উত্তেজনার কারণে অনেক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আমাদের মূল লক্ষ্য হতে হবে, জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।”
মঙ্গলবার রাজধানীতে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সভায় তিনি বলেন, “সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ এবং উন্নয়ন। কিন্তু এ পথ সহজ নয়। অনেক চ্যালেঞ্জ ও বাধা মোকাবিলা করতে হবে, আর তাই সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের কাজ হবে জনগণের আস্থা অর্জন করে, তাদের উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করা।”প্রধান উপদেষ্টা আরো বলেন, “রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা...
ডিসেম্বর ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী-বেলাবো আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়া হোসেন বকুল বলেছেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং ভারতে বসে ষড়যন্ত্র করছেন।তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দ্রুত বাংলাদেশ সরকারের হাতে ফিরিয়ে দিতে হবে, অন্যথায় ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না।
শনিবার সন্ধ্যায় মনোহরদীতে রাষ্ট্র মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। বকুল দাবি করেন, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক রেড এলার্ট জারি করা হয়েছে এবং তাকে বাংলাদেশের মাটিতে এনে বিভিন্ন অপরাধের বিচার করা হবে।
তিনি আরও বলেন, “শেখ হাসিনা বাংলার মাটিতে আর ফিরে আসতে পারবেন না। তাকে ৫৭ জন মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর হত্যার বিচারের জন্য, সাগর-রুনির হত্যাকাণ্ডের...
ডিসেম্বর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে গত ২৫ ডিসেম্বর দিনাজপুরের খ্রিস্টীয় সম্প্রদায়ের মাঝে বড়দিন উদযাপন ঘিরে ছিল ব্যাপক আনন্দ-উল্লাস ও ধর্মীয় উচ্ছ্বাস।
জেলার কসবা, সুইহারি মির্জাপুর, পশ্চিম শিবরামপুর গুচ্ছগ্রাম এবং ডাঙ্গাপাড়া এলাকায় দিনভর চলে প্রার্থনা, কুশল বিনিময় এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। সকাল থেকেই গির্জাগুলোতে ভিড় জমে উৎসবপ্রিয় মানুষের। ধর্মীয় প্রার্থনা শেষে আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে কুশল বিনিময় করে সবাই বড়দিনের আনন্দ ভাগাভাগি করেন।
সুইহারি মির্জাপুর এলাকার বাসিন্দা বেঞ্জামিন সরেন, সুজলা মহাপাত্র এবং গ্যাব্রিয়েল কিস্কু বলেন, “বড়দিন আমাদের কাছে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আমরা একত্রে প্রার্থনা করি এবং দলবদ্ধ হয়ে গান-বাজনা করি। এটি আমাদের জীবনে বিশেষ...
ডিসেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
একনেকে ১০ প্রকল্প অনুমোদন: ব্যয় ১,৯৭৪ কোটি টাকা
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রেলের দুই প্রকল্পসহ মোট ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৭৪ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে ১ হাজার ৬৪২ কোটি ৯৮ লাখ টাকা সরকারি তহবিল থেকে এবং ৩৩১ কোটি ৩২ লাখ টাকা বাস্তবায়নকারী সংস্থা থেকে যোগান দেওয়া হবে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
রেলের প্রকল্পের গুরুত্বপরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ৩৪৬টি লেভেল ক্রসিং গেইটে গেইটকিপার...
ডিসেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- মনোহরদী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জাব্বার দূর্নীতি মুক্ত মনোহরদী গড়ে তোলার জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে মনোহরদী থানায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় তিনি বলেন, সাংবাদিকরা পুলিশের বন্ধু। তাদের সহযোগিতা পেলে মনোহরদীকে দূর্নীতি মুক্ত করা সহজ হবে।
মতবিনিময় সভায় মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল ওসিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো সাংবাদিক যেন থানায় এসে দালালি করে সাধারণ মানুষকে হয়রানি না করতে পারে। এর পাশাপাশি সাংবাদিকরা তাদের পরিচয় এবং মতামত তুলে ধরেন, যা ওসি ডায়েরিতে লিপিবদ্ধ করেন।
সভায় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজমিরী সুলতানা, সহ-সভাপতি কামাল উদ্দীন বাদল, সহ-সভাপতি...