বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বৈষম্য বিরোধী রাজশাহী মহানগর কমিটি বাতিলে ২৪ ঘন্টার আল্টিমেটাম

ফেব্রুয়ারি ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা ও মহানগর কমিটিতে আন্দোলনে প্রকৃত ত্যাগীদের স্থান না দেওয়ায় তা বাতিলের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজশাহীর ছাত্র সমাজ।শুক্রবার (৩১ জানুয়ারীী) রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই আল্টিমেটাম দেন।লিখিত বক্তব্যে জুবায়ের রশিদ বলেন, জুলাই বিপ্লবে সারাদেশের মতো রাজশাহীর ছাত্রজনতাও বুকের রক্ত ঢেলে দিয়েছে।তবে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে, ৫ আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের পকেট কমিটি গঠন করেছে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা এবং মহানগরের এই কমিটি ঘোষণা করে।...

খালিয়াজুরী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জানুয়ারি ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- দীর্ঘ ১১ বছর পর উৎসব মূূখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ) নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।খালিয়াজুরী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রউফ স্বাধীন এর সভাপতিত্বে সাবেক আহবায়ক মাসুদ রানার সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য...

নির্বাচন ব্যবস্থার ভাবমূর্তি পুনরুদ্ধারের আহ্বান: নির্বাচন কমিশনার

জানুয়ারি ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতের বিতর্কিত নির্বাচনগুলো দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করেছে।তবে আগামী জাতীয় নির্বাচন হবে সেই হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বিরল সুযোগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও রেজিস্ট্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, "আমাদের অতীতের কিছু নির্বাচন বিতর্কিত হয়েছে, যা দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা কমিয়েছে। তবে এটি শুধুমাত্র নির্বাচন কমিশনের দায়িত্ব নয়; বরং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর সমান...

সাত কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে চার ঘণ্টার আলটিমেটাম

জানুয়ারি ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবির প্রেক্ষিতে চার ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। তারা জানিয়েছেন, এক দিনের মধ্যে সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই আলটিমেটাম দেন।সাত কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।ঢাকা কলেজের শিক্ষার্থী সজিব বলেন, "আমাদের ওপর হামলা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। সাত কলেজের সমস্যাগুলো দ্রুত সমাধান না করা হলে আমরা আরও কঠোর অবস্থান নিতে প্রস্তুত।"ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সুমাইয়া বলেন, "জুলাই মাসে ছাত্রলীগ ও পুলিশের হামলার শিকার হয়েছি। ঠিক একইভাবে গতকাল রাতে আমাদের ওপর হামলা করা...

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ: আবেদন করবেন যেভাবে

জানুয়ারি ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা: সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বিভিন্ন পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়মে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বিভিন্ন পদ, প্রয়োজনীয় যোগ্যতা এবং আবেদনের নিয়মাবলী। পদের বিবরণ সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিম্নলিখিত পদগুলোতে নিয়োগ দেওয়া হবে: সহকারী প্রোগ্রাম অফিসার পদ সংখ্যা: ১০শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার অপারেটর পদ সংখ্যা: ১৫শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা: ২০শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। আবেদনের যোগ্যতা প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ...

আলুর বাম্পার ফলন হলেও দামে নিয়ে বিপাকে কৃষক

জানুয়ারি ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে উঠতে শুরু করেছে নতুন আলু।তবে পরিপক্ক আলু আরো ১৫ হতে ২০ দিনপর  উঠবে।মাঠে আলু পরিচর্যায় শেষ সময়ে, ব্যস্ততা সময় পার করছেন কৃষকরা।আবহাওয়া অনুকূলে থাকায় এবারও আলুর বাম্পার ফলন হওয়ায় আশা প্রকাশ করছেন কৃষক ও কৃষি অধিদপ্তর।  গত কয়েক বছরে দাম থাকায় আলুর চাষে লাভবান হয়েছেন কৃষকরা।সাধারণ ভোক্তা আলু সর্বোচ্চ ৭০ হতে ৮০ টাকা কেজি দরে ক্রয় করেছেন।এতে সাধারণ মানুষ আলুর দামে নাভিশ্বাস ফেললেও কৃষকদের মাঝে বেশ স্বস্থি দেখা গেছে।আলুর দাম আকাশ চুম্বি হওয়ায় মধ্যস্থভোগী ব্যবসায়ীরা অর্থনৈতিক ভাবে মোটা অংকে লাভবান হয়েছে।তবে তুলনামূলক ভাবে কৃষক এবারের ২০২৪-২০২৫ অর্থ বছরে বেশী দামের আশায় আবাদের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন।তবে চলতি মৌসুমে আলুর বর্তমান বাজার মূল্য নিম্নমূখী হওয়ায় হতাশা প্রকাশ করছেন কৃষকরা।জমি...

নেত্রকোনায় তদবিরে বদলে গেল সেতুর নির্ধারিত স্থান,ক্ষুব্ধ এলাকাবাসী

জানুয়ারি ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে তেতুলিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে বেতাই নদীর ওপর সেতু নির্মাণ এলাকাবাসীর দাবি দীর্ঘ দিনের।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর গুরুত্ব অনুধাবন করে সেতু তৈরির প্রস্তাবনাও পাঠায় সংশ্লিষ্ট দপ্তরে।সেতুটি যখন অনুমোদনের কাছকাছি তখন নির্ধারিত স্থান পরিবর্তন করে নিয়ম বহির্ভুতভাবে অন্য জাগায় সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ কাজে স্থানীয় বাসিন্দা  এক যুগ্ন  সচিবের হাত রয়েছে বলে গ্রামবাসী জানিয়েছেন।এ নিয়ে মোহনগপুর সহ আশপাশের কয়েক গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী সেতু নির্ধারিত স্থানে করার জন্য এলজিইডি কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছে।পাশাপাশি তারা ক্ষমতা ব্যবার করে জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে অন্য জায়গায় সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়ার...

আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জানুয়ারি ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আদিবাসী ছাত্র- জনতার উপর হামলার ঘটনার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।রোববার (১৯ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব মোড়ে  বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা ছাত্র সংসদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়৷  মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি নুরে আলম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,  উপজেলা সিপিবির   সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, উপজেলা  আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং, উপজেলা হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং, জেলা ছাত্র ইউনিয়ন সংসদের সদস্য নূর আলম, উপজেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি কবিরুল ইসলাম।  সমাবেশে...

বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে রেলভবনে গেট কিপারদের অবস্থান কর্মসূচি

জানুয়ারি ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা বকেয়া বেতন ও চাকরি স্থায়ী করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে প্রায় ২৫০ জন কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।তারা তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। গেটকিপাররা অভিযোগ করেন, গত ৭-৮ মাস ধরে তারা কোনো বেতন পাননি।বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।কর্মসূচিতে অংশ নেওয়া মনিরুল ইসলাম জানান, “আমাদের ২০১৮ সালে নিয়োগ দেওয়া হয় এবং পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছি।এতদিনেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি।উপরন্তু গত ৭-৮ মাস ধরে আমাদের বেতন বন্ধ।বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি।আমরা বেতন এবং সরাসরি...

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে নেত্রকোণায় আবেগঘন আলোচনা সভা

জানুয়ারি ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক এবং বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...