বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফেব্রুয়ারি ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে রাজশাহী বিভাগে কর্মরত বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৩:৪৫ মিনিটে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।আইজিপি বাহারুল আলম রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানের নেতৃত্বে...
ফেব্রুয়ারি ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি ২০২৫) সকালে দিনাজপুরের ঘাসিপাড়াস্থ জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের (৬ষ্ঠ তলা) সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষার্থী, সুবিধাভোগী তরুণ-তরুণী, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।সভায় সভাপতিত্ব করেন শহর সমাজসেবা সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারা বেগম সানু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (অঃ দাঃ) মো. ময়নুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক মো. মনির হোসেন এবং সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম।
এছাড়া আলোচক...
ফেব্রুয়ারি ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- যমুনা রেলসেতু ট্রেন পারাপারে গতি আনতে যমুনায় রেলসেতু নির্মাণ হলেও এর পুরোপুরি সুফল আপতত পাচ্ছেনা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ।যতদিন নাটোরের আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত ডাবল লাইন নির্মাণ না হবে,ততদিন বাণিজ্যিক সুবিধা পাবে না গুরুত্বপূর্ণ এই দুই জেলার মানুষ ও ব্যবসায়ীরা।রেল কর্তৃপক্ষ বলছে, মাস্টার প্ল্যান অনুযায়ী ২০৪৫ সালের মধ্য রুটটিতে ডাবল ও ডুয়েলগেজ লাইন হতে পারে ।তবে আদৌ কাঙ্খিত বাণিজ্যিক সুফল মিলবে কি না- তা নিয়ে রয়েছে শঙ্কা।
পশ্চিমাঞ্চল রেলওয়ে তথ্যমতে, রেলপথে যোগাযোগের নতুন দ্বার হিসেবে ডুয়েল গেজ ও ডাবল ট্র্যাকে দৃশ্যমান হয়েছে দেশের সব বড় বড় রেলসেতুতে। ৩ বছরের বেশি সময়ে প্রায় ১৬ হাজার ৭৮১ কোটি টাকায় নির্মিত হয়েছে সেতুটি।বৃহৎ এই অবকাঠামোর ফলে পশ্চিমাঞ্চল রেলের এক হাজার ৭০০ কিলোমিটার পথ ছুটে চলা ৪২টি...
ফেব্রুয়ারি ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মদনে উপজেলা পাবলিক হল মাঠে ৮ ফেব্রুয়ারি শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত।উক্ত সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি মোঃ আক্কাছ উদ্দিন ও অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোঃ জসিম উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন আহম্মেদ সেকুল।পরে শিক্ষকের ভোটের মাধ্যমে সভাপতি সম্পাদক পদে নির্বাচন করা হয়।এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার জোসনা বেগম,সহকারি প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা...
ফেব্রুয়ারি ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন খুনি হাসিনা ভারতে বসে বিজেপি সরকারের সহযোগীতায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষরযন্ত্র করছে।হাসিনা নতুন করে আবার বাংলাদেশের একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য ভারতে সবে এমন উষ্কানিমূলক বক্তব্য রাখছেন।এই উষ্কানির কারণেই ছাত্রজনতা ধানমন্ডির বাড়ীসহ দেশের ৩৫টি জেলায় হামলা ভাংচুর করেছে।
শনিবার দুপুরে নেত্রকোনা জেলা জামায়েত ইসলামীর আয়োজনে এক কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।এ সময় তিনি আরও বলেন হাসিনার শাসনামলে দেশের মানুষের উপর যে নির্যাতন চালানো হয়েিেছিল সেই নির্যাতনে ক্ষোভের কারণেই দেশের এখনো বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে।এ সময় তিনি সংস্কার ও নিরেপেক্ষ নিবার্চন কমিশনের অধীনে নিবার্চন...
ফেব্রুয়ারি ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর বার্ষিক মিলন মেলা ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার দিনাজপুরের জাতীয় উদ্যান (রামসাগর) এ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বি.এফ.ইউ.জে)-এর সাবেক সভাপতি শওকত মাহমুদ,তিনি বলেন,আওয়ামী ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনো রয়ে গেছে।মালিকপক্ষের পত্রিকাগুলোর যারা সম্পাদক ছিলেন, তারা সরে গেছেন, তবে তাদের অনুসারীরা এখনো সক্রিয়। মাঝে মাঝে মনে হয়, যেন ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে।তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতার পুনরুদ্ধার হয়েছে, তা কখনোই ফ্যাসিবাদের পুনরাগমন হতে দেবে না।আমাদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও স্বাধীনতার চেতনাকে টিকিয়ে রাখতে হবে।সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর মিলন-মেলা...
ফেব্রুয়ারি ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণার দূর্গাপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর সার্বিক তত্বাবধানে ময়মনসিংহ ডাঃ কে জামান বি এন এস বি চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় বাকলজুড়া ইউনিয়ন বিএনপি এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।
বাকলজুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আব্দুস সাত্তার সভাপতিত্বে আনোয়ার হোসেন খলিফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপি সদস্য ইমাম হোসেন আবু চাঁন চেয়ারম্যান, দূর্গাপুর...
ফেব্রুয়ারি ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম আগেই পাল্টানো হয়েছে; যা এখন থেকে যমুনা রেলসেতু নামে পরিচিত।পাশাপাশি ওই সেতুর দুই পাশের দুটি স্টেশনের নামও পরিবর্তন হয়েছে।বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের নাম এখন থেকে ইব্রাহিমাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের নাম দেওয়া হয়েছে সয়দাবাদ।টিকিট কাটার ক্ষেত্রেও বাংলাদেশ রেলওয়ে ও রেল সেবা অ্যাপে পরিবর্তন আনা হয়েছে।বাংলাদেশ রেলওয়ে জানাগেছে, বাংলাদেশ রেওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশনের নাম (বঙ্গবন্ধু সেতু পূর্ব ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম) পরিবর্তন হয়েছে।তাই আপনাকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমের পরিবর্তে সায়দাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পূর্বের পরিবর্তে ইব্রাহিমাবাদ দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট ক্রয় করতে হবে।
IPCS News : Dhaka : আবুল কালাম...
ফেব্রুয়ারি ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ওয়াশিংটন, ২২ নভেম্বর ২০২৪: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন।বিতর্কের মুখে ম্যাট গেটজ মনোনয়ন প্রত্যাহার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
৫৯ বছর বয়সী পাম বন্ডি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন।ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় তিনি ওষুধ ও অপিওয়েড সংকট মোকাবিলায় কমিশনের সদস্য ছিলেন।ম্যাট গেটজের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।এরপর ট্রাম্প পাম বন্ডিকে এই পদে মনোনীত করেন।
বিশ্লেষকদের মতে, সিনেটে বন্ডির মনোনয়ন সহজেই অনুমোদিত হবে।ট্রাম্প প্রশাসনের নীতি গঠনে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা...
ফেব্রুয়ারি ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা: প্রধান উপদেষ্টার কাছে আজ দুইটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের এই কমিশনগুলো প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের সুপারিশমালা প্রস্তুত করে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশাসনিক সংস্কার কমিশন ও অর্থনৈতিক সংস্কার কমিশনের চেয়ারম্যানরা পৃথকভাবে প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রশাসনিক সংস্কার কমিশনের প্রতিবেদনে সরকারি দপ্তরগুলোর কাঠামোগত পরিবর্তন, দক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি দমনের সুপারিশ করা হয়েছে। অপরদিকে, অর্থনৈতিক সংস্কার কমিশন টেকসই উন্নয়ন, বিনিয়োগ পরিবেশের উন্নতি এবং রাজস্ব ব্যবস্থার আধুনিকায়নের জন্য নীতিগত দিকনির্দেশনা দিয়েছে।
প্রধান উপদেষ্টা প্রতিবেদনের সুপারিশগুলো পর্যালোচনা...