বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মার্চ ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দ্রুততম সময়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে প্রতীকী ফাঁসি ও দ্রোহের কবিতা পাঠ করে আন্দোলন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের পাশে ফাঁসির মঞ্চ তৈরী করে সেখানে প্রতীকী ফাঁসি দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে।মঙ্গলবার (১১মার্চ) বেলা ১২ টা হতে এই আন্দোলন শুরু হয়ে চলে দুপুর ১ টা পর্যন্ত।ফাঁসির মঞ্চ ঘিরে শিক্ষার্থীরা সমবেত হন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, শুধু আছিয়া নয় বর্তমানে দেশে বিভিন্ন জায়গায় ধর্ষণসহ নানা অপরাধে দেশে অস্তিতিশীল হয়েছে।আমরা চাই ধর্ষকের আসামীর ১৫ দিনের মধ্যে তদন্ত এবং ৩০ দিনের মধ্যে বিচারকার্য শেষ করা।রাষ্ট্র যে ১৮০ দিনের বিধান রেখেছে তা প্রত্যাখান করছি কেননা এই সময়ে অন্যকিছু ইস্যু চলে আসবে এবং এটা ধামাচাপা...
মার্চ ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার আত্রাই ও সাঁইতাড়া নদীতে স্থাপিত রাবার ড্যাম দুটি শুষ্ক মৌসুমে সেচের জন্য কার্যকর ভ‚মিকা রাখতে পারছে না।নদীতে পর্যাপ্ত পানি না থাকায় অন্তত আড়াই হাজার হেক্টর জমিতে বোরো চাষ ব্যাহত হচ্ছে।কৃষকেরা বিকল্প হিসেবে গভীর ও অগভীর নলক‚প দিয়ে সেচ দিতে গিয়ে অতিরিক্ত ব্যয়ের মুখে পড়ছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) স‚ত্রে জানা যায়, ভ‚গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচের অভাবে দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার বহু জমি অনাবাদি থাকত।কৃষক ও জেলেদের সুবিধার্থে ২০০১ সালে কাঁকড়া নদীতে ৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে সাঁইতাড়া রাবার ড্যাম এবং ২০১৩ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে আত্রাই-কাঁকড়ার মোহনপুর এলাকায় মোহনপুর রাবার ড্যাম নির্মাণ করা হয়।স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোহনপুর রাবার ড্যামের দুটি...
মার্চ ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা জেলা প্রেসক্লাবের ১৫ মার্চ দ্বিবার্ষিক নির্বাচনে সহ-সভাপতি,সাধারন সম্পাদকসহ ১৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্ধি প্রার্থীরা রোববার জেলা প্রেসক্লাব মিলনায়তনে সহকারী প্রিজাইডিং অফিসারের নিকট তাদের মনোনয়ন ফরম দাখিল করেছেন।জানা যায়,জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে (সাংবাদিক কোঠায়) সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও সাংবাদিক জাহিদ হাসান,সাধারন সম্পাদক পদে জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম.কিবরিয়া চৌধুরী হেলিম, দিলওয়ার খান,একেএম আব্দুল্লাহ,মনিরুজ্জামান মহসিন, হানিফ উল্লাহ আকাশ,যুগ্ম সম্পাদক পদে নাজমুশ শাহাদাত নাজু ও সোহান আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো.আনিসুর রহমান, কোষাধ্যক্ষ পদে সুজাদুল ইসলাম ফারাস, মনোরঞ্জন সরকার,মোজাহিদুল ইসলাম সবুজসহ প্রার্থীরা জেলা প্রেসক্লাব...
মার্চ ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলার মাঘান ইউনিয়নে (৬ মার্চ) বৃহস্পতিবার দুপুরে তলার হাওরের পাড়ে অবস্থিত ত্রিপন গ্রামে নাসরিন আক্তারের বাড়িতে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক‘র সহযোগিতায় ও কৃষিবান্ধব কৃষক সংগঠন আয়োজনে গ্রামীণ পরিবেশে হাওর প্রাণ-প্রকৃতির মেলা অনুষ্ঠিত হয়েছে।হাওরের কৃষি ফসলের বীজ,সবজী,শুটকী,গ্রামীণ চুলা, হাওরের অচাষকৃত খাদ্য,ফলের সমারোহ নিয়ে নারীদের অংশগ্রহণে স্টলে প্রদর্শন করা হয় হাওরের প্রাণ প্রকৃতিকে।হাতে লেখা ফেস্টুন,ব্যানার,ধানের খড় দিয়ে সাজানো হয়েছে মেলার প্রাঙ্গণকে।প্রাণ-প্রকৃতির মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঘান প্রবীণ শিক্ষক জনাব মফিজ উদ্দিন পাঠান,সমাজ সেবক দেলোয়ার হোসেন দুলাল,মাঘান ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব রহিছ মিয়া,বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো.অহিদুর রহমান, সহসগমনকারী...
মার্চ ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
দেশের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে সরকার একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছে।এই সিদ্ধান্তের ফলে দেশের সকল ম্যাটস শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।ম্যাটস শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে আসছে।বিশেষ করে, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের স্বীকৃতি, ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধি, এবং অন্যান্য একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে তারা সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল।এই আন্দোলন একপর্যায়ে ব্যাপকতা লাভ করলে কর্তৃপক্ষ শাটডাউনের সিদ্ধান্ত নেয়।
শাটডাউনের ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, এই সিদ্ধান্ত তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।আন্দোলনরত শিক্ষার্থীদের একজন জানান,...
মার্চ ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলা চানগাঁও ইউনিয়নের (চানগাঁও ঠাকুরবাড়ি) মৃত আব্দুর রউফ সাহেবের ছেলে চারণ কবি মুকলেছ উদ্দিন লিখা ৩ টি বই মদনের বিলুপ্তির ইতিহাস ও লোকসংস্কৃতি, ইতিহাসের পাতা, রক্তের ঝরা জুলাই/২০২৪ বইটি প্রকাশিত হয়েছে। রক্তে ঝরা জুলাই বইটি প্রকাশ হওয়ায় নিজ জেলাসহ সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় গত ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন এর উদ্যোগে তোপখানা রোড বাংলাদেশ শিশু কল্যাণ কেন্দ্র (দ্বিতীয়তলায়) কবি ফররুখ আহমদ স্মৃতি পদক ও সম্মাননা সনদ প্রাপ্ত হন। এছাড়া তিনি সেরা সাহিত্য পদক২০২২/ ও ২৩ বর্ষসেরা কবি সম্মাননাসহ অনেক সম্মাননা সনদ গ্রহণ করেছেন। চারণ কবি মুকলেছ উদ্দিন এ প্রতিনিধিকে জানান,আমার স্বরচিত ৫টি বই প্রকাশিত হয়েছে। এখন আমি নেত্রকোনা গীতিকা...
মার্চ ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক মেহেদী সজিব ও যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন আমমার। তারা দুজনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক।,নতুনদের কাউকে দলের দায়িত্ব না নেয়ার পরামর্শ দিয়ে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন দাবি করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাহিরে গিয়ে তাদের পক্ষে কোনো দল, গোষ্ঠী বা প্রেসার গ্রুপে নিজেদেরকে একীভূত করা যুক্তিযুক্ত হবে না। তাই আমরা আজ পদত্যাগ করলাম।
২৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে রাবি ক্যাম্পাসের পরিবহণ মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দুই সমন্বয়ক দাবি করেন, বিভাজন ও আধিপত্য বিস্তারের রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। জনগণের আকাঙ্খা এবং জুলাই বিপ্লবের প্রেক্ষিতে কাঙ্খিত বৈষম্যহীন ও আধিপত্য...
ফেব্রুয়ারি ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছেন কৃষকেরা। ১৯ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় সরকার কোল্ড স্টোরেজের সামনে তারা এ বিক্ষোভ করেন।এসময় কৃষকেরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে আলু ফেলে গড়াগড়ি দেয় এবং বিক্ষোভ করতে থাকেন।
কৃষকেরা জানান, প্রতি কেজি আলু সংক্ষণের জন্য আগে রাজশাহীর হিমাগারগুলোকে ভাড়া দিতে হতো ৪ টাক।এখন বৃদ্ধি করে ৮ টাকা করা হয়েছে।দ্বিগুণ ভাড়া যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন।তারা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান।হিমাগারে ভাড়া না কমালে প্রয়োজনে আলু ফেলে দেবেন, কিন্তু হিমাগারে রাখবেন না।বিক্ষোভ মিছিল শেষে কৃষকেরা পথসভাও করেন।সেখানে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এ্যাভোকেট শফিকুল হক মিলন।
তিনি...
ফেব্রুয়ারি ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে নিয়ে মনোহরদীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১ টায় মনোহরদীর শীতল হাওয়া রেস্টুরেন্ট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।পবিত্র কোরান থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মনোহরদী এর কো-অর্ডিনেটর কাজী আনোয়ার কামালের সভাপতিত্বে এবং পিএফজি অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিম এর সঞ্চালনায় পিএফজি’র কার্যক্রম এবং সম্প্রীতির অভিযাত্রা বিষয়ক লিখিত বক্তব্য পাঠ করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য।লিখিত বক্তব্যে বলা হয়, গণমাধ্যমকর্মীরা হল জাতির বিবেক।এই পেশায় নিয়োজিত সাংবাদিকরা...
ফেব্রুয়ারি ১১, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা: অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ নামের এক স্টলে সংঘটিত হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার রাতে এক বিবৃতিতে তিনি এই ঘটনার নিন্দা জানান।
প্রধান উপদেষ্টার বিবৃতিতে বলা হয়, একুশে বইমেলা এ দেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এ মেলায় সংঘটিত অপ্রীতিকর ঘটনা শুধু বইমেলার শান্ত পরিবেশকে ব্যাহত করে না, বরং বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিকচর্চার ওপরও আঘাত হানে। তিনি বলেন, “১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের উচিত মুক্ত চিন্তা ও মুক্তচর্চার পরিবেশ অক্ষুণ্ণ রাখা।”বিবৃতিতে আরও জানানো হয়, অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এ ঘটনার তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে।একই সঙ্গে বইমেলার নিরাপত্তা...