মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মে ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলায় মানবিক সহায়তার অংশ হিসেবে ৯টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ১৬টি সিলিং ফ্যান, ৩টি নলকূপ এবং পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ উদ্যোগটি বাস্তবায়ন করে মনোহরদী উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)।
এই মহতী কার্যক্রমটি পরিচালিত হয় একজন আমেরিকা প্রবাসীর আর্থিক অনুদানে, যার নাম প্রকাশ না করলেও তার এ উদারতা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।সংগঠনের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল বলেন, "এই উদ্যোগের মাধ্যমে আমরা এলাকার অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পেরেছি।আল্লাহ তায়ালার দরবারে প্রবাসীর দানের কবুলিয়াত কামনা করি।"তিনি আরও জানান,“ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সহায়তা...
মে ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের কোতয়ালী থানার আওতাধীন শিকদারহাট বাজারে সোমবার মধ্যরাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাঠের ফার্নিচারের দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মো. মঞ্জুরুল হক এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি জানান, ২৭ এপ্রিল রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি নিজ বাড়ি ফিরে যান।রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে স্থানীয় লোকজন দোকানে আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও দোকান মালিককে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনের তীব্রতায় দোকানের সকল আসবাবপত্র ও কাঠের মালামাল পুড়ে যায়।ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই দোকানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। দোকান মালিক মো. মঞ্জুরুল হক জানান, প্রাথমিকভাবে ক্ষতির...
এপ্রিল ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
ভূমিকম্পসহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্যোগে বিশেষায়িত দল গঠন ও প্রশিক্ষণ কোর্স শুরু করা হয়েছে। ২০ এপ্রিল সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, পূর্বাচল, নারায়ণগঞ্জে এ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি; ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ জনাব মোঃ ওহিদুল ইসলাম, অধিদপ্তরের উপপরিচালক (অপাঃ ও মেইনঃ) জনাব মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া, ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিনসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীগণ...
এপ্রিল ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর মোহনপুর রেলক্রসিং এলাকায় ভাঙা রেললাইনের ওপর দিয়ে ভোর থেকে ট্রেন চলাচল করছে।১৩ এপ্রিল রোববার ভোররাতে পবা উপজেলার এই অংশে ভাঙা রেললাইন দিয়ে বনলতা, চিলাহাটি এক্সপ্রেস এবং সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন চলাচল করেছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।
স্থানীয়রা জানায়, ভাঙা লাইনের বিষয়টি তারা রেল কর্তৃপক্ষকে জানানোর পর সকাল ৮টার দিকে রেলের কর্মীরা এসে মেরামতের কাজ শুরু করেন। তবে তার আগেই কয়েকটি ট্রেন ঝুঁকি নিয়েই ওই লাইন অতিক্রম করে গেছে।এর আগেও একই স্থানে রেললাইন ভেঙেছিল, যা তখন মেরামত করা হয়েছিল। কিন্তু পুনরায় একই জায়গায় ফাটল দেখা দেওয়ায় রেলপথ রক্ষণাবেক্ষণের দুর্বলতা আবারও সামনে চলে এসেছে।এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) প্রকৌশলী আহসান হাবিব বলেন, "বিষয়টি আমি জানি, এটি মারাত্মক কোনো ঘটনা নয়।সামান্য...
এপ্রিল ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:-রাজশাহীতে টানা কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে।দিনের বেলা রোদের তাপে ঘর থেকে যেন বের হওয়া দায় হয়ে পড়েছে।ঘর থেকে বের হলেই সূর্যের তীব্র তাপ গায়ে আগুনের হলকার মত শরীরে বিঁধছে।তীব্র তাপপ্রবাহে বরেন্দ্র অঞ্চল খ্যাত রাজশাহীর মাঠঘাট-জলাশয় শুকিয়ে যাচ্ছে।বিলগুলো খাঁ খাঁ করছে পানির অভাবে।পানি সঙ্কটে চরম প্রভাব পড়েছে আমের গাছেও।এরই মধ্যে টানা তাপপ্রবাহে অধিকাংশ গাছ থেকে আমের কুড়ি ঝরে পড়ছে অন্তত ৩০ ভাগ।
কৃষি বিভাগ বলছে, গরমে রাজশাহীর আমগাছগুলোতে গড়ে ২০ ভাগ কুড়ি ঝরে পড়েছে।এই অবস্থা আর ১০ দিন টানা চলতে থাকলে রাজশাহীর আমের মুকুল অনুযায়ী এবার ফলন অর্ধেকেরও নিচে নেমে আসবে।এমনিতেই এবার গতবারের চেয়ে গাছে আমের মুকুল অনেক কম ছিল।ফলে আমের কুড়িও এসেছে কম।আবার মুকুল আসার পর থেকে তেমন বৃষ্টি...
এপ্রিল ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।৯ এপ্রিল ২০২৫ বুধবার সকাল ৯টায় প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ঢাকার মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে কেক কাটার মাধ্যমে এই আয়োজনের সূচনা করেন। এ সময় অধিদপ্তরের পরিচালকগণসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাদ জোহর সকল ফায়ার স্টেশনসহ ফায়ার সার্ভিসের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।একই সাথে এ দিন দুপুরে সকল বিভাগীয় অফিস, জেলা অফিস ও ফায়ার স্টেশনে প্রীতিভোজের আয়োজন করা হয়।এক বার্তায় অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিষ্ঠাবার্ষিকীর...
এপ্রিল ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীতে অপরাধীদের দমন, সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে দিয়েছে দক্ষ পুলিশ সুপার আব্দুল হান্নান।নরসিংদীতে দায়িত্ব পালন করা যে কোনো পুলিশ কর্মকর্তার জন্য চ্যালেঞ্জিং, কারণ এখানে প্রতিনিয়তই আইনশৃঙ্খলার অবনতি ঘটে। তবে ৩০ আগস্টে পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর থেকেই বদলে যেতে শুরু করে নরসিংদী জেলার পরিস্থিতি।
৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর নরসিংদীতে যখন নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল, পুলিশের মনোবল ছিল তলানিতে-তখন এসপি হান্নান দৃঢ় নেতৃত্ব দিয়ে এক নতুন যুগের সূচনা করেন।তিনি পুলিশের মনোবল ও জনগণের মধ্যে আস্তা ফিরিয়ে আনেন।অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেন এবং নরসিংদীকে সন্ত্রাস ও মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে নিরলস পরিশ্রম করছেন।তার নেতৃত্বে নরসিংদীতে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছে। অপরাধ...
মার্চ ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- সংস্কার চলমান প্রক্রিয়া।সংস্কার চলমান রেখেই নির্বাচন দেওয়া সম্ভব।নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ফিরিয়ে আনতে হবে।তাই দ্রুত নির্বাচন দেন।বুধবার বিকেলে নেত্রকোনায় এক ইফতার মাহফিলে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী। শহরের পুরাতন কালেক্টরেট মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
তিনি বলেন, যারা বিএনপিকে রাজনীতি থেকে সরানো করার চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে।বিএনপি’র নেতা-কর্মীরা নিজের জীবন বাজি রেখে রাজনীতি করেছে, নির্যাতনের শিকার হয়েছে।তাদেরকে কিন্তু মানুষ এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে ড্যানী বলেন, দেশের সর্বস্তরের জনগণ আপনাদের সমর্থন দিয়েছে। সেই সমর্থন প্রত্যাহার করার সময় চলে...
মার্চ ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু উদ্বোধন করা হয়েছে।১৮ মার্চ মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এই সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাড়ে তিন মিনিটের মধ্যেই যমুনা রেল সেতু অতিক্রম করবে ট্রেন।এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ আরও সহজ হবে।ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের সেতুবন্ধন ডাবল লেনের এই সেতু উদ্বোধনে খুশি রেলযাত্রীরাও।
তবে ডাবল লেনের হলেও বর্তমানে সিঙ্গেল লেন চালু হওয়ায় সেতুটির পুরোপুরি সুফল সহসাই মিলবে না যাত্রীদের।রেল সেতু নির্মাণ প্রকল্পের পিডি আবু ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন, নতুন প্রকল্পের মাধ্যমে ডাবল লেনের রেললাইন তৈরি করা হবে।এর ফলে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির...
মার্চ ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় ১৪ মার্চ সকাল ৮টায়।এই সময়ে পশ্চিমাঞ্চলের সকল আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয়।টিকিট বিক্রি শুরুর প্রথম ৯ মিনিটের মধ্যেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে, এবং ৪/৫টি ট্রেনের কিছু টিকিট এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে।
প্রথম ৯ মিনিটেই ১৫ হাজার ৭৭৩টি টিকিটের বিপরীতে ২০ লাখ হিট পড়ে।শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় রেলের টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যায় যে, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম অভিমুখী ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেছে। তবে, পঞ্চগড়, লালমনিরহাট, পার্বতীপুর ও রাজশাহীগামী ট্রেনের কিছু টিকিট তখনো পাওয়া যাচ্ছিল। পরবর্তী সময়ে প্রায় সব ট্রেনের টিকিট শেষ হয়ে যায়।১৪ মার্চ, শুক্রবারের অগ্রিম টিকিট বিক্রি ২৪ মার্চের জন্য ছিল।এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের...