মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আরইবি-পবিস একীভূতকরনের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত

মে ৩১, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা ও কর্মচারীরা সাত দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ২১ মে ২০২৫ থেকে শুরু হওয়া এই আন্দোলনে ৮০টি সমিতির কর্মীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাঁদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও সমিতিগুলোর একীভূতকরণ, এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ, আরইবি চেয়ারম্যানের অপসারণ, হয়রানি ও মিথ্যা মামলার প্রত্যাহার, পদমর্যাদার ভারসাম্য এবং দুর্নীতির তদন্ত। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে। তবে তাঁরা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে এই আন্দোলনকে অবাঞ্ছিত এবং অস্থিতিশীল...

নেত্রকোনা মদনে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মে ৩১, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- সারা দেশের ন্যায় নেত্রকোনার মদন উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩০ মে) সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সভাপতি মো. নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান চন্দন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.সাইফ আহমেদ সেকুল মদন উপজেলা পরিষদের সাবেক...

রাজশাহীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রাবি শিক্ষার্থী আ’হ’ত

মে ৩১, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর হরিয়ান এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। ২৯মে,বৃহস্পতিবার সকালে রাজশাহূর হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।আহত শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন।তিনি রাবির রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। ঘটনার সময় তিনি আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে যোগে রাজশাহী থেকে ঝিনাইদহের শৈলকুপা যাচ্ছিলেন।সাজ্জাদের সঙ্গে থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান জানান, ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর হরিয়ান এলাকায় পৌঁছালে ট্রেন লক্ষ্য করে বাইরে থেকে একাধিক পাথর ছোড়া হয়। জানালা খোলা থাকায় একটি পাথর সরাসরি সাজ্জাদের মাথায় আঘাত করে।এতে তার মাথা কেটে যায় ও রক্তপাত শুরু হয়।তাৎক্ষণিকভাবে...

হজ ২০২৫: বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন অর্ধ লক্ষাধিক হাজি

মে ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫১ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পরিবহন প্রক্রিয়া চলমান রয়েছে, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই আরও প্রায় ৪০ হাজার যাত্রী সৌদিতে যাবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, হজ ফ্লাইটগুলো নির্ধারিত সময় অনুযায়ী চলছে এবং এখন পর্যন্ত বড় কোনো জটিলতা বা বিলম্বের খবর পাওয়া যায়নি। এ বছর বাংলাদেশ থেকে মোট ৯০ হাজার ৪৫০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন, যার মধ্যে সরকারিভাবে যাচ্ছেন প্রায় ৪ হাজার এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন।বাংলাদেশ বিমানের পাশাপাশি সৌদিভিত্তিক এয়ারলাইন্স ‘সাউদিয়া’ও হজ ফ্লাইট পরিচালনা করছে। হজ ফ্লাইট শুরু হয় গত ৯ মে থেকে এবং তা চলবে ১২ জুন পর্যন্ত। ইতোমধ্যে...

রাখাইনে মানবিক করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার কার্যালয়

মে ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- বাংলাদেশ সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পাঠানোর জন্য জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠা নিয়ে কোনো আলোচনা বা চুক্তি করেনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন, “এখনো রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” প্রেস সচিব আরও জানান, “যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, তবে বাংলাদেশ তাৎপর্যপূর্ণভাবে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত।” জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও একই ধরনের বক্তব্য দিয়েছেন।তিনি বলেন, “মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়নি।এটি মানবিক চ্যানেল, করিডোর নয়।” তিনি আরও জানান, “রোহিঙ্গাদের একত্রীকরণ নয়, প্রত‍্যাবাসনই একমাত্র সমাধান।” তিনি মিয়ানমারের স্বার্বভৌমত্বের...

যুদ্ধবিরতির পর কাশ্মীরে ফিরছেন বাসিন্দারা, নিরাপত্তা নিয়ে শঙ্কা অব্যাহত

মে ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ কাশ্মীর উপত্যকায় দীর্ঘদিনের উত্তেজনা ও সহিংসতার পর সাময়িক যুদ্ধবিরতি কাশ্মীরিদের মধ্যে কিছুটা স্বস্তি এনেছে।অনেক পরিবার, যারা বিগত কয়েক দশকে সহিংসতা ও নিরাপত্তাজনিত কারণে উপত্যকা ছেড়ে গিয়েছিল, তারা ধীরে ধীরে ফিরে আসার চেষ্টা করছে।রোশনলাল মাওয়া নামে এক কাশ্মীরি পণ্ডিত ২৯ বছর পর শ্রীনগরের জাইনা কাদাল এলাকায় তার পুরনো দোকানে ফিরে এসেছেন।দিল্লিতে দীর্ঘ সময় ব্যবসা করলেও, কাশ্মীরের মানুষের ভালোবাসা ও সম্মান তাঁকে আবার ফিরে আসার সাহস দিয়েছে।তিনি বলেন, “আমরা এক রক্তে আবদ্ধ।কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনতে চায় এখানকার সাধারণ মানুষ।” তবে শঙ্কা পুরোপুরি কাটেনি।সাম্প্রতিক সময়ে উপত্যকায় একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ হামলার শিকার হচ্ছেন।১৯ দিনের মধ্যে ১০টি হামলার ঘটনা পরিবারগুলোর...

আজ বৌদ্ধ ধর্মাবলম্ববীদের `বুদ্ধ পূর্ণিমা`

মে ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ ধর্মমতে আজকের দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ এবং মৃত্যুবরণ করেন।বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ।ধর্মমতে আজকের দিনেই মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধিলাভ এবং মৃত্যুবরণ করেন।তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্ববীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ।আজ (১১ মে) দিনটি সরকারি ছুটি।এ দিনের শুরুতে শান্তি শোভাযাত্রা, বৌদ্ধ মঠ এবং মন্দিরগুলোতে দিনব্যাপী প্রদীপ প্রজ্জ্বলন, পূজা ও প্রার্থনার আয়োজন করে বুদ্ধের আদর্শ অনুসারী বৌদ্ধ সম্প্রদায়।এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্জ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাতফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধপূজা অনুষ্ঠিত হচ্ছে।‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের...

বজ্রঝড় আসছে! আবহাওয়ার পূর্বাভাসে ২০ জেলার নাম

মে ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সম্প্রতি বজ্রপাত ও ঝড়-বৃষ্টির আশঙ্কায় দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করেছে।উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এসব অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, ২০২৩ সালের ২৮ জুন ২০টি জেলার নদীবন্দর ও উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া,...

মনোহরদীতে ইসলামী যুব আন্দোলন কমিটির পক্ষ থেকে ওসিকে সন্মাননা ক্রেস্ট প্রদান

মে ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী থানায় আজ দুপুর ২ টায় ইসলামী যুব আন্দোলন কমিটির পক্ষ থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বারকে একটি সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কমিটির বিভিন্ন নেতা এবং সদস্যরা, পুলিশ বাহিনীর কর্মকর্তারা, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন কমিটির সম্মানিত সভাপতি মোঃ শাহ্ জালাল, সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ পাইক, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, দপ্তর সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, অর্থ সম্পাদক আবু তৈয়ব, প্রচার সম্পাদক ইয়াসিন মোল্লা, প্রকাশনা সম্পাদক আলম মিয়া সহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।এছাড়াও মনোহরদী থানার পুলিশ ফোর্সের সদস্যগণ...

চট্টগ্রাম রেলস্টেশন মাস্টারের পদ পেতে বিতর্কিত শফিকের দৌড়ঝাঁপ, বিব্রত কতৃপক্ষ

মে ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- অদৃশ্য ক্ষমতার দাপটে, কতৃপক্ষের আদেশ উপেক্ষা করে ২১ বছর ধরে চট্টগ্রাম রেলস্টেশনেই আছেন স্টেশন মাস্টার (গ্রেড-৩) মো. শফিকুল ইসলাম।আওয়ামীলীগ শাসনামলে কট্রোর আওয়ামীলীগ আর এখন তিনি কট্রোর আওয়ামী বিরোধী।তারা কোন দলের নয়,তারা সুবিধাভোগী। রেলওয়ে পূর্বাঞ্চল চট্রগ্রামের স্টেশন মাস্টার শফিকুল ইসলামের আদর্শ নিয়ে কথা বলছিলেন চট্রগ্রাম রেলওয়ের (অবঃ) কর্মকীতা আবুল বাসার।তিনি বলেন শফিকুল ইসলাম একজন ক্রিটিক্যাল (অদ্ভুত) চরিত্রের মানুষ।নিজ স্বার্থের জন্য পারেনা এমন হিনো কোন কাজ নাই।টিকিট কালোবাজারির সাথেও জড়িত তিনি। চলতি বছরের ৮ এপ্রিল তাকে রাজশাহীতে বদলী করা হলেও তিনি তার বদলীকৃত কর্মস্থলে যোগদান না করে চট্রগ্রামে থাকার জন্য উপর মহেল দৌড়ঝাঁপ করছেন।এ ছাড়া সম্প্রতি স্টেশন মাস্টার শফিকের ভাইরাল হওয়া এক অডিও বার্তায় শুনা...