মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

২০২৪-২৫ অর্থবছরে ৩২ চলচ্চিত্রের জন্য ৯ কোটি টাকা অনুদান অনুমোদন

জুলাই ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকার চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও সৃজনশীলতাকে আরও উৎসাহিত করার লক্ষ্যে মোট ৩২টি চলচ্চিত্রকে সরকারি অনুদান দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ৩২টি চলচ্চিত্রের জন্য মোট ৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলচ্চিত্র নির্মাতাদের কাজে ব্যাপক সহায়তা করবে। এই অনুদান প্রদান কার্যক্রমটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে এবং গত ১ জুলাই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনে এ সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হয়। অনুদানের মধ্যে রয়েছে ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে ৭৫ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে, যেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোকে ২০ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।এই উদ্যোগের...

আটপাড়ার গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর নেই

জুন ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার আটপাড়ার গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিঞা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় স্ট্রোক জনিত কারণে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি গত ২১ জুন স্ট্রোক করে ময়মনসিংহ মেডিকলে কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া।শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে উপজেলার সুখারী ইউনিয়নের খলাপাড়ায় নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।  IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা। ...

খিদিরপুর ইউনিয়নের সাহস ও সংগ্রামের নাম আবুল ফজল

জুন ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- খিদিরপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে একটি উজ্জ্বল ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবুল ফজল। তিনি শুধু একজন সংগঠক নন, বরং একজন দৃঢ়চেতা অভিভাবক যিনি দীর্ঘদিন ধরে সংগঠনকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।দলের দুঃসময়ে যখন অনেকেই পিছু হটেছেন, তখন জনাব ফজল ছিলেন সাহসী পথপ্রদর্শক।কর্মীদের প্রতি ভালোবাসা, দায়িত্বশীল আচরণ এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের কারণে তিনি শুধু তৃণমূল নয়, সমগ্র ইউনিয়নে একজন জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দলের সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা ও আত্মত্যাগের জন্য আজ খিদিরপুর ইউনিয়নের বিএনপি একটি সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। দলের কর্মীরা বলেন, "তিনি শুধু নেতা নন, আমাদের একজন অভিভাবক, যিনি দুঃসময়ে পাশে থেকেছেন, অনুপ্রেরণা দিয়েছেন।"এমন একজন জনপ্রিয় নেতাকে...

নেত্রকোনায় সংস্কৃতি মঞ্চের নতুন কমিটির আত্মপ্রকাশ

জুন ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনায় সংস্কৃতি মঞ্চের নতুন কমিটির আত্মপ্রকাশ হয়েছে।মঙ্গলবার বিকাল ৫ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এ নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নেত্রকোনা সংস্কৃতি মঞ্চ নামে এ সাহিত্য সংগঠনের সভাপতি প্রভাষক কনক পন্ডিত,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক খন্দকার অলি উল্লাহ,সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অমিত সাহা।সংস্কৃতি মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, প্রভাষক কনক পন্ডিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন নলিনী কান্ত সরকার,আ ফ ম রফিকু ইসলাম খান আপেল,এড.নজরুল ইসলাম খান,কবি আব্দুল হালিম, সাংবাদিক মোনায়েম খান প্রমুখঃ এছাড়া জেলার...

বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে লাগবে তিন যোগ্যতা

জুন ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি জোরালো প্রস্তুতি নিচ্ছে।সম্ভাব্য সময় হিসেবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধকে লক্ষ্য ধরে দলটি কাজ শুরু করেছে।এ লক্ষ্যে প্রার্থী বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে একাধিক জরিপ সম্পন্ন হয়েছে, আরও কিছু জরিপ চলমান রয়েছে। লন্ডনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে এক বৈঠকে নির্বাচনের সময়কাল নিয়ে আলোচনা হওয়ার পর থেকেই প্রস্তুতি কার্যক্রম শুরু হয়।এখন দলের সবচেয়ে বড় কাজ হচ্ছে সঠিক প্রার্থী নির্বাচন করা।৫ আগস্ট অভ্যুত্থানের পর থেকে বিএনপির হয়ে বিভিন্ন আসনে নির্বাচনে অংশ নিতে আগ্রহী অনেকেই এলাকায় গণসংযোগ শুরু করেছেন।তবে এবার ২০১৮ সালের মতো একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না।প্রতিটি আসনে একক প্রার্থীই মনোনীত করা হবে।মনোনয়ন...

তেলিগাতী সরকারি কলেজের ভারপ্রাপ্ত (অধ্যক্ষের) বিদায় সংবর্ধনা

জুন ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- আষাঢ়ের প্রথম দিনে অশ্রুসিক্ত নয়নে অবসর জনিত বিদায় নিলেন তেলিগাতী সরকারী কলেজের  (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আজিজুল হক (চন্দন)।তেলিগাতী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও (ভারপ্রাপ্ত) আজিজুল হকের অবসর জনিত বিদায় সংবর্ধনা ১৫ জুন রোববার কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তেলিগাতী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হক।বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন তেলিগাতী সরকারি কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মোঃ লুৎফর রহমান।এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির  আহবায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোশাররফ হোসেন ও অনুষ্টানটি সঞ্চালনা ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম খান।এছাড়া আরোও বক্তব্য রাখেন,মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান...

মনোহরদীতে জমকালো আয়োজনে ঐতিহ্যবাহী কাছিটান প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম নিদর্শন কাছিটান প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ জুন) পৌরসভার ৫নং ওয়ার্ডের চকমাধবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।স্থানীয় ঐতিহ্যকে ধরে রাখতে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর এলাহী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক দল মনোহরদী উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন আকন্দ বাবুল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট সরদার শাখাওয়াত হোসেন বকুল। চূড়ান্ত খেলায় অংশ নেয় মনোহরদী বাজার ব্যবসায়ী সমিতি এবং শিবপুরের দেবালের টেক।দুই দলের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হয় বাজার ব্যবসায়ী সমিতি। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি মহিষ,...

নেত্রকোনায় সবুজ সংহতি ও বারসিকর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জুন ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনায় সবুজ সংহতি কমিটি ও বারসিকর উদ্যোগে (৪জুন) বুধবার দুপুরে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এবারের দিবসটি প্রতিপাদ্য "Ending Plastic Pollution" বা প্লাস্টিক দষণ শেষ কর/থামাও। নেত্রকোণা শিক্ষা,সংস্কৃতি,পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি,নেত্রকোণা সবুজ সংহতি কমিটি, বারসিক'র উদ্যোগে আজ ৪ জুন ২০২৫ নেত্রকোণা পৌর শহরে এক ভিন্ন উপায়ে দিবসটি উদৃযাপন করা হয়। প্লাস্টিকের দানব তৈরী করে তার শরীরে বৈচিত্র্যময় প্লাস্টিক দ্রব্যাদি দিয়ে এর কৃষি,মানব ও প্রাণী স্বাস্থ্য এবং পরিবেশ তথা মাটি,পানি,বাতাসের উপর এর ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোক্তারপাড়া মাঠের কোনে(মেইন সড়কের সাথে) দানবটিকে জনসাধারণের ঘৃণা প্রদর্শনের জন্য দাঁড় করিয়ে রাখা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা (দানবের সামনে দাঁড়িয়ে) সভাটি জেলা শিক্ষা, সংস্কৃতি,পরিবেশ ও বৈচিত্র্য...

মনোহরদীতে,রাস্তায় পড়ে থাকা প্রতিবন্ধী যুবকের জীবন বদলে দিলেন ইউএনও

জুন ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নরসিংদীর মনোহরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান।অবহেলার শহরে যেখানে সহানুভূতি অনেক সময় হারিয়ে যায়, সেখানেই ইউএনওর এক মানবিক পদক্ষেপ বদলে দিল এক অসহায় যুবকের জীবন।গতকাল (২ জুন) রাতে উপজেলার হাতিরদিয়া বাজার এলাকায় এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে রাস্তার পাশে অসুস্থ, নোংরা ও অবহেলিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।পথচারীদের অনেকেই তাকিয়ে দেখলেও কেউ এগিয়ে আসেননি।কিন্তু বিষয়টি জানতে পেরে ইউএনও মুহাইমিন আল জিহান নিজেই ছুটে যান ঘটনাস্থলে।তিনি যুবকটিকে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং তাঁর চিকিৎসার সম্পূর্ণ খরচ ব্যক্তিগতভাবে বহন করেন।এ বিষয়ে ইউএনও বলেন,"তাকে রাস্তায় ফেলে রাখা মানে আমাদের বিবেককেই রাস্তায়...

খিদিরপুর ইউনিয়নবাসীকে আবুল ফজলের আগাম ঈদ শুভেচ্ছা

জুন ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খিদিরপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ঠিকাদার ও সাবেক ছাত্রনেতা আবুল ফজল।তিনি বলেন, “ঈদ হল মুসলমানদের জন্য এক বিশেষ ধর্মীয় উৎসব, যা আত্মত্যাগ, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক মহামিলন।পশু কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি, আর সমাজে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিই।আসুন, আমরা সকলে মিলে ঈদের আনন্দ ভাগ করে নেই এবং অতীতের গ্লানি ভুলে গিয়ে এক আধুনিক, সন্ত্রাস ও মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন গড়ে তুলি।”বিএনপির সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতির ময়দানে সক্রিয় রয়েছেন আবুল ফজল। জনগণের...