মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আসন্ন মহাবিপর্যয়ের সতর্কবার্তা, ভূমিকম্প মোকাবিলায় কাঠামোগত সংস্কারের দাবি

নভেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক ভূমিকম্পগুলোর প্রেক্ষাপটে আসন্ন বড় দুর্যোগের আশঙ্কায় জরুরি সতর্কবার্তা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। তারা বলেছে, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিত নগরায়নের শিকার বাংলাদেশ আজ মহাবিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তাই দেশের ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় কালক্ষেপণ না করে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান আজকের ভূমিকম্পে হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানোদের রুহের মাগফিরাত কামনা করি। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আহ্বান জানাচ্ছি।বিবৃতিতে তিনি বলেন, আজকের ভূমিকম্পে যে আতঙ্ক তৈরি হয়েছে তা অমূলক নয়। বাংলাদেশের...

নয় মাস পর খুলল সেন্ট মার্টিন দ্বীপ, পর্যটনে নতুন নিয়মের কড়াকড়ি

নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর আজ (শুক্রবার) থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে এবার ভ্রমণ করতে হলে মানতে হবে সরকারের ১২টি কঠোর নির্দেশনা। এসব শর্ত মেনে চললে আগামী জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন।কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, সেন্ট মার্টিনের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার যে ১২টি নির্দেশনা দিয়েছে, তা এবার কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।নিরাপত্তার স্বার্থে এবার টেকনাফ নয়, কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সোজা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম বলেন, এখন থেকে পর্যটকদের অনলাইনে ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টালের...

বৃষ্টি হতে পারে আরও দুই দিন, তারপর কমবে তাপমাত্রা

অক্টোবর ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘মন্থা’ এখন আর আগের মতো শক্তিশালী নেই। ভারতের ছত্তিশগড়ে প্রবেশের পর এটি নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। যদিও ঝড়টি দুর্বল হয়ে গেছে, তবুও এর প্রভাব এখনও রয়ে গেছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গজুড়ে।বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মন্থার প্রভাবে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকায় আবহাওয়া কিছুটা পরিবর্তনশীল ছিল। দিনের শুরুটা রোদে ভরা থাকলেও সকাল সাড়ে ৯টার পর থেকেই আকাশে ঘন মেঘ দেখা যায়। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, “রাজধানীর আশপাশে ইতোমধ্যে হালকা বৃষ্টি শুরু হয়েছে। মন্থার প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে।”আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, মন্থার পাশাপাশি আরব সাগরেও...

জুলাই সনদ বাস্তবায়নে চরম বিভক্তি, অনিশ্চয়তায় জাতীয় রাজনীতি

অক্টোবর ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ফের জটিল হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। জাতীয় ঐকমত্য কমিশনের প্রকাশিত সুপারিশে মতবিরোধ দেখা দিয়েছে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, তাদের দেওয়া নোট অব ডিসেন্ট বা আপত্তিগুলো চূড়ান্ত প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়নি। এতে কমিশনের প্রতি আস্থা কমে যাচ্ছে বলে মনে করছে তারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার যমুনায় এক সভায় বলেন, নির্বাচন বানচালের জন্য ভেতর-বাহির উভয় দিক থেকে বড় শক্তি কাজ করছে। তাই ঝড়-ঝঞ্ঝা যাই আসুক, সরকারকে তা অতিক্রম করে নির্বাচন সম্পন্ন করতে হবে।অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে। তার ভাষায়, তারা যেসব বিষয়ে একমত ছিলেন না, সেখানে নোট অব ডিসেন্ট যুক্ত...

দুই কোটি টাকা ক্ষতিপূরণের দাবি, হাইকোর্টে রুল জারি

অক্টোবর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় হাইকোর্ট রুল জারি করেছেন। আদালত জানতে চেয়েছেন, কেন নিহত ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না। পাশাপাশি মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থার সার্বিক ত্রুটি ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও আইনজীবী তানভীর আহমেদ।আদালত নির্দেশনায় বলেছেন, মেট্রোরেলের কাঠামোগত নিরাপত্তা ও বিয়ারিং প্যাডের মান যাচাই করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। বিশেষজ্ঞ এই কমিটিতে সড়ক ও জনপথ বিভাগ, রাজউক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড...

সব সম্প্রদায়ের অন্তর্ভুক্তি লক্ষ্য বিএনপির ‘রেইনবো নেশন’ ভাবনা

অক্টোবর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্র কাঠামো সংস্কারে ঘোষিত ৩১ দফার দ্বিতীয় প্রস্তাবে বিএনপি তুলে ধরেছিল একটি নতুন রাজনৈতিক দর্শন—‘রেইনবো নেশন’ বা রংধনু জাতি। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-পরবর্তী সময়ের এই ধারণাটিকে বাংলাদেশের প্রেক্ষাপটে রূপ দিতে চায় দলটি। বিএনপি নেতাদের ভাষায়, এর লক্ষ্য হলো এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে ধর্ম, ভাষা, বর্ণ বা জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিক সমান মর্যাদা ও সুযোগ ভোগ করবেন।‘রেইনবো নেশন’ ধারণাটি প্রথম প্রচলন করেন দক্ষিণ আফ্রিকার বিশপ ডেসমন্ড টুটু। পরে নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রপতি হওয়ার পর এটিকে জাতীয় দর্শন হিসেবে গ্রহণ করেন, যার উদ্দেশ্য ছিল বিভাজন পেরিয়ে ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠা। বিএনপি বলছে, একই ভাবনায় তারা বাংলাদেশেও অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণে কাজ করতে চায়।সম্প্রতি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা সব...

ডাকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবমুখর ভোটগ্রহণ

সেপ্টেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সোমবার সকাল ৮টায়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, ভোট দিতে তাদের গড়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে। তবে অপেক্ষার দীর্ঘ সময়ও কারও মুখে বিরক্তি দেখা যায়নি। বিশেষ করে যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। এক শিক্ষার্থী বলেন, “সারারাত ঘুমাইনি। ভোরে এসে লাইনে দাঁড়িয়েছি। জীবনের প্রথম ভোট দিয়ে আমি ভীষণ আনন্দিত।”শিক্ষার্থীরা আরও মনে করছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান পরবর্তী এই ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায় ও ন্যায্য...

বিদেশের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

আগস্ট ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের সব বিদেশি দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলার অফিস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছে। এ সিদ্ধান্তকে প্রশাসনিক নীতিতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতিটি মিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি প্রদর্শনের প্রথা চলে আসছিল।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সরকারের নতুন নীতিমালা অনুযায়ী বিদেশে অবস্থিত মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি আর প্রদর্শিত হবে না। পরিবর্তে কেবলমাত্র জাতীয় প্রতীক, জাতীয় পতাকা ও দফতরের নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না করলেও জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমকে ‘নিরপেক্ষ ও প্রাতিষ্ঠানিক’ করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের অভ্যন্তরীণ আলোচনায় রাষ্ট্রপতির ছবি...

সারা আলি খান বললেন: ডেটিংঅ্যাপ নয়, চোখে চোখে দেখা জরুরি

জুলাই ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ বলিউড অভিনেত্রী সারা আলি খান ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে।'মেট্রো ইন দিনো' ছবির প্রচারে সহ-অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠ রসায়ন নজর কেড়েছে নেটদুনিয়ার। প্রচারে অংশ নিতে গিয়ে ক্যামেরার সামনেই অতিরিক্ত ‘ক্লোজ’ হয়ে পড়ছিলেন সারা ও আদিত্য এমনটাই দাবি করেছেন নেটিজেনদের একাংশ।ফলে গুঞ্জন উঠছে, তাহলে কি পর্দার বাইরেও প্রেমের গল্প শুরু হয়েছে তাঁদের? তবে এই প্রথম নয়।এর আগেও সারার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বহুবার।কয়েক মাস আগেই তাঁকে দেখা গিয়েছিল রাজনীতিক অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে।একাধিকবার একসঙ্গে ঘোরাঘুরির ছবি প্রকাশ্যে আসায় তাদের নিয়েও প্রেমের আলোচনা জমে উঠেছিল।একদিকে আদিত্য, অন্যদিকে অর্জুন নেটিজেনদের প্রশ্ন, কাকে শেষ পর্যন্ত বেছে নিচ্ছেন সাইফ আলি খানের কন্যা? নাকি এসব জল্পনার বাইরে তিনি নিজেই এখনো খুঁজে চলেছেন...

বর্তমান পদ্ধতিতে সংসদে ঢুকতে পারছে না, তাই পিআরের পথে ছোট দল

জুলাই ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশের বর্তমান রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, সংক্ষেপে পিআর পদ্ধতি।এই পদ্ধতিকে কেন্দ্র করে বিশেষভাবে সরব হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দেশের বিদ্যমান নির্বাচন ব্যবস্থায় এই দুটি দল জাতীয়ভাবে একটি পরিমাণ ভোট পেয়ে থাকলেও সংসদে তার কোনো বাস্তব প্রতিফলন ঘটে না।ফলে তারা চাইছে একটি এমন নির্বাচন ব্যবস্থা, যেখানে ভোটের অনুপাতে সংসদে আসন নির্ধারিত হবে। বর্তমানে বাংলাদেশে প্রচলিত রয়েছে প্রথমে আসা, প্রথমে জয় (First-Past-The-Post বা FPTP) নির্বাচন পদ্ধতি।এই ব্যবস্থায় প্রতিটি নির্বাচনী আসনে একজন প্রার্থী জয়ী হন, যিনি সর্বোচ্চ ভোট পান।এতে করে বহুক্ষেত্রে এমন হতে দেখা যায় যে, কোন দল বা প্রার্থী ৩০ থেকে ৩৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়ে যান, যদিও ৬৫...