শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করার খবর ছড়িয়ে পড়ার পরপরই বিজয় উল্লাসে মেতে উঠে সারাদেশ।এ সময় বিক্ষুব্ধ জনতা দেশের বিভিন্ন থানা ঘেরাও ও হামলা করে, মারধর, হত্যার ঘটনাও ঘটে।ফলে ঢাকার থানা গুলো পুলিশশূন্য হয়ে পড়ে।শুধু থানা নয়, পুলিশের সব ইউনিটই ফাঁকা হয়ে যায়।আত্মগোপনে থাকা পুলিশ সদস্যদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম।গতকাল বুধবার বিকাল ৪টায় পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেন আইজিপি মো. ময়নুল ইসলাম।নির্দেশনায় বলা হয়, রাজারবাগ পুলিশ লাইনস, পিওএম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএনস), সব মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইনস, অন্যান্য পুলিশ স্থাপনাসহ...
আগস্ট ০৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী দীর্ঘ ৮ বছর পর বাড়ি ফিরেছেন।৭ আগস্ট বুধবার মধ্যরাতে তিনি বাড়ি ফিরেন।আয়না ঘরে কি ভাবে এই দীর্ঘ ৮ বছর কেটেছে তার কিছু বর্ণনা পরিবারের সঙ্গে দিয়েছেন সাবেক এ সেনা কর্মকর্তা।ব্যাগ খুলে পবিত্র কুরআন বের করে দেখিয়ে তিনি বলেন, ৮ বছর এ কুরআন পড়েছি।এটা ছিড়ে গেছে, অনেক জোড়া-তালি নিজেই দিয়েছি।তিনি বলেন, বাংলায় কুরআনের অনুবাদের কিছু ভুল রয়েছে,এটা ক্ষমার অযোগ্য।পরিবারের সদস্যদের জানান ভুল গুলো তিনি নোট করে রেখেছেন।পরে তার ব্যাগে থাকা একটি গামছা বের করে বলেন, এ গামছাটি আমি নিয়েছিলাম নামাজ পড়ার জন্য, কিন্তু এটা দিয়ে যে পরিমাণ চোখের পানি আমি মুছেছি তা দিয়ে একটি দিঘি বানানো যেত।
আবদুল্লাহিল আমান আযমীকে ২০১৬...
আগস্ট ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার পর হঠাৎ করেই বৃষ্টির সাথে ঝড় বইতে শুরু করে।এতে স্বরুপ ধারন করে উত্তাল পদ্মা।এসময় রাজশাহীর গোদাগাড়ী এলাকার জেলেদের প্রায় ৩০টি জালসহ নৌকা পদ্মানদীতে তলীয়ে গেছে।জানাগেছে জেলার গোদাগাড়ী পৌর এলাকার মাটিকাটা দেওয়ান পাড়া এলাকায় পদ্মানদীর তীরে জেলেদের প্রায় শতাধিক নৌকা ঘাটে বাঁধা ছিলো।প্রবল বৃষ্টি ও ঝড়ে স্রোতের কবলে পড়ে প্রায় ২০ জন জেলের ৩০ নৌকা পানির নিচে তলিয়ে যায়।এতে করে প্রতিটি জেলের প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
নৌকা হারিয়ে ক্ষতিগ্রস্থ জেলেরা হলেন, মাদারপুর দেওয়াপড়া এলাকার সাইফুলের ছেলে আরমান ও সুরমান, আব্দুল বারীর ছেলে বাবু বাঘা, সফিকুল ইসলামের ছেলে মুরসালিন, আব্দুস সালামের ছেলে মহবুল ইসলাম, নইমুদ্দিনের ছেলে সাব্বির হোসেন, আতার উদ্দিনের ছেলে সুমন আলী, সেফান...
আগস্ট ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- শোকবহ আগস্ট স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।শোক র্যালিটি গত বৃহস্পতিবার(০১ আগষ্ট) বেলা সাড়ে ১২টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয়।র্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।বিশাল শোক র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডরীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।শোক র্যালি শেষে এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দুই কন্যা ব্যতীত প্রায় সপরিবারে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতাবিরোধী ঘাতকেরা।সেই দিবস স্মরণে তারপর থেকে প্রত্যেক বছর সারাদেশেই সেটা আমরা ক্ষমতায় থাকি অথবা না থাকি,...
আগস্ট ০৩, ২০২৪
নিউজ ডেস্ক:
আরএমপি নিউজ:- গত (০২ আগস্ট ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন ও শাহমখদুম থানা-১ জনকে আটক করে।যার মধ্যে ২ জনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ১০ গ্রাম হেরোইন, ১০ লিটার চোলাইমদ ও ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুলাই ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: গত (১৭ জুলাই ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-৩ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৩ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে।যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুলাই ১৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (১৬ জুলাই ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, কাটাখালী থানা-২ জন, শাহমখদুম থানা-২ জন, এয়ারপোর্ট থানা-১ জন ও ডিবি পুলিশ-৫ জনকে আটক করে।
যার মধ্যে ৯ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৯ গ্রাম হেরোইন, ৪০ পিস ইয়াবা, ৫ পিস ট্যাপেন্টাডল, ১০ লিটার চোলাইমদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুলাই ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- গতকাল সোমবার (১৫ জুলাই, ২০২৪ খ্রি.) সকাল ১০টায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে রামেবি অধিভুক্ত নার্সিং কলেজসমূহের ২০২৩ সালের বিএসি ইন নার্সিং/বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং কোর্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহন উপলক্ষ্যে ‘নার্সিং অনুষদ সভা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।রামেবির উপাচার্য ও ডিন (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন, রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার (অ.দা.) ডা. মো. জাকির হোসেন খোন্দকার।সভায় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিবসহ রামেবি অধিভুক্ত নার্সিং কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।সভা সঞ্চালনাসহ সার্বিক দায়িত্বে ছিলেন রামেবির ডিন দপ্তরের সেকশন অফিসার...
জুলাই ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র পক্ষ থেকে কর্মসূচি পালন করেছে।আজ সোমবার (১৫ই জুলাই) বিকাল সাড়ে ৫ টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর-এর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয়ে একটি মিছিল বের করেন।এ সময় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মীর ইসতিয়াক আহমেদ লিমন বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা দের কথা বিবেচনা না করে অবমাননা করছে কুচক্রী মহল বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্রের স্লোগানকে বিচরিত করছে আমরা সেই স্লোগানকে এই সমাবেশের মধ্যে দিয়ে মুখরিত করে বাংলার মানুষকে জানিয়ে...
জুলাই ১৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (১৫ জুলাই ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-২ জন, কাটাখালী থানা-২ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, এয়ারপোর্ট থানা-২ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে।যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা, ৫.৩ গ্রাম হেরোইন ও ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...