সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুন ২৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইসকাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।আরএমপি সূত্রে জানা গেছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে গত ২৪ জুন বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে রাজপাড়া থানার মহিষবাথান এলাকার বাসিন্দা মো. বেলাল হোসেন সুইটকে (৩৮) আটক করা হয়।আটকের পর তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৩৫ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়।একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত লাল-কালো রঙের ১২৫ সিসি মোটরসাইকেলটি জব্দ করা...
জুন ২৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বহুল আলোচিত শিশু আদিব আহনাফ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।দীর্ঘ তদন্তের পর হত্যাকাণ্ডে জড়িত ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মার্চ ২০২৬ তারিখ রাতে আদিব আহনাফ তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।পরদিন সকালে কর্ণহার থানার বিলধর্মপুর গ্রামের কৈচাপুকুর এলাকায় তার পিতার ঘাসক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং গলায় প্যান্টের বেল্ট পেঁচানো অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় কর্ণহার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের...
জুন ২৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ওসি (তদন্ত) মাহতাবুর রহমান, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে...
জুন ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদক দমন টিমের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক বিক্রির নগদ অর্থসহ চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।আরএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে গত ২১ জুন রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ওই এলাকার মো. জাফরের ছেলে মো. ফাহিম (২০)কে আটক করা হয়।তবে একই এলাকার বেলায়েত শেখের মেয়ে মোসা. বিনা বেগম (৫৪) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফাহিমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া পলাতক বিনা বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক...
জুন ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণা জেলা পুলিশের পেশাদারিত্ব,দ্রুত পদক্ষেপ ও জনবান্ধব সেবার অনন্য দৃষ্টান্ত হিসেবে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা দৈনিক মানবকণ্ঠ পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি মো. শামছুল হকের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।জানা যায়, সম্প্রতি মোঃ শামছুল হকের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা হারিয়ে গেলে বিষয়টি নেত্রকোণা জেলা পুলিশের নজরে আনা হয়।অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু হয়।তথ্যপ্রযুক্তি সহায়তায় এএসআই আমিনুল ইসলাম-এর আন্তরিকতা,দক্ষতা ও নিরলস প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা সম্ভব...
জুন ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক সংক্রান্ত মামলার আসামি এবং অন্যান্য বিভিন্ন মামলার ৮ জন আসামি রয়েছেন।পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন...
জুন ২২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে।অভিযানে মাদক পরিবহন ও সংরক্ষণের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং নগদ অর্থও জব্দ করা হয়।আরএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় চন্দ্রিমা, এয়ারপোর্ট, কর্ণহার, পবা থানা পুলিশ এবং কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে সোহাগ ইসলাম (৩০), তামিম আলী (২২), রানা আলী (৫৫), সুফি রুবায়েত (২৬), মাহাবুর ইসলাম (২৩), টিয়ারুল ইসলাম ওরফে আশরাফুল (৩৮), সাইফুল ইসলাম (৩৬) এবং মিরা খাতুন (৩০) নামে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।অভিযানের সময় রোজিনা খাতুন ওরফে রুবি ওরফে রুজি (৪০) নামে এক আসামি...
জুন ২১, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা;- নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছর বয়সী এক শিশু সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর ধর্ষণের অভিায়োগে করা মামলার পলাতক আসামি তালুকদার (২৫) থানায় আত্মসমর্পণ করেছেন।গতকাল শুক্রবার দিবাগত রাত বারোটা পঞ্চাশ মিনিটে মোহনগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত মহন তালুকদার।এসময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন বলেন, আমি ষড়যন্ত্রের শিকার।আমাকে ফাঁসানো হয়েছে।আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আত্মসমর্পণ করলাম।তদন্তের মাধ্যমে সত্যিটা বের হবে আশা করছি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুল ইসলাম হারুন আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।অভিযুক্ত মহন তালুকদার (২৫) মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকার, আবুল কালাম আজাদের ছেলে।এবং পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।ধর্ষনের অভিযোগের পর তাকে দল থেকে বহিস্কার...
জানুয়ারি ২১, ২০২৬
নিউজ ডেস্কঃ
স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) নির্বাচন সংক্রান্ত বার্তা পাঠানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেপ্তার যুবকের নাম মো. শামীম ওসমান (২৯)।মঙ্গলবার রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।সিআইডি সূত্রে জানা গেছে, শামীম স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচয় ব্যবহার করে রাজশাহীর ডিসি আফিয়া আখতারের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান।ওই বার্তায় রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার না করার নির্দেশনা দেওয়া হয় এবং বলা হয়, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না।
পাশাপাশি ‘মাসিক কালেকশন’ বিষয়ে জানতে চেয়ে দ্রুত বিকাশে এক লাখ টাকা পাঠাতে বলা হয়।ওই বার্তায় উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য...
জানুয়ারি ১৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।অভিযানে দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।আরএমপি সূত্র জানায়, অভিযানে মোট ১২ লিটার দেশীয় তৈরি মদ এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া তিনজনই রাজশাহী মহানগরীর বাসিন্দা এবং তারা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন।উদ্ধারকৃত মাদক বিক্রির উদ্দেশ্যেই নিজেদের হেফাজতে রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত একরামের ছেলে মো....