সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করে।আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার ৭ জন আসামি এবং অন্যান্য মামলার ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুলাই ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীতে সমাজকর্মী আবু কাওসারের গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় বানিয়াছল বিলপাড় এলাকায় “সচেতন এলাকাবাসী”র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনে আবু কাওসারের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বক্তারা দাবি করেন, আবু কাওসার দীর্ঘদিন ধরে বানিয়াছল, রাঙ্গামাটি ও কোনাপাড়া এলাকায় মাদকবিরোধী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।তাদের অভিযোগ, মাদকবিরোধী অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করিয়েছে।
বক্তারা আরও বলেন, একজন সমাজকর্মীকে গ্রেপ্তার করে মাদকবিরোধী...
জুলাই ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মোটরসাইকেল চালক ও সহযাত্রীর হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং ট্রাফিক আইন প্রতিপালনে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট ব্যবহার ও সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য সকল মোটরসাইকেল চালক ও যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।শুক্রবার (৩ জুলাই) আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগর এলাকায় অধিকাংশ ক্ষেত্রেই মোটরসাইকেল চালকরা হেলমেট ছাড়া অনিরাপদভাবে চলাচল করছেন।এছাড়া চালকের পাশাপাশি একাধিক সহযাত্রী বহন এবং অনেক ক্ষেত্রে সহযাত্রীর হেলমেট ব্যবহার না করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
এসব কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি...
জুন ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।শনিবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন দিবাগত রাত আনুমানিক পৌনে ৫টার দিকে বোয়ালিয়া মডেল থানার রানীবাজার টাইলস পট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানারসহ সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে।
এ সময় পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে।ঘটনার পর ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী...
জুন ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ও নাইমেসুলাইড ট্যাবলেট, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে শনিবার দুপুরে নগরীর খরবোনা নদীর ধার এলাকায় অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন বোয়ালিয়া থানাধীন খরবোনা নদীর ধার এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন ইমু (৩৭) ও মো. মাসুদ হোসেন নাদু (৩২)।উভয়ের পিতা মৃত শহীদ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।পরে তাদের দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র...
জুন ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।আরএমপি সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় মতিহার ও বেলপুকুর থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মতিহার থানার নতুন বুধপাড়া এলাকার মো. শহিদুল ইসলাম পিন্টু (৩৯), সাতবাড়িয়া এলাকার মো. রানা (৪৪) এবং বেলপুকুর থানার চক জামিরা এলাকার মো. রাতুল হোসেন (২২)।তারা সবাই রাজশাহী মহানগরীর বাসিন্দা।পুলিশ জানায়, গত ২৪ জুন রাতে মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকা থেকে শহিদুল ইসলাম পিন্টু এবং সাতবাড়িয়া...
জুন ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জন মাদক মামলার আসামি এবং অন্যান্য মামলার ৭ জন রয়েছেন।অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগরীজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আরএমপি।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
জুন ২৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার বনতারা-গিলাবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় জনতা।২৪ জুন বুধবার সকাল ৬টার দিকে সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় তাদের আটক করে প্রথমে আনসার ও ভিডিপির কাছে হস্তান্তর করা হয়।পরবর্তীতে খবর পেয়ে ২৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেন।সর্বশেষ খবর অনুযায়ী, আটক ব্যক্তিদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে।
২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের সবার বাড়ি নড়াইল জেলায়।বিজিবি জানায়, আটককৃতরা পূর্বে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ...
জুন ২৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর বালিশ চাপা ও গলাটিপে হত্যার দায়ে স্বামী শফিকুল ইসলামকে (৪১) মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত।বুধবার (২৪ জুন) বিকেলে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।তবে মামলায় অভিযুক্ত শফিকুল ইসলামের বাবা তোরাব আলী ও মা সখিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
তিনি কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রামের বাসিন্দা এবং তোরাব আলীর ছেলে।নির্যাতনে নিহত পারভীন আক্তার (২৬) বারহাট্টা উপজেলার রত্নপুর গ্রামের সোনা মিয়ার মেয়ে।মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই শফিকুল...
জুন ২৫, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইসকাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।আরএমপি সূত্রে জানা গেছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে গত ২৪ জুন বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে রাজপাড়া থানার মহিষবাথান এলাকার বাসিন্দা মো. বেলাল হোসেন সুইটকে (৩৮) আটক করা হয়।আটকের পর তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৩৫ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়।একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত লাল-কালো রঙের ১২৫ সিসি মোটরসাইকেলটি জব্দ করা...