বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে ৪০০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেটঃ ২:১৮ অপরাহ্ণ | আগস্ট ২৬, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মহানগরীর হড়গ্রাম রাণীদিঘী গ্রামের কোর্ট স্টেশন মোড়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দামকুড়া থানার চরমাঝাড় দিয়াড় (খাসমান পাড়া) গ্রামের মৃত আসাদুলের ছেলে মো. শহিদুল ইসলাম লাল্টু (৪২) এবং মৃত সাবদুল ইসলামের ছেলে মো. হারুন (৩৬)।এ সময় লাল্টুর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হারুন দীর্ঘদিন ধরে লাল্টুর সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অভিযানে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।