শুক্রবার ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে আরএমপির অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২২ জন

আপডেটঃ ১২:৫৬ অপরাহ্ণ | আগস্ট ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।আরএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলার ৮ জন এবং অন্যান্য মামলার ৮ জন আসামি রয়েছেন।মহানগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।অভিযানের মাধ্যমে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগরীজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।