রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আপডেটঃ ৩:০৯ অপরাহ্ণ | জুলাই ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।রোববার (১২ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্যও পাওয়া গেছে।আরএমপি সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক পৌনে ১১টার দিকে দামকুড়া থানা পুলিশের একটি দল মহানগরীর জোতরাবোন গ্রামে অভিযান পরিচালনা করে।এ সময় একই গ্রামের বাসিন্দা মো. মোজাম্মেল হকের ছেলে মো. মিলন হোসেন (৩৮)-কে আটক করা হয়।
পরে তার হেফাজতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিলন হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।তার বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় তার নামে ছয়টি এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় আরও দুটি মাদক মামলা রয়েছে।
আরএমপি জানিয়েছে, মাদক নির্মূলে মহানগরজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

