মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দপদপিয়ায় ৪ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১০-১৫ হাজার মানুষ

সেপ্টেম্বর ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ ঝালকাঠির নলছিটি উপজেলার ৯ নম্বর দপদপিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।কাঠের ঘর থেকে আলীনগর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ।এতে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।প্রায় দুই বছর ধরে সংস্কারের কথা শোনা গেলেও বাস্তবে সড়কের অবস্থার কোনো পরিবর্তন হয়নি।ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে...

রাজশাহীতে উদ্ধার ৫৬টি হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর

সেপ্টেম্বর ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মামুন অর রশিদ উদ্ধার করা মোবাইল ফোন গুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।এ সময় রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা পুলিশের তথ্যমতে, রাজশাহীর আটটি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারানোর ঘটনায় ৫৬ ব্যক্তি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এসব জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৫৬টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে।পরে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৯

সেপ্টেম্বর ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ওয়ারেন্টভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করে।এছাড়া মাদক মামলায় ৩ জন এবং অন্যান্য মামলায় আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এসব অভিযান নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের উদ্যোগে পরিচালিত হয়।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণার পূর্বধলায় ধারে নেওয়া দুই লাখ টাকা ফেরত চাওয়ায় এক নারীকে গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ফজলুল হক (৪৭) নামে এক শিক্ষকের বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী তুলসী রানী দে (৩৮) পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেছেন।আজ রোববার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন অভিযোগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।এরআগে গত সপ্তাহে তিনি এ অভিযোগ করেন।অভিযুক্ত ফজলুল হক জেলা সদরের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে রয়েছেন।তাঁর বাড়ি পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া বাজার এলাকায়। আর অভিযোগকারী তুলসী রানী দে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা।অভিযোগ সূত্রে জানা যায়,শিক্ষক ফজলুল হকের শালিকা আখলিমা খাতুন তুলসী রানী দে'র প্রতিবেশী।২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি...

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য

সেপ্টেম্বর ২১, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের (নেবি) টিএসসি ও ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.খালেদ উজ্জামান।২০ সেপ্টেম্বর রোববার সকাল ১১ টার সময় মাথায় সার্জিক্যাল ক্যাপ ও হাতে গ্লাভস পরে ক্যাম্পাসের আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন তিনি।এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন,নিজে কাজ করলে শিক্ষার্থীরাও পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহিত হবে।প্রত্যেককেই ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে দায়িত্ব ও যত্নবান হতে হবে। IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা। ...