সোমবার ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে মৃত্যুদাবির ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরন

আগস্ট ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে মৃত্যুদাবির ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেলে দিনাজপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা বায়তুল ইজ্জত জামে মসজিদ ঈদগাহ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডিজিএম (উন্নয়ন) মো. আব্দুল্লাহ আল শাকিল, দিনাজপুরের এরিয়া ইনচার্জ এভিপি মো. মাজহারুল ইসলাম, সহকারী এরিয়া ইনচার্জ মো. মাহমুদুল হাসান এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সদর উপজেলা মহিলা দলের সভাপতি সায়েকা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এজিএম...

নেত্রকোণার বারহাট্টায় আমন মৌসুমে কৃত্রিম সার সংকট-ডিলারদের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোনা আমন মৌসুমের শুরুতেই জেলার বারহাট্টা উপজেলায় কৃত্রিম সার সংকট সৃষ্টি করেছে ডিলারগণ।অতিরিক্ত দামে সার বিক্রি এবং সরকারি সরবরাহ ব্যবস্থায় অনিয়মের অভিযোগ উঠেছে কয়েকজন বিসিআইসি সার ডিলারের বিরুদ্ধে।এতে সময়মতো ন্যায্যমূল্যে সার না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা।সরেজমিন অনুসন্ধানে জানা যায়,উপজেলার বিসিআইসি সার ডিলার মাইনুল হক ট্রেডার্স রাধা রমন সাহা রায় এবং সুশ্রী রানী সাহা রায় এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি নীতিমালা উপেক্ষা করে সারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের জিম্মি করে ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। স্থানীয় কৃষকদের দাবি, প্রয়োজনের সময় অধিকাংশ ডিলারের গুদামে সার পাওয়া যায় না।তবে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দিতে রাজি হলে বিভিন্নভাবে সার সংগ্রহের সুযোগ তৈরি হয়।কৃষকদের অভিযোগ,আমন আবাদকে...

দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নব-নির্বাচিত কমিটির মত-বিনিময়

আগস্ট ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, দিনাজপুর শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় নবনির্বাচিত কমিটির নেতারা সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানা। মতবিনিময়কালে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমসহ রেলওয়ের শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, কার্যকরী সভাপতি মো. সোহেল রানা ও মিয়া জাহান মানিক, সিনিয়র সহসভাপতি মো. মিলন হোসেন, যুগ্ম সম্পাদক মিঠু রানা ও সজীব কুমার দাশ, সহসাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান...

কুলিয়ারচরে এসএসসিতে শীর্ষস্থান অর্জন করায় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজকে প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপির সংবর্ধনা

আগস্ট ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় শীর্ষ স্থান অর্জন করায় ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিষ্ঠানটিকে সংবর্ধিত করেন।গত ২৯ আগস্ট শনিবার তাঁর নির্বাচনী এলাকা কুলিয়ারচরে সরকারি সফরের অংশ হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও সামাজিক সহায়তা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। বিকেল ৫টার দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী...

বরিশাল বিশ্ববিদ্যালয়-ভোলা রোড বেহাল, ঝুঁকিতে শিক্ষার্থীসহ দক্ষিণাঞ্চলের মানুষ

আগস্ট ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট থেকে ভোলা রোড পর্যন্ত অংশটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও বেহাল অবস্থায় পড়ে রয়েছে।সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ।এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।সড়কটির করুণ দশার কারণে প্রতিদিনই ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করছেন শিক্ষার্থী, শিক্ষক, চাকরিজীবী ও স্থানীয় বাসিন্দারা।বিশেষ করে রাতের বেলায় এবং বৃষ্টির সময় সড়কটির গর্ত ও খানাখন্দ আরও ভয়ংকর হয়ে ওঠে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।কিছুদিন আগেই এই সড়কের ওই অংশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অকালমৃত্যু ঘটে।ওই দুর্ঘটনার পর সড়কটি সংস্কারের...