সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার

আগস্ট ১৭, ২০২৬

নিউজ ডেস্কঃ ‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সেরা মৎস্য খামারিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা চত্বর থেকে মৎস্য খামারি ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা সভাকক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, এমপি। এতে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ জন

আগস্ট ১৭, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি নিউজ জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে আটক করে পুলিশ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।অপরাধ নিয়ন্ত্রণে মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। PCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

আগস্ট ১৭, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার,নিরাপদ খেলার মাঠ নিশ্চিত, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দুই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা।কর্মসূচিতে সড়কে অবস্থান নেওয়ায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক এবং উব্দাখালী সেতুর ওপর এ কর্মসূচি পালন করা হয়। এতে দুই বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নাগরিক অংশ নেন।প্রথমে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন তাঁরা।এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন দাবির পক্ষে...

নেত্রকোণার মদনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২০

আগস্ট ১৭, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণার মদনে পূর্বশত্রুতার জের ধরে দুই প্রতিবেশী লোকজনের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।১৬ আগস্ট রবিবার দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালী বিন্নী গ্রামের সড়কের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রায় ঘন্টা ব্যাপী ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,কাওয়ালী বিন্নী গ্রামের নজরুল ও প্রতিবেশী জাহাঙ্গীরের  লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।ঈদুল ফিতরের সময় গরু জবাই এবং একটি শিশুকে ঘিরে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।রোববার দুপুরে নজরুলের পক্ষের সেকুল মিয়া ফতেপুর হাটশিরা বাজার থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীরের পক্ষের লোকজন তাকে পথরোধ করে ধাওয়া দেন বলে অভিযোগ রয়েছে।পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে...

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে আস্থা, সংকট জনবলে

আগস্ট ১৭, ২০২৬

নিউজ ডেস্কঃ জনবল সংকটের মধ্যেও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্মদানের সংখ্যা উল্লেখযোগ্য।চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে হাসপাতালটিতে ৪৩১টি প্রসব হয়েছে।এর মধ্যে ৪১৩টি স্বাভাবিক এবং ১৮টি সিজারিয়ান প্রসব।তবে একই সময়ে হাসপাতালটিতে জনবল সংকটও প্রকট।৫০ শয্যার এই হাসপাতালে অনুমোদিত ৪১টি চিকিৎসক পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৬ জন।শূন্য রয়েছে ২৫টি পদ।১১ থেকে ২০ গ্রেডের ৮৪টি পদের বিপরীতে কর্মরত ৩৯ জন এবং শূন্য রয়েছে ৪৫টি পদ। পাঁচটি পরিচ্ছন্নতাকর্মীর পদের বিপরীতে কর্মরত আছেন দুজন।ওয়ার্ডবয়ের পদেও কেউ কর্মরত নেই।হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি থাকেন।বহির্বিভাগে ৫০০ থেকে ৬০০ জন রোগী চিকিৎসা নেন।ফুলবাড়ীর পাশাপাশি নবাবগঞ্জ, পার্বতীপুর...

পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত

আগস্ট ১৭, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।আজ রবিবার (১৬ আগস্ট) সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালিদ মােশরাফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার রায়সহ অনেকে।এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন...