রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

কার্যক্রম সম্প্রসারণে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা নিয়োগ দিচ্ছে IPCS NEWS

আগস্ট ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ দেশব্যাপী কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে দৈনিক অনলাইন নিউজ পোর্টাল IPCS NEWS বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা নিয়োগের উদ্যোগ নিয়েছে।সংবাদ কার্যক্রমের মানোন্নয়ন, তথ্য যাচাই, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদার করতেই এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।সমাজে সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে এমন শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, সমাজসেবক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পেশার অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিদের আবেদন করার আহ্বান জানানো হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন, জনস্বার্থ এবং সামাজিক বিভিন্ন বিষয়ে গঠনমূলক পরামর্শ প্রদানের পাশাপাশি সংবাদ কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সক্ষম ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।আগ্রহী...

মনোহরদীতে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৪

আগস্ট ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে পূর্ববিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।এ ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চালাকচর ইউনিয়নের বাঘবের এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় বাঘবের গ্রামের বিল্লাল খান (৪০) মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে একই গ্রামের মামুন খান দিপু, মাসুদ খান, শাহরুখ, রহিম, অনিক, লিটন মিয়া, রাকিব, স্বাধীন খান ও আতিকুলসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।অভিযোগ থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাঘবের নূরিয়া মাদ্রাসার সামনে বিল্লাল খানের বোন তাছলিমাকে নিয়ে অভিযুক্ত রহিম বাজে মন্তব্য করেন।এ সময় বিল্লালের ছোট ভাই মিজান প্রতিবাদ করলে তাকে চড়-থাপ্পড় মারা হয়।পরে স্থানীয় লোকজন...

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত

আগস্ট ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণার মদনে সহকারী শিক্ষিকাকে মারধর ও ঘাড় ধরে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ায় গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নেত্রকোণা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা,২০১৮-এর ৩৯(১) বিধি অনুযায়ী তাঁকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।এর আগে গত ৬ আগস্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জ্যোৎস্না আক্তার মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান,গত ৪ আগস্ট তাঁর মা অসুস্থ হয়ে স্ট্রোক করায় এক দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে নেত্রকোণায় যান।পরদিন অতিরিক্ত বৃষ্টির কারণে তিনি বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি।পরে ৬ আগস্ট বিদ্যালয়ে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৫ জন

আগস্ট ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া মাদক সংক্রান্ত মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আরএমপি।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।অপরাধ...

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ।গত ১৪ আগস্ট রাতে উপশহর পুলিশ ফাঁড়ি ও শিল্পনগরী পুলিশ ফাঁড়ির পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, ১৪ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল বিন্দুর মোড় এলাকায় অভিযান চালায়।এ সময় রাজশাহীর মোহনপুর থানার বড়ইকুড়ি গ্রামের তাসের আলীর ছেলে মো. ওবায়দুল হোসেন (৪০)কে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।অন্যদিকে একই দিন রাত আনুমানিক সোয়া ১০টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগরী পুলিশ ফাঁড়ির সদস্যরা মালদা কলোনী এলাকায় অভিযান চালিয়ে বখতিয়ারাবাদ...

১৪৫ ধারা অমান্য করে জমিতে প্রাচীর নির্মাণের অভিযোগ, আইনজীবীকে প্রাণনাশের হুমকি

আগস্ট ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী মৌজায় জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক আইনজীবী ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।একই সঙ্গে আদালতের ১৪৫ ধারা জারি থাকা সত্ত্বেও বিরোধীয় জমিতে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় অ্যাডভোকেট মাহমুদা আক্তার রুপালী (৪৩) বাদী হয়ে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে জামাল মিয়া (৩৯), সরাফত (৪০), কাঞ্চন মিয়া (৬০), আরমান মিয়া (২৬), কাইয়ুম মোল্লা (৪৫) ও কাউছার (৫৩)-সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে জামাল মিয়া ও সরাফতের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কামারগাঁও এলাকায় এবং অন্যদের ঠিকানা মনোহরদীর উত্তর নারান্দী বলে অভিযোগে উল্লেখ...