মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বিয়ের প্রলোভনে বাড়িওয়ালার শারীরিক সম্পর্ক, মাঝরাতে হাতেনাতে ধরে পুলিশে দিলো এলাকাবাসী

আগস্ট ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়াটিয়া নারীর সাথে দীর্ঘ ৩-৪ মাস ধরে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে বাড়িওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ।গত শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে দিনাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শেখপুরা এলাকায় বাড়িওয়ালার নিজ বাড়িতেই এই ঘটনা ঘটে।পরে ভুক্তভোগী নারীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে অভিযুক্ত বাড়িওয়ালাকে হাতেনাতে আটক করে থানায় খবর দেন।অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ জাহিদ হোসেন (৪৯), তিনি দিনাজপুর পৌরসভার শেখপুরা এলাকার বাসিন্দা পিতা-মৃত আব্দুল হালিমের পুত্র। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মোছাঃ জোস্না (৪৩) ও তার স্বামী মোঃ জমির উদ্দীন গত এক বছর ধরে অভিযুক্ত জাহিদ হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।ভাড়া থাকার সুবাদে গৃহকত্রী ও পরিবারের অনুপস্থিতির সুযোগ নিয়ে জাহিদ...

সংবর্ধনায় আবেগঘন বিদায়, মনোহরদীর শিক্ষা পরিবারের প্রশংসায় সিক্ত ইউএনও এম.এ. মুহাইমিন আল জিহান

আগস্ট ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম.এ. মুহাইমিন আল জিহানের বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা অংশ নেন।অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও এম.এ. মুহাইমিন আল জিহানের কর্মদক্ষতা, সততা ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি সবসময় শিক্ষা পরিবারের পাশে থেকে শিক্ষকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তরিক ভূমিকা পালন করেছেন।বিশেষ করে পাবলিক পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ বজায় রাখা, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা...

দিনাজপুরের সাবেক স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বিরলে এক নারীকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে।শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।ঘটনার পর অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে পুলিশ।নিহত নারীর নাম সুমাইয়া আক্তার শ্যামলী (২৫)।তিনি বিজোড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।আটক মাহবুবুর রহমান রংপুর কোতোয়ালি থানার লালবাগ এলাকার মৃত সফি উদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়।শনিবার রাতে মাহবুবুর রহমান বিজোড়া গ্রামে সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন।একপর্যায়ে শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।শ্যামলীর...

কার্যক্রম সম্প্রসারণে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা নিয়োগ দিচ্ছে IPCS NEWS

আগস্ট ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দেশব্যাপী কার্যক্রম আরও সম্প্রসারণ এবং সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে দৈনিক অনলাইন নিউজ পোর্টাল IPCS NEWS বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা নিয়োগের উদ্যোগ নিয়েছে।সংবাদ কার্যক্রমের মানোন্নয়ন, তথ্য যাচাই, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বয় জোরদার করতেই এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।সমাজে সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে এমন শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, সমাজসেবক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পেশার অভিজ্ঞ ও দায়িত্বশীল ব্যক্তিদের আবেদন করার আহ্বান জানানো হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন, জনস্বার্থ এবং সামাজিক বিভিন্ন বিষয়ে গঠনমূলক পরামর্শ প্রদানের পাশাপাশি সংবাদ কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সক্ষম ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।আগ্রহী...

কার্যক্রম সম্প্রসারণে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে IPCS NEWS

আগস্ট ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দেশব্যাপী সংবাদ পরিবেশনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে দৈনিক অনলাইন নিউজ পোর্টাল IPCS NEWS জরুরি ভিত্তিতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।দেশের প্রতিটি অঞ্চলের গুরুত্বপূর্ণ ঘটনা, উন্নয়ন কার্যক্রম, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি এবং অন্যান্য স্থানীয় সংবাদ দ্রুত ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।IPCS NEWS কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাস এবং সাংবাদিকতা পেশায় আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলা ভাষায় সংবাদ লেখার দক্ষতা, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা, সততা, দায়িত্বশীলতা এবং স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।পূর্বে সাংবাদিকতার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত...