বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা জেলার দুর্গাপুর থানাধীন বারমারী উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের উন্নয়নমূলক কাজে সচেতনতামূলক মাদক বিরোধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর বারমারী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মশিরউর রহমান।এ সময় প্রধান অতিথি বক্তব্যে জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
যুবসমাজকে ধ্বংসকারী মাদক ও জুয়ার নেশা নির্মূলে নেত্রকোণা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে, তবে অভিভাবকদের সচেতনতা এখানে...
জুলাই ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
ইকোনমিক এক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট’প্রকল্পের আওতায় নেত্রকোনায় ট্রেড সিলেকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারহানা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব হাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকার উপপরিচালক খান মোহাম্মদ নঈম,পরামর্শক নাহিদ শারমিন ও ডিরেক্টর জেনারেল ম্যানেজার সালাউদ্দিন সুমন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের ২৫০টি উপজেলায় শিক্ষা,কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা (NEET) যুবদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন...
জুলাই ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ সভাটি আয়োজিত হয়।ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের পরিচালক প্রফেসর ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রো ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।
সভাটিতে নেপাল, ভুটান, ভারত, সোমালিয়া, নাইজেরিয়া ও ইথিওপিয়াসহ ৬টি দেশের ৮৮ জন বিদেশি শিক্ষার্থী অংশ নেন।মতবিনিময় সভায় বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিভিন্ন সেবামূলক পদক্ষেপ গ্রহণের...
জুলাই ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ‘মার্কেটিং ফুটবল লীগ-২০২৬।রোমাঞ্চকর ফাইনাল খেলায় ২২ ব্যাচকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মার্কেটিং বিভাগের ২৪ ব্যাচ।সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ আবরার ফাহাদ হল সংলগ্ন খেলার মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মো. এনামউল্যা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, "হাবিপ্রবির মার্কেটিং ফুটবল লীগের এই সফল আয়োজন...
জুলাই ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযান চালিয়ে মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।আরএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৫ জন, মাদক মামলার আসামি ৬ জন এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত ৬ জন রয়েছেন।নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।একই সঙ্গে মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও...