মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় একটি গোষ্ঠী পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।সেই রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে।অন্যথায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়বে।তিনি বলেন, বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই।তাই নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, যাতে তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলার গাংকুলকান্দী ভূঁইয়া বাজার মাঠসংলগ্ন এলাকায় নব দিগন্ত ক্লাব আয়োজিত মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য...
জুলাই ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গাংকুলকান্দী ভূঁইয়া বাজার মাঠসংলগ্ন এলাকায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় নব দিগন্ত ক্লাব, গাংকুলকান্দীর আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের বৃত্তি, ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান ও নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া।
পবিত্র কোরআন তেলাওয়াত এবং দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
জুলাই ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের বগারদী চৌরাস্তা এলাকায় অবস্থিত বৈশাখী বেলা লিমিটেড পার্কে ভাঙচুর, লুটপাট এবং ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।তবে অভিযুক্তদের একজন চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জমির পাওনা আদায়ের দাবি তুলেছেন।পার্ক কর্তৃপক্ষের অভিযোগ, নুরুল হক, মজিবুর রহমান, জাকির হোসেন, কবির হোসেন, আলফাজ উদ্দিন, মন্নান মিয়া, আবু তুরাব, নিলয়সহ আরও কয়েকজন ব্যক্তি পার্কের কর্মচারীদের জিম্মি করে ভেতরে প্রবেশ করেন।এরপর তারা পার্কের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান, কিছু মালামাল লুট করে নিয়ে যান এবং পার্কের নিরাপত্তা প্রাচীরের একটি অংশ ভেঙে ফেলেন।
এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার...
জুলাই ২০, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।১৯ জুন সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজগ্রাম এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আব্দুস সামাদের নেতৃত্বে একটি দল রাত থেকে নামাজগ্রাম এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল।তথ্য অনুযায়ী, এক মাদক কারবারি হেরোইন বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ওই এলাকায় প্রবেশ করবে।পরে সকাল সাড়ে ৮টার দিকে সন্দেহভাজন একটি লাল-কালো রঙের ১২৫ সিসি হিরো মোটরসাইকেল থামানোর সংকেত দিলে চালক পালানোর...