বুধবার ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

তৃণমূল থেকে হাইকমান্ড—সবার আস্থার ঠিকানা, দুঃসময়ের ছাত্রদলের সাহসী নেতৃত্ব রুয়েল।

জুলাই ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ ঢাকা:- কেন্দ্রীয় ছাত্রদলের ২ নম্বর সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে দেখতে চান সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।তাদের ভাষ্য, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা এবিএম ইজাজুল কবির রুয়েল দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, সততা, সাহস, বিচক্ষণতা এবং পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির কারণে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।নেতাকর্মীরা বলেন, তিনি একজন মেধাবী, ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা। রাজপথের আন্দোলনে সক্রিয় উপস্থিতি, সাংগঠনিক দক্ষতা এবং দেশনায়ক তারেক রহমানের আদর্শ বাস্তবায়নে...

রাজশাহীতে আরএমপি’র অভিযানে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ২৩ জন

জুলাই ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ২৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং অন্যান্য মামলার অভিযুক্তদের আটক করা হয়।আরএমপি সূত্র জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এর মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক মামলার আসামি এবং অন্যান্য বিভিন্ন মামলার অভিযোগে আরও ৫ জনকে আটক করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত...

নেত্রকোণায় আগাম বন্যা মোকাবিলায় প্রস্তুত জেলা স্বাস্থ্য বিভাগ

জুলাই ১৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণায় সম্ভাব্য আগাম বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী,জরুরি ওষুধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।বন্যাকবলিত এলাকায় ডায়রিয়া,চর্মরোগ ও সাপের কামড়ের ঝুঁকি বিবেচনায় রেখে পর্যাপ্ত স্যালাইন, আইভি ফ্লুইড, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং অ্যান্টি-স্নেক ভেনম মজুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।গত সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নেত্রকোণা জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেলা ইপিআই ভবনে আয়োজিত আগাম বন্যা পরিস্থিতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা.গোলাম মাওলা।তিনি বলেন,বন্যার সময় সাধারণত ডায়রিয়া ও চর্মরোগের প্রকোপ বৃদ্ধি পায়।পাশাপাশি সাপের উপদ্রবও বেড়ে...