বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গী থানার মোড়ে চেকপোস্টে ৩শ গ্রাম হেরোইনসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শাকিল (২৪) ও মো: মিলন হোসেন (২৩)।শাকিল রাজশাহী’র গোদাগাড়ী উপজেলার আচুয়া গ্রামের মো: মুখলেসুর রহমানের ছেলে এবং মিলন একই গ্রামের মো: মুক্তারের ছেলে।ঘটনাসূত্রে জানা যায়, গতকাল (১১ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সোয়া ৭টার দিকে অফিসার ইনচার্জ মো: আজিজুল বারি ইবনে জলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মেহেদী হাসান ও তার টিম কাশিয়াডাঙ্গা মোড়ের চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।
এ সময় সন্দেহজনকভাবে রাজশাহী’র দিকে আসা মোটরসাইকেলযোগে দুই ব্যক্তিকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে।তখন পুলিশ দ্রুত ধাওয়া করে তাদের আটক করে।আটককৃতদের দেহ তল্লাশি করে ৩শ গ্রাম হেরোইন...
নভেম্বর ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রনজি ট্রফিতে ইতিহাস গড়লেন মেঘালয়ের ব্যাটসম্যান আকাশ কুমার চৌধুরী। পরপর আট বলে ছক্কা হাঁকিয়ে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন। অরুণাচল প্রদেশের বিপক্ষে মাত্র ১১ বলেই পঞ্চাশ পূর্ণ করে ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছেন এই তরুণ ক্রিকেটার।অরুণাচলের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মেঘালয়ের ব্যাটসম্যানরা শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন। ওপেনার অর্পিত ভাটেওয়াড়া করেন ২০৪ রান, অধিনায়ক কিশান লিংডো যোগ করেন ১১৯ রান এবং রাহুল দালাল সেঞ্চুরি করে থামেন ১৪৪ রানে। তাদের সম্মিলিত ব্যাটিং নৈপুণ্যে মেঘালয় গড়ে ৬২৮ রানের বিশাল সংগ্রহ।
তবে ইনিংসের আসল চমক আসে আট নম্বরে নামা আকাশ কুমার চৌধুরীর ব্যাট থেকে। প্রথম তিন বলে দুটি সিঙ্গল নেওয়ার পর ১২৬তম ওভারে অরুণাচলের স্পিনার লিমার দাবির করা পুরো ওভারটি ছক্কায় ভরিয়ে দেন তিনি।...
নভেম্বর ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক অবস্থান ও লক্ষ্য স্পষ্ট করেছে। দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি একটি প্রতিনিধিত্বমূলক, ভারতীয় আধিপত্যবিরোধী ও ফ্যাসিবাদমুক্ত সংসদ চায় যে সংসদ হবে সম্পূর্ণ বাংলাদেশপন্থি।রোববার রাতে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার এনসিপি নেতাকর্মীদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে দলটি সরে গেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপি নিজের রাজনৈতিক বিশ্বাস হারিয়েছে। তিনি বলেন, “যারা বিএনপির বর্তমান পরিবেশে থাকতে অস্বস্তি বোধ করছেন, তাদের আমরা এনসিপিতে স্বাগত জানাই। আমরা তাদের...
নভেম্বর ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়, ওইদিন কেউ যদি লকডাউন কর্মসূচি বাস্তবায়নের নামে মাঠে নামে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে।
বৈঠকে আগামী কয়েক দিন রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্য মোতায়েনের নির্দেশও দেওয়া হয়। উপস্থিত কর্মকর্তাদের জানানো হয়, কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্থিতিশীলতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা কমিটির পরবর্তী বৈঠক মূলত মঙ্গলবার হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি...
নভেম্বর ১০, ২০২৫
নিউজ ডেস্কঃ
ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে বড় ধরনের প্রশাসনিক অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি তথ্যচিত্রে ভুলভাবে সম্পাদনার অভিযোগ ঘিরে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস। একদিনে দুই শীর্ষ কর্মকর্তার পদত্যাগ বিবিসির দীর্ঘ ইতিহাসে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
বিবিসির প্যানোরামা নামের একটি তথ্যচিত্রে ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণের অংশবিশেষ এমনভাবে সম্পাদনা করা হয়েছিল, যাতে মনে হয় তিনি সরাসরি ক্যাপিটল হিলে হামলার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ নথির মাধ্যমে বিষয়টি প্রকাশ করলে ব্যাপক বিতর্ক শুরু হয়। প্রকাশিত নথিতে দেখা যায়, ট্রাম্পের বক্তৃতার দুটি...
নভেম্বর ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিশ্বখ্যাত দার্শনিক, কবি ও চিন্তাবিদ আল্লামা ইকবালের জীবন ও কর্ম নিয়ে যৌথভাবে একটি নাটক নির্মাণে এক হতে যাচ্ছে পাকিস্তান ও ইরান। দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে এবং মুসলিম দার্শনিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গেল সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এবং ইরানের গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ইরানের রাষ্ট্রদূত, পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এবং দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)-র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পাকিস্তান প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মন্ত্রী আতাউল্লাহ তারার ইরানের প্রস্তাবে সন্তোষ প্রকাশ করেন এবং জানান, উর্দু...
নভেম্বর ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউন বা সরকারি অচলাবস্থার কারণে টানা দ্বিতীয় দিনের মতো শনিবার (৮ নভেম্বর) ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে, আর বিলম্বিত হয়েছে আরও কয়েক হাজার বিমানযাত্রা। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শুক্রবার যেখানে প্রায় সাত হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছিল, শনিবার সেই সংখ্যা ছয় হাজারের কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন কর্তৃপক্ষ।
রোববার (৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থা ৩৯তম দিনে গড়িয়েছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউন হিসেবে রেকর্ড গড়েছে। ১ অক্টোবর শুরু হওয়া এই অচলাবস্থা এখনো অব্যাহত রয়েছে। কংগ্রেসে অর্থায়ন ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বিরোধ নিষ্পত্তি না হওয়ায় সরকারি কার্যক্রমের...
নভেম্বর ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে এখন নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, জনগণ ভোটের অপেক্ষায় আছে। এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার আদায় করে নিতে চায়। তাই নির্বাচিত সরকার ও প্রতিনিধিত্বশীল প্রশাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে বিএনপি ও মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দেশের বাইরে নির্যাতিত জীবনযাপন করছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন, সেখানে তাকে নানা নির্যাতনের মধ্য দিয়ে রাখা হয়েছিল, যার ফলে...
নভেম্বর ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
দেশের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল এনেছে সরকার। আটজন জেলা প্রশাসককে (ডিসি) পদোন্নতি দিয়ে যুগ্মসচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন ১৫ জেলায়। শনিবার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, হবিগঞ্জের জেলা প্রশাসক মো. ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ে, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদকে স্বাস্থ্য সেবা বিভাগে, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে, বগুড়ার জেলা প্রশাসক...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- হিমালয়ের পাদদেশ, উত্তর জনপদের অগ্রদূত দিনাজপুরে যেন শীতকাল তার 'রাজ অভিষেক' সেরে ফেলল সবার আগে।এখনও পুরোপুরি শীত না নামলেও, আবহাওয়া এখন থেকেই 'হালকা ঠান্ডার আমেজ' ছড়িয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছে, এই বছরও শীতের প্রথম ছোঁয়াটা এই জেলাতেই পড়বে।রাত নামলেই হিমেল হাওয়ার স্পর্শ, ভোরে ঘাসের ডগায় মুক্তোর মতো ঝুলে থাকা শিশিরবিন্দু, আর সকালে শহর জুড়ে হালকা কুয়াশার চাদর সব মিলিয়ে প্রকৃতি এখন এক নতুন রূপে সেজে উঠেছে।
দিনের বেলায় সূর্যের উষ্ণতা থাকলেও, সন্ধ্যার পর থেকেই বাতাসে ঠান্ডা আমেজ স্পষ্ট।আবহাওয়া অফিস জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে, যা বর্তমানে ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
তবে দিনাজপুরের মানুষ আর অপেক্ষা করেননি, ঘরে তুলে রাখা উলের চাদর, সোয়েটার আর কম্বল ইতিমধ্যেই বের করতে শুরু করেছেন।ধোঁয়া...