বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- জেলার হাট-বাজারে আগাম জাতের আমন ধান উঠতে শুরু করলেও মৌসুমের শুরুতেই ধানের ন্যায্য মূল্য না পেয়ে চরম হতাশায় ভুগছেন কৃষকরা।বিরল উপজেলার ধুকুরঝাড়ী বাজার এবং সদর উপজেলার গোপালগঞ্জ হাটে ধান বেচাকেনা জমজমাট হলেও, বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না বলে অভিযোগ করছেন তারা।ভোর সাড়ে ৫টা থেকে কৃষকেরা ভটভটি, নছিমন ও ব্যাটারিচালিত ভ্যানে করে ধান নিয়ে হাটে আসতে শুরু করেন।সকাল ১১টা পর্যন্ত চলে কেনা-বেচা।বর্তমানে আগাম জাতের বিনা-৭, বিনা-১৭, বিনা-৭৫ ধান প্রতি মণ বিক্রি হচ্ছে ১০২৫ থেকে ১০৭৫ টাকায়।এছাড়া পাথরভাটা, কোটরাপাড়ি বিক্রি হচ্ছে ১০৫০ থেকে ১১০০ টাকায়।অন্যদিকে, পুরোনো বোরো সম্পা কাটারি ও বগুড়া কাটারি প্রতি মণ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৬৫০ টাকায়।
উৎপাদন খরচ বেশি হওয়ায় এই দামে ধান বিক্রি করে লাভের মুখ দেখা তো দূরের কথা, মূলধনও তুলে...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর চারঘাটে অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৫), একই গ্রামের মানসুর রহমানের ছেলে মারুফ আলী (১৮) ও এসকে বাদাল গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল আলী (২৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে এ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে চড়ে বাসায় ফিরছিলেন।এ সময় বিপরীত দিক থেকে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স যাচ্ছিল।
মোটরসাইকেল দ্রত গতিতে থাকায় অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তুহিন ও শিমুল ঘটনাস্থলেই মারা যায়।মারুফকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।চারঘাট...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
মনোহরদী (নরসিংদী), ০৭ নভেম্বর ২০২৫: মনোহরদী উপজেলা প্রেসক্লাবের এক জরুরি সভা আজ সকাল ১০টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।সভায় সিদ্ধান্ত হয়, প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিলের অনৈতিক কর্মকাণ্ডের কারণে জনমনে তীব্র ক্ষোভ সৃষ্টি হওয়ায় তাকে ক্লাব থেকে বহিষ্কার করা হলো এবং তার সভাপতির পদ বাতিল করা হলো।সেখানে আরও ঘোষণা করা হয়, অদ্য ০৭ নভেম্বর ২০২৫ তারিখ থেকে পূর্ববর্তী সকল কার্যনির্বাহী কমিটি বাতিল করা হলো।পরবর্তীতে প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কেউ মনোহরদী উপজেলা প্রেসক্লাবের নামে বা পদবী ব্যবহার করতে পারবেন না।সভায় উপস্থিত ছিলেন মোঃ...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।বিকেল তিনটায় মনোহরদী উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রাণবন্ত সমাবেশে মিলিত হয়।র্যালির প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল, সিনিয়র সহ-সভাপতি, নরসিংদী জেলা বিএনপি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো–মনোহরদী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।
র্যালিতে অংশগ্রহণ করেন মনোহরদী উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা, ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণায় নির্মাণাধীন বাইপাস সড়কে মশাল মিছিল করাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৭ নেতা-কর্মীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কের চল্লিশা-দুধকুড়া অংশ থেকে তাদেরকে আটক করা হয়।আটক আলম মিয়া,মোঃ আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম, রিয়াদ মিয়া সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি শাহ্ নেওয়াজ জানান,বাইবাস সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।তখন ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়।আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।
...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন বিতর্কে উত্তাল। সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি দাবি করেছেন, ২০২২ সালের নারী বিশ্বকাপ চলাকালীন সময়ে দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তাকে যৌন হয়রানি করেছিলেন।অভিযোগের বিষয়ে মঞ্জুরুল ইসলাম তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। বর্তমানে চীনে থাকা মঞ্জুরুল আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে বলেছেন, “সবই মিথ্যা অভিযোগ। দলের অন্য সদস্যদের সঙ্গে কথা বললেই সত্য জানা যাবে।” তিনি আরও জানিয়েছেন, তিনি বিসিবি বা রাষ্ট্রীয় কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আছেন।
মঞ্জুরুল নিজের ফেসবুকে একটি বিস্তারিত পোস্টে লিখেছেন, “বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক এবং শুভাকাঙ্খীরা আমার বক্তব্য জানতে চাচ্ছেন। আমার...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
দক্ষিণ এশিয়ার ছোট দ্বীপরাষ্ট্র মালদ্বীপে শুরু হয়েছে জনস্বাস্থ্য সুরক্ষার নতুন যুগ। চলতি মাসে দেশটি কার্যকর করেছে এক যুগান্তকারী তামাকবিরোধী আইন, যার মাধ্যমে ২০০৬ সালের পর জন্ম নেওয়া যে কেউ আজীবনের জন্য তামাকজাত দ্রব্য ব্যবহার, ক্রয় বা বিক্রয় থেকে নিষিদ্ধ থাকবেন।সরকার বলছে, এই আইন শুধু একটি প্রজন্ম নয়—পুরো দেশকে ধীরে ধীরে ধূমপানমুক্ত সমাজে রূপান্তরিত করার বড় পদক্ষেপ। এর মধ্য দিয়ে মালদ্বীপ বিশ্বের প্রথম দেশগুলোর কাতারে দাঁড়িয়েছে যারা “তামাকমুক্ত প্রজন্ম” গঠনের উদ্যোগ নিয়েছে।
নতুন আইনের অধীনে ২০০৭ সালের ১ জানুয়ারি বা এর পর জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি মালদ্বীপে তামাকজাত দ্রব্য কিনতে বা ব্যবহার করতে পারবেন না। বিষয়টি কেবল মালদ্বীপের নাগরিকদের জন্য নয়, বরং দেশটিতে আগত বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পর্যটননির্ভর...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় রাজনৈতিক মাঠে সরব আলোচনা শুরু হয়েছে। বিএনপি প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই জেলার রাজনীতিতে নতুন উত্তাপ দেখা দিয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বগুড়া বরাবরই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। তবে এবার সেই ঘাঁটিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে জামায়াতে ইসলামী।বগুড়া-৭ আসনটি গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত। দলীয়ভাবে এটি বিএনপির ‘ভিআইপি আসন’ হিসেবে পরিচিত, কারণ এখান থেকেই একাধিক বার প্রার্থী হয়েছেন খালেদা জিয়া। যদিও তিনি কখনো এ আসনের সাংসদ হিসেবে দায়িত্ব নেননি, প্রতিবারই আসনটি ছেড়ে দিয়েছেন উপনির্বাচনের জন্য। তবু স্থানীয় নেতাকর্মীরা এই আসনকে জিয়া পরিবারের উত্তরাধিকার বলেই মনে করেন।
স্বাধীনতার পর থেকে মূল নির্বাচন...
নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
ব্যাংক খাতে অস্থিরতা বেড়েই চলছে। আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসন শেষে দেশের ব্যাংক খাত এখন গভীর সংকটে পড়েছে। দীর্ঘদিনের অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংকগুলোর আর্থিক স্থিতি ভেঙে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে মূলধনের ওপর।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের জুন শেষে দেশের ২৪টি ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে। এসব ব্যাংকের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৮৬৬ কোটি টাকা, যা তিন মাস আগেও ছিল প্রায় এক লাখ ১০ হাজার কোটি। অর্থাৎ, মাত্র তিন মাসেই ঘাটতি বেড়েছে ৪৫ হাজার কোটি টাকার বেশি।
নতুন করে এনআরবিসি ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক মূলধন ঘাটতির তালিকায় যোগ হয়েছে, তবে বিদেশি খাতের হাবিব ব্যাংক ঘাটতি থেকে বেরিয়ে এসেছে। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া বলেন, গত বছরের ডিসেম্বরেও...
নভেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
মৌচাকের ভেতরে মধু আর উষ্ণতার হাতছানি প্রায়শই ছোট্ট ইঁদুর, টিকটিকি এমনকি পাখিদেরও আকর্ষণ করে।খাদ্য ও আশ্রয়ের সন্ধানে তারা সাহস করে ভিতরে প্রবেশ করে-কিন্তু সেই সিদ্ধান্তই তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়, ডেকে নিয়ে আসে মৃত্যু।যখনই মৌমাছিরা এই অনাকাঙ্ক্ষিত অতিথির উপস্থিতি টের পায়, তারা তাৎক্ষণিক এবং প্রবল আক্রমণ করে প্রাণীটিকে মেরে ফেলে।কিন্তু আসল সমস্যার শুরু হয় এখানেই মৃত প্রাণীর দেহটি এতটাই বড় হয় যে মৌচাক থেকে এটিকে টেনে বের করা মৌমাছিদের পক্ষে সম্ভব হয় না।ফলে পচনশীল দেহ থেকে রোগ ও সংক্রমণ ছড়ানোর বিশাল ঝুঁকি তৈরি হয়।
আর ঠিক এই পরিস্থিতিতেই মৌমাছিরা তাদের জন্মগত, বিস্ময়কর বুদ্ধিমত্তার পরিচয় দেয়।তারা প্রকৃতি থেকে পাওয়া এক অনন্য উপাদান প্রপোলিস ব্যবহার করে মৃতদেহটাকে একদম সিল করে দেয়।গাছের রজন ও মোম দিয়ে তৈরি এই বিশেষ...