বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নভেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পাওয়ার পর নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব ইয়াসের খান চৌধুরীকে একে একে শুভেচ্ছা জানাতে ছুটে আসছেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নের পর উপজেলা বিএনপির সিনিয়র ও অঙ্গসংগঠন নেতাদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য—পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম ফকির, পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম ভূঁইয়া, সিনিয়র নেতা আবু হুরায়রা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু মিয়া**সহ আরও অনেক নেতৃবৃন্দ। তারা পূর্বে ভিন্ন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর সঙ্গে কাজ করলেও এখন তারেক রহমানের নির্দেশে ধানের শীষের পক্ষে সর্বশক্তি দিয়ে ইয়াসের খান চৌধুরীর পাশে কাজ করার অঙ্গীকার করেছেন।
ছাত্রদলের পক্ষ থেকেও শক্তিশালী সমর্থন...
নভেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যে বহুল আলোচিত অদলবদল চুক্তি শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে। ক্রিকবাজের বরাতে জানা গেছে, রাজস্থান পাচ্ছে চেন্নাইয়ের অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানকে। বিপরীতে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন যোগ দিচ্ছেন চেন্নাই সুপার কিংসে। শনিবার ১৫ নভেম্বর আইপিএলের রিটেনশন তালিকা ঘোষণার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এই অদলবদল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে জোর আলোচনা চলছিল। চেন্নাই দীর্ঘদিন ধরেই এমএস ধোনির পরবর্তী যুগের প্রস্তুতি নিচ্ছে, আর সেই ভাবনায় স্যামসনকে ভবিষ্যৎ নেতৃত্ব বিকল্প হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিটি। স্যামসন ২০২১ সাল থেকে রাজস্থানকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেই বছর দলকে তুলেছিলেন ফাইনালে। অন্যদিকে ২০১২ সাল থেকে জাদেজা চেন্নাইয়ের অন্যতম ভরসা, তিনবার...
নভেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নতুন ও বিস্তৃত ক্ষমতা দেওয়ার পাশাপাশি গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি প্রদান করেছে দেশটির পার্লামেন্ট। বৃহস্পতিবার রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে সংবিধানের ২৭তম সংশোধনী আইন হিসেবে কার্যকর হওয়ায় পাকিস্তানের রাজনৈতিক ও বিচারিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে। সমালোচকদের মতে, এ পদক্ষেপ পাকিস্তানকে আরও সুস্পষ্টভাবে এক স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে।
সংশোধনীর ফলে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনকারী আসিম মুনির এখন নৌ ও বিমান বাহিনীরও তত্ত্বাবধান করবেন। ফিল্ড মার্শাল পদটি আজীবনের জন্য বহাল থাকবে এবং অবসর পরবর্তী সময়েও রাষ্ট্রপতির মাধ্যমে তাকে ‘দায়িত্ব ও কাজ’ প্রদান করা যাবে। এর অর্থ, তিনি দীর্ঘ সময় জনপরিসরে একটি শক্তিশালী অবস্থানে থাকবেন।সমর্থকদের যুক্তি,...
নভেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে শনিবার সকালে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ সম্মেলনে বাংলাদেশসহ পাঁচটি দেশের শীর্ষ আলেমরা অংশ নিচ্ছেন। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিকে কেন্দ্র করে আয়োজিত এ মহাসম্মেলনে যোগ দিতে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নেমেছে উদ্যানে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, পাকিস্তানের বেফাকুল মাদারিসের মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ...
নভেম্বর ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এখন একটি ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে, যার মাঠে বাস্তব সাংগঠনিক শক্তি খুবই কম। শনিবার সকালে নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং দুই প্রধান দলের অবস্থান নিয়ে মন্তব্য করেন।তিনি লিখেছেন, তিনটি সাম্প্রতিক ঘটনা তার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। বরং সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে।
তার বক্তব্যে বিএনপির প্রার্থী ঘোষণা প্রসঙ্গটি ছিল উল্লেখযোগ্য। তিনি বলেন, দলটির মনোনয়ন ঘোষণাকে ঘিরে ব্যাপক আশঙ্কা ছিল যে বিদ্রোহ ও বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। অনেকে মনে করেছিলেন শত শত নেতা সিদ্ধান্ত না মেনে বিক্ষোভে নামবেন এবং...
নভেম্বর ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
আন্তর্জাতিক ডেক্স:- প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ ও তার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদকে নেদারল্যান্ডসে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ দিতে যাচ্ছে ইউনূস সরকার।যদিও এব্যাপারে কারো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি।এছাড়াও এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য, যিনি ড. ইউনূসের ছাত্র।তাকে ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই দুই দেশে এই দুই ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে পদায়নে স্ব স্ব দেশের সরকারের কাছে 'এগ্রিমো' চাওয়া হয়েছে।এগ্রিমো পাওয়া গেলেই, তাদেরকে রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করা হবে।
সাধারণত এগ্রিমো পেতে দেড় থেকে ৩ মাস সময় লাগে।অর্থ্যাত ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়েই বা তার আগেই, ইউনূস ঘনিষ্ঠ এই ব্যক্তিদের নেদারল্যান্ডস এবং ডেনমার্কে নিয়োগ পাবেন রাষ্ট্রদূত হিসেবে।ডেনমার্কে...
নভেম্বর ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- সরকারি ব্যাংকের চূড়ান্ত অবহেলা ও নথিপত্রের ভুলের শিকার হয়ে বর্তমানে মানবেতর জীবন-যাপন করছেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত একজন প্রবীণ কর্মকর্তা।যে ব্যক্তিগত নথির ভিত্তিতে তিনি এতদিন ব্যাংকের সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করেছেন, সেই একই নথিতে “জন্মতারিখ ভুল” থাকার অজুহাতে তাঁকে নতুন পেনশন সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।দিনাজপুর পুলহাট সোনালী ব্যাংক শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক চৌধুরী (অবসর গ্রহণ: ২০০৮ সাল) ১২ নভেম্বর ২০২৫ বুধবার এই প্রতিনিধিকে জানান, তিনি যথারীতি এককালীন অবসরকালীন পেনশন গ্রহণ করেছিলেন।
তৎকালীন সরকারের প্রবর্তিত নতুন পেনশন নিয়ম অনুযায়ী, অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি ১৬ বছর জীবিত থাকলে তিনি পুনরায় পেনশন ভোগ করার সুযোগ পাবেন।এই শর্ত পূরণ হওয়ায় প্রবীণ কর্মকর্তা মোঃ আবু...
নভেম্বর ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য (গাঁজা ও ইঞ্জিন চালিত নৌ) আটক করেছে রাজশাহী ব্যাটিিলয়ন (১-বিজিবি)।বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে রাজশাহী ব্যাটিিলয়ন (১-বিজিবি) এর ইউসুফপুর বিওপির টহলদল গতকাল বুধবার (১২ নভেম্বর) দনিগত রাত ৫ঠায় সীমান্ত পিলার ৭২/১ এস হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহীর চারঘাট থানার চক মুক্তারপুর এলাকায় মাদক বিরোধী অভিযার চালিয়ে দেড় কেজি গাঁজা,৫পিস ফেন্সিডিল ও ইঞ্জিন চালিত নৌ আটক করে।আটককৃত মাদকদ্রব্য চারঘাট থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীণ আছে বলেও তিনি জানান।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।
...
নভেম্বর ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারী নেতাকর্মীরা।মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের শিবপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীরা রাস্তায় বসে ও শুয়ে প্রতিবাদ জানান এবং নজরুল হটাও, পুঠিয়া–দুর্গাপুর বাঁচাও, নজরুল ভুয়া সহ বিভিন্ন স্লোগান প্রদান করেন।অবস্থান কর্মসূচির কারণে প্রায় ৩০ মিনিট মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে।
এতে দূরপাল্লার বাসসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল একজন অযোগ্য প্রার্থী।তারা দাবি করেন,...
নভেম্বর ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর কাটাখালি থানা এলাকায় বিএনপির এক নেত্রী ও তার বোনকে প্রকাশ্যে স্যান্ডেল পেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে।মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় হরিয়ান ইউনিয়নের নলখোলা আশরাফের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় জামায়াত নেতা নুরুল ইসলামকে অভিযুক্ত করে কাটাখালি থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, কাটাখালি থানার নলখোলার বাসিন্দা বাবলু হোসেনের স্ত্রী ও হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভানেত্রী নিলুফার ইয়াসমিন সন্ধ্যায় আশরাফের মোড়ে কেনাকাটা করতে যান।
সেখানে রনহাট গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে জামায়াত নেতা নুরুল ইসলামের সঙ্গে দেখা হয় তার।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট নিয়ে কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।এ সময় নুরুল ইসলাম নিলুফা...