মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নির্বাচনি প্রস্তুতি: সাত দলের সঙ্গে সংলাপ শুরু করল নির্বাচন কমিশন

নভেম্বর ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় পর্বের সূচনা হয়। নির্বাচনপূর্ব পরিবেশ তৈরি, রাজনৈতিক দলের মতামত গ্রহণ এবং নির্বাচনের নানামুখী প্রস্তুতি এগিয়ে নিতে কমিশনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দিনের প্রথম সেশন অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এই পর্বে জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিনিধি দলগুলো উপস্থিত ছিল। তাদের কাছ থেকে নির্বাচন সংক্রান্ত মতামত, উদ্বেগ এবং অংশগ্রহণের প্রস্তুতি সম্পর্কে বক্তব্য...

দিনাজপুরের ছয় আসনে জাতীয় নির্বাচনের আগাম প্রচারণা শুরু

নভেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুরের ছয়টি আসনে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচার প্রচারণা জোরদার হয়েছে।বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিদিনই এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন।অন্যদিকে কয়েকটি দল এখনো কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।বর্তমানে ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।এর মধ্যে কিছু আসনে দলীয় কোন্দল থাকলেও চূড়ান্ত প্রার্থিতা ঘোষণার পর ধীরে ধীরে অবস্থান একীভূত করছেন নেতারা।জামায়াত ইসলামী অনেক আগে থেকেই মাঠে সক্রিয়।জাতীয় পার্টি (জাপা) স্থানীয়ভাবে নির্বাচন অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করলেও এখনও কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায়।ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাসদ, এনসিপি ও গণ অধিকার পরিষদও নিজেদের...

সৌদি সরকার হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ

নভেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ সৌদি আরব আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ক্যানসার, হার্ট, কিডনি, জটিল ফুসফুস ও লিভারের রোগ, সংক্রামক অসুখসহ বিভিন্ন গুরুতর শারীরিক জটিলতা থাকা ব্যক্তিদের হজে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া স্মৃতিভ্রংশ, ডিমেনশিয়া, গুরুতর মানসিক বা শারীরিক প্রতিবন্ধিতা, আলঝেইমার, মৃগীরোগ, হুপিং কাশি, যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর এবং অন্তঃসত্ত্বা নারীরাও হজে অংশ নিতে পারবেন না। সোমবার প্রকাশিত প্রতিবেদনে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, গুরুতর অসুস্থ হজযাত্রীদের নিজ দেশে ফেরত পাঠানোর নীতিও কার্যকর করা হয়েছে। এই ক্ষেত্রে ফেরত খরচ যাত্রীকেই বহন করতে হবে।সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কিডনি রোগ বা ডায়ালাইসিস নেওয়া রোগীরা, হৃদরোগে শারীরিক সক্ষমতা সীমিত...

১.৫ বিলিয়ন ইউরোর রূপান্তর শেষে নতুন রূপে ক্যাম্প ন্যুতে বার্সার প্রত্যাবর্তন

নভেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ দুই বছরের বেশি সময়ের অপেক্ষার পর অবশেষে নিজেদের ঘর ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা। আগামী ২২ নভেম্বর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়েই পুনর্নির্মিত ঐতিহাসিক এই স্টেডিয়ামে ফিরতে যাচ্ছে কাতালান ক্লাবটি। সোমবার দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা কর্তৃপক্ষ। ২০২২–২৩ মৌসুমেই শেষবারের মতো নিজেদের মাঠে খেলেছিল বার্সেলোনা। এরপর ২০২৩ সালের ২৮ মার্চ থেকে শহরের মন্টজুইক পাহাড়ের অলিম্পিক স্টেডিয়ামকে অস্থায়ী ঘর হিসেবে ব্যবহার করতে বাধ্য হয় তারা। নির্মাণ ও পুনর্গঠনের বহু ধাপের দেরির কারণে ক্যাম্প ন্যু পুনরায় খোলার সময়সূচিও এক বছর পিছিয়ে যায়। প্রায় ১.৫ বিলিয়ন ইউরো (১.৭৫ বিলিয়ন ডলার) ব্যয়ে হওয়া এই ব্যাপক রূপান্তর প্রকল্প পুরো সময়জুড়ে নানা নির্মাণ জটিলতায় আটকে ছিল।প্রথম পর্যায়ে নতুন ক্যাম্প ন্যু সাময়িকভাবে...

রাজধানীতে গণমিছিল: রায় দ্রুত কার্যকরের দাবিতে রাস্তায় এনসিপি

নভেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে।সোমবার রায়ের প্রতিক্রিয়ায় দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিক দাবি জানানো হবে যাতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এক মাসের মধ্যে রায় কার্যকর করা হয়। তাঁর বক্তব্যে উল্লেখ করা হয়, নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে ভারত সফরে আছেন এবং তিনি যেন হাসিনাকে নিয়ে দেশে ফেরেন এ দাবি তাঁরা জানাতে চান। একই সঙ্গে তিনি অভিযোগ তোলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত’ এবং তাঁদের বিচারের প্রক্রিয়া যেন নির্বাচনের পরেও থেমে না যায়। সাবেক আইজিপির সাজা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, চৌধুরী মামুনের শাস্তি তাঁদের প্রত্যাশা পূরণ করেনি। তিনি দাবি করেন, রাজসাক্ষী হলেও তাঁর আরও কঠোর সাজা হওয়া উচিত...

রায় নয়, ইতিহাসের নতুন অধ্যায়ের পথে দেশ—নজর এখন কার্যকরের দিকে

নভেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়ার ঢেউ। দুপুরের পর থেকেই ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে অসংখ্য ব্যবহারকারী নিজেদের অনুভূতি জানিয়ে পোস্ট দিতে শুরু করেন। কেউ লিখিত মন্তব্যে, কেউ ভিডিও বা ছবি শেয়ার করে আবার কেউ মিম ও স্যাটায়ারের মাধ্যমে রায়ের প্রতি নিজেদের অবস্থান তুলে ধরেন। নানা হ্যাশট্যাগ ব্যবহার করে উচ্ছ্বাস, হতাশা, ক্ষোভ ও ন্যায়বিচারের প্রত্যাশা প্রকাশ পাচ্ছে। #হাসিনা, #ট্রাইব্যুনাল, #ফ্যাসিস্ট এবং #হ্যাংহাসিনা হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকেই প্রতিক্রিয়া জানান। জুলাই আন্দোলনের কর্মীদের পেজগুলোতেও একের পর এক পোস্ট দিয়ে রায়কে ন্যায়ের পুনঃস্থাপনের মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে।শহীদ ও আহতদের পরিবারের...

সিন্ডিকেটের কাছে জিম্মি দিনাজপুরের পান চাষিরা

নভেম্বর ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- উত্তরের শস্যভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের কৃষিতে এবার প্রকৃতির আশীর্বাদ, কিন্তু বাজারের অভিশাপ ! ধানের জেলার খেতাবের পাশাপাশি একসময় পান উৎপাদনে সুখ্যাতি অর্জন করা দিনাজপুরে, বিশেষ করে হাকিমপুর উপজেলায়, অনুকূল আবহাওয়ার কারণে পান পাতার বরজে এসেছে বাম্পার ফলন।কিন্তু এই ফলনই এখন কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।বাজারে ন্যায্য দাম না পেয়ে ঐতিহ্যবাহী এই ফসল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা।সরেজমিনে দেখা যায়, জেলার ১৩টি উপজেলার মধ্যে অধিকাংশ জায়গায় পান চাষ কমে গেলেও, হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রাম এখন সবুজে মোড়া পানের বরজে আচ্ছাদিত।কিন্তু এই সবুজ দৃশ্যপটের আড়ালে লুকিয়ে আছে চাষিদের চাপা কান্না। চাষিদের দেওয়া তথ্য অনুযায়ী, পানের দাম অস্বাভাবিকভাবে কমে গেছে।গত বছর যে ১০০ পিস পান...

লাভের মুখ দেখেছে বাংলাদেশ রেলওয়ে

নভেম্বর ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে গত বছরের একই সময়ের তুলনায় ১৪২ কোটি টাকা বেশি আয় করেছে, যার ফলে আশা করা যাচ্ছে রেল চলমান লোকসান কাটিয়ে উঠতে শুরু করবে।আগে কক্সবাজার রুটে একটি ট্রেনের মাধ্যমে মাত্র একটি ট্রিপ চলত।এখন আমরা দুটি ট্রিপ পরিচালনা করছি।বিশেষ ট্রেনও চালু করা হয়েছে।বিভিন্ন উদ্যোগ এবং জোরদার পর্যবেক্ষণ আয় বৃদ্ধি করেছে, তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন।ভারত থেকে আমদানি কমে যাওয়ার কারণে মালবাহী ট্রেন থেকে আয় কমেছে, কিন্তু যাত্রীদের আয় বেড়েছে।লোকোমোটিভের ঘাটতি দূর হওয়ার পর, প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।আয়-ব্যয়ের ব্যবধান কমবে।আমরা আশা করি এই গতি বজায় থাকবে, তিনি আরও বলেন। রেলওয়ের বাণিজ্যিক ব্যবস্থাপকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর...

রাজশাহীতে চাঁদাবাজ, অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মোট ২৭ জন গ্রেপ্তার

নভেম্বর ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশ বিশেষ অভিযান, চাঁদাবাজ, অবৈধ দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৭ জন গ্রেপ্তার হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযান, অবৈধ দখলদার ও চাঁদাবাজির অভিযোগে মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৫ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৮ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৫ জন রয়েছেন।গ্রেপ্তারকৃত চাঁদাবাজ হলো প্রত্যয়জিত বাগচী বোবাই (২৯) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কালুমিস্ত্রির মোড় এলাকার সত্যাজিত বাগচীর ছেলে। বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: আলাল উদ্দিন শেখ (৪৬) রাজশাহী মহানগরীর মতিহার...

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপে পর্তুগাল

নভেম্বর ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া পর্তুগাল আর্মেনিয়ার বিপক্ষে যেভাবে গোলবন্যা তৈরি করল, সেটি তাদের সামর্থ্যের শক্তিশালী এক প্রমাণ। রোববার পোর্তোতে অনুষ্ঠিত গ্রুপ এফ-এর শেষ ম্যাচে ৯-১ গোলের বিশাল জয় নিয়ে তারা নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট—টানা সপ্তমবারের মতো ফুটবল বিশ্বমঞ্চে তাদের উপস্থিতি নিশ্চিত হলো এই জয়ে। ম্যাচটিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেস; দুজনই করেছেন দুর্দান্ত হ্যাটট্রিক। হাঙ্গেরির সঙ্গে ড্র ও আয়ারল্যান্ডের কাছে হারের পর এই ম্যাচই ছিল পর্তুগালের সামনে শেষ সুযোগ। শুরু থেকেই তাই তারা রক্ষণভাগে নয়, আক্রমণেই জোর দেয়। সপ্তম মিনিটের গোল থেকেই ম্যাচের দিক নির্দেশনা ঠিক হয়ে যায়। এরপর রামোস প্রতিপক্ষের ডিফেন্সের ভুলে দ্বিতীয় গোল করেন। মাঝমাঠ থেকে দৃষ্টিনন্দন এক শটে নেভেস তৃতীয় গোলটি যোগ...